এক্সপ্লোর

Shankar Ghosh: 'যেদিন পাল্টা শুরু হবে, অভিষেক দুবাই পালাবেন' পাল্টা হুঙ্কার শঙ্কর ঘোষের

BJP MLA On Abhishek Banerjee's Comment: অভিষেকের এই মন্তব্যের পরই তুঙ্গে রাজনৈতিক তরজা। এবার পাল্টা হুঙ্কার দিলেন বিজেপি বিধায়ক। 

কলকাতা: অভিষেকের 'ঘেরাও' মন্তব্যের পাল্টা হুঙ্কার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)। পাল্টা শুরু হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দুবাই পালাবেন বলে মন্তব্য করেন বিজেপি বিধায়ক।                           

কী বলেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়? 

গত ২১ জুলাই সমাবেশের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ অগাস্ট ৮ ঘণ্টার জন্য বুথ থেকে ব্লক স্তরে সমস্ত গেরুয়া শিবিরের নেতাদের বাড়ি ঘেরাওয়ের জন্য তৃণমূল (TMC) কর্মী-সমর্থদের ডাক দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপর সেই কর্মসূচিতে বদল আনেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “৫ অগাস্ট অভিষেক একটা প্রোগ্রাম ডিক্লেয়ার করেছে। কিন্তু আমি বলব এটা ব্লক ওয়াইজে করতে। বুথ ওয়াইজ না করে, সিম্বলিক করবে। ১০০ মিটার দূরে করবে। যাতে বাড়ির লোকজন বেরোতে, আসতে অসুবিধা না হয় এবং ব্লকে ব্লকে করবে।’’

পাল্টা কী বললেন শঙ্কর ঘোষ? 

অভিষেকের এই মন্তব্যের পরই তুঙ্গে রাজনৈতিক তরজা। এবার পাল্টা হুঙ্কার দিলেন বিজেপি বিধায়ক। এদিন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন,  'যেদিন এর পাল্টা শুরু হবে, অভিষেক দুবাই পালাবেন। অভিষেকেরও ছোট সন্তান আছে। আগামীদিনে সরকার পড়লে জনগণের ক্ষোভ অভিষেকের বাড়িতে আছড়ে পড়লে ভাল হবে? তখন তো অভিষেকের প্রহরায় ৩ হাজার পুলিশ থাকবে না।'                             

অভিষেকের মন্তব্যে অভিযোগ দায়ের: 

এই প্রেক্ষাপটেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগে, একাধিক থানায় ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছে বিজেপি। ইমেল মারফত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও উল্লেখ করেছেন তিনি। তার আগে ই-মেল মারফৎ অভিষেকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগপত্র পাঠান বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ি।  বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেওয়ার পিছনে উস্কানি ও ভয় দেখানোর অভিযোগও তুলেছেন তিনি।                    

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: North 24 Parganas Weather: কখনও মেঘ, কখনও রোদ্দুর, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনায়

সেরা শিরোনাম

News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget