এক্সপ্লোর

BJP MLAs : বিধানসভায় সাসপেনশনকে চ্যালেঞ্জ জানিয়ে ফের আদালতে বিজেপির ৭ বিধায়ক

Calcutta High Court : শুভেন্দু অধিকারী বললেন, সাসপেন্ড করতে করতে যদি একজনও বিজেপি বিধায়ক থাকেন, সেই একজন পশ্চিমবঙ্গের জনতার কথা বলবেন। 

কলকাতা : বিধানসভায় (Assembly) সাসপেনশনকে চ্যালেঞ্জ জানিয়ে ফের আদালতে বিজেপির ৭ বিধায়ক। হাইকোর্টের (High Court) দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী-সহ (Suvendu Adhikari) ৭ পদ্ম-বিধায়ক। এর পরিপ্রেক্ষিতে আদালতে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, শুভেন্দু-সহ ৭ বিধায়ক নতুন করে আবেদন করুন। আবেদন গ্রহণ করবেন বিধানসভার অধ্যক্ষ। বিষয়টি বিধানসভাতেই সমাধান হয়ে যাবে। মামলার পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে ১৭ জুন। এদিকে এই ইস্যুতে বিরোধী দলনেতা তথা বিজেপি-র শুভেন্দু অধিকারী বলেন, সাসপেন্ড করতে করতে যদি একজনও বিজেপি বিধায়ক থাকেন, সেই একজন পশ্চিমবঙ্গের জনতার কথা বলবেন। 

বিজেপি বিধায়কদের সাসপেনশন -

রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে গত মার্চ মাসে বিধানসভায় তুলকালাম বেধে যায় । তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে চলে হাতাহাতি। তাতে ভাঙে বিজেপি বিধায়কের চশমা । অধ্যক্ষের সামনেই সাদা পোশাকের পুলিশ এনে হামলা চালানো হয় বলে দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অধ্যক্ষ মন্তব্য করেন, প্রতিদিন আপনারা শুধু চিত্‍কার আর ওয়াকআউট করছেন। এই ঘটনার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষকে, দীপক বর্মন, নরহরি মাহাতোদের সাসপেন্ড করলেন অধ্যক্ষ। 

আরও পড়ুন ; রামপুরহাট নিয়ে বিধানসভায় বিজেপি-তৃণমূল বিধায়কদের হাতাহাতি, বিধানসভা থেকে ৫ বিজেপি বিধায়ক সাসপেন্ড

বিধানসভায় মনোজ টিগ্গার জামা ছেঁড়ার অভিযোগ ওঠে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ জানান,  ‘চন্দনা বাউড়ি, তাপসী মণ্ডলকেও মেরেছে তৃণমূল’। সাদা পোশাকে পুলিশ, নিরাপত্তারক্ষীদের প্রথমে হামলা, তৃণমূলের বিরুদ্ধে কিল-ঘুষি-ধাক্কা মারার অভিযোগ জানান শুভেন্দু। 

এদিকে ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনার দাবিতে আজ বিধানসভায় বিক্ষোভ দেখায় বিজেপি। চন্দ্রিমা ভট্টাচার্যর নেতৃত্বে বিজেপিকে পাল্টা আক্রমণ করে শাসক দল। অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। ভোট পরবর্তী হিংসা ও রাজ্যে গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে আজ বিধানসভায় আলোচনার দাবি জানায় বিজেপি। তাদের দাবি, এই সমস্ত ইস্যুতে রাজ্য সরকার নীরব। মুখ্যমন্ত্রীর বিবৃতিও দাবি করে বিজেপি। সেইসময় চন্দ্রিমা ভট্টাচার্যর নেতৃত্বে পাল্টা সরব হন তৃণমূলের মহিলা বিধায়করা। এরপরই বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি।

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget