এক্সপ্লোর

BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA

BJP MLA Car Vandalized: প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব। নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক। গাড়িতে ভাঙচুর।

রানা দাস, পূর্ব বর্ধমান : প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত হলেন বিজেপি বিধায়ক। পূর্ব বর্ধমানে মন্তেশ্বরে ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, নিজের বিধানসভা এলাকাতেই বিজেপি বিধায়ক সৈকত পাঁজার গাড়িতে হামলা হয়েছে। বিধায়ক গোষ্ঠীর বিরুদ্ধে হামলার অভিযোগে পাল্টা বিক্ষোভ, ভাঙচুর করা হয়েছে বলে খবর। বিজেপি দলেরই বিরোধী গোষ্ঠীর বিক্ষোভের মাঝে পড়ে গিয়েছিলেন সৈকত পাঁজা। তাঁর গাড়ি ঘিরে চলে বিক্ষোভ, ভাঙচুর। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত বিধায়ককে উদ্ধার করে পুলিশ। 'কর্মীদের মধ্যে অশান্তির খবর পেয়ে সেখানে যেতেই হামলা, হেনস্থা করা হয়েছে', গাড়িতে হামলা প্রসঙ্গে দাবি বিজেপি বিধায়ক সৈকত পাঁজার। 

দলেরই বিরোধী গোষ্ঠীর বিক্ষোভের মুখে মন্তেশ্বরের বিজেপি বিধায়ক সৈকত পাঁজা। বিক্ষোভকারীদের একাংশকে বলতে শোনা যায়, সৈকত পাঁজাই ঝামেলা লাগিয়ে পাশে সরে দাঁড়িয়ে রয়েছেন। মন্তেশ্বরে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব বেশ কয়েকদিন ধরেই চলছিল বলে খবর। এবার তা এসেছে প্রকাশ্যে। মন্তেশ্বর বাস স্ট্যান্ডের কাছে ঝামেলা হয়েছে বলে জানা গিয়েছে। মন্তেশ্বরে বিজেপির দুটো গোষ্ঠী রয়েছে বলে খবর। একটি বিধায়কের গোষ্ঠী। আর অন্যটি প্রাক্তন যুব মোর্চার চিন্ময় রায়ের গোষ্ঠী। এই দুই গোষ্ঠীর মধ্যেই বিবাদ। স্থানীয় বিজেপি নেতা চিন্ময় রায়ের অভিযোগ বিধায়কের গোষ্ঠীর তরফে তাঁদের গোষ্ঠীর ছেলেদের উপর প্রথমে আক্রমণ করা হয়। এমনকী তাঁরা যখন থানার দিকে যাচ্ছিলেন সেই সময়েও তাঁদের উপর হামলা চালানো হয়। চিন্ময় রায়ের গোষ্ঠীর বেশ কয়েকজন আহত হন। কর্মীদের গাড়িও ভাঙচুর করা হয় বলে খবর। 

'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় 

এরপর পাল্টা বিক্ষোভ দেখানো হয়। বিধায়ক সৈকত পাঁজার গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়। গাড়ির সামনের এবং পিছনের কাচ ভেঙে দেওয়া হয়। আর এই সবটাই করেছে চিন্ময় রায়ের গোষ্ঠীর লোকেরা। অর্থাৎ বিজেপি বিধায়কের গাড়িতে হামলা করেছে দলেরই একটি অন্য গোষ্ঠীর কর্মীরা। প্রায় ৪ ঘণ্টা ধরে চলে তাণ্ডব। গভীর রাতে বিধায়কের গাড়ি আটকানো হয়েছিল বলে খবর। ভোরবেলা পুলিশ এসে বিধায়ককে উদ্ধার করে। এই গোটা ঘটনায় মন্তেশ্বরের বিজেপি বিধায়ক সৈকত পাঁজা জানিয়েছেন, দলীয় কর্মীদের একটি ঝামেলার খবর তিনি পেয়েছিলেন। কলকাতা থেকে ফিরছিলেন তিনি। ফিরতি পথেই ঘটনাস্থলে যান। সেই সময় গভীর রাতেই তাঁর গাড়ি আটকানো হয়। গাড়ি ভাঙচুর করা হয়। গাড়ি ঘিরে চলছে থাকে বিক্ষোভ। যদিও বিজেপি বিধায়ক দলের গোষ্ঠী কোন্দল সম্পর্কে কিছু বলেননি। সৈকত পাঁজার কথায়, কিছু দুষ্কৃতী তাঁর গাড়ি আটকেছিল। তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং গাড়িতে ভাঙচুর চালায়। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Advertisement

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget