এক্সপ্লোর

Assembly BJP TMC Scuffle : রামপুরহাট নিয়ে বিধানসভায় বিজেপি-তৃণমূল বিধায়কদের হাতাহাতি, বিধানসভা থেকে ৫ বিজেপি বিধায়ক সাসপেন্ড

Assembly BJP TMC Scuffle : ‘চন্দনা বাউড়ি, তাপসী মণ্ডলকেও মেরেছে তৃণমূল’, অধ্যক্ষের সামনেই হামলা চালায় তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

কলকাতা : রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে বিধানসভায় তুলকালাম । তৃণমূল ও বিজেপি বিধায়কদের হাতাহাতি বেঁধে গেল। ভাঙল বিজেপি বিধায়কের চশমা । অধ্যক্ষের সামনেই সাদা পোশাকের পুলিশ এনে হামলা চালানো হয়, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রতিদিন আপনারা শুধু চিত্‍কার আর ওয়াকআউট করছেন, মন্তব্য অধ্যক্ষের।  এই ঘটনার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষকে, দীপক বর্মন, নরহরি মাহাতোকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ। 

মনোজ টিগ্গার জামা ছেঁড়ার অভিযোগ
বিধানসভায় মনোজ টিগ্গার জামা ছেঁড়ার অভিযোগ উঠল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ,  ‘চন্দনা বাউড়ি, তাপসী মণ্ডলকেও মেরেছে তৃণমূল’। সাদা পোশাকে পুলিশ, নিরাপত্তারক্ষীদের প্রথমে হামলা, তৃণমূলের বিরুদ্ধে কিল-ঘুষি-ধাক্কা মারার অভিযোগ শুভেন্দুর। অধ্যক্ষের সামনেই হামলা চালায় তৃণমূল, অভিযোগ শুভেন্দুর। পরিষদীয় দলের পক্ষ থেকে অধ্যক্ষকে অভিযোগ জানাব, হুঁশিয়ারি তাঁর। 

শুভেন্দুর অভিযোগ , পাল্টা ফিরহাদ 
' আজকে হাউসের ভিতরে যে অবস্থা হয়েছে, তাতে প্রমাণ হয়ে গেছে, বিধায়করা ভিতরে নিরাপদ নয়' । ফিরহাদ বলেন, 'গুজরাতে সন্ত্রাস করছে, ইউপিতে সন্ত্রাস করছে, এখানেও এদের কাজ হচ্ছে সন্ত্রাস করা।' 

বিধানসভায় ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপির
‘বিধানসভা চলছে, কেন বাইরে সরকারি ঘোষণা মুখ্যমন্ত্রীর? রামপুরহাট নিয়ে কেন যাবতীয় সরকারি ঘোষণা বাইরে করা হল? সংসদীয় ব্যবস্থায় এটা করা যায় না, দাবি বিরোধী দলনেতার। ‘প্রতিদিন আপনারা শুধু চিত্‍কার আর ওয়াকআউট করছেন’
আপনারা হঠাৎ আজ এসব বলছেন কেন? প্রশ্ন অধ্যক্ষের। এরপরই বিধানসভায় তৃণমূল ও বিজেপি বিধায়কদের হাতাহাতি বেঁধে যায়। 

প্রেক্ষাপট 

চলতি বাজেট অধিবেশনের শেষ দিনে, রামপুরহাট হত্যাকাণ্ড ও রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বিধানসভায় আলোচনার দাবি করে বিজেপি। কিন্তু, আগে থেকে নোটিস দেওয়া না থাকায়, সেই আবেদন খারিজ করে দেন অধ্যক্ষ। এরপরই, বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে বিধানসভায় তুলকালাম হয়। বিজেপি ও তৃণমূল বিধায়কদের হাতাহাতি বেঁধে যায় । একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ আনেন বিধায়করা ।  নাক ফাটল তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম-এ। পাল্টা ভাঙল বিজেপি বিধায়কের চশমা। মনোজ টিগ্গার জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ। এদিন অধিবেশনের শুরুতেই রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget