এক্সপ্লোর

BJP: 'কালসাপ বাড়িতে ঢুকলে লাঠি দিয়ে মাথা ভেঙে দিন', ইসলামপুরে হুঁশিয়ারি বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর

Uttar Dinajpur: 'নিজেরা প্রতিরোধ না করতে পারলে কান্নাকাটি করে লাভ নেই', পঞ্চায়েত আমাদের জিততে হবে, দলীয় কর্মীদের বার্তা রায়গঞ্জের সাংসদের।

উত্তর দিনাজপুর: 'কালসাপ বাড়িতে ঢুকলে লাঠি দিয়ে মাথা ভেঙে দিন। পঞ্চায়েত ভোটের আগে প্রস্তুত থাকুন', ইসলামপুরে (Islampur) গিয়ে নাম না করে তৃণমূলকে (TMC) হুঁশিয়ারি বিজেপি সাংসদ (BJP MP) দেবশ্রী চৌধুরীর (Debasree Chowdhury)। 'নিজেরা প্রতিরোধ না করতে পারলে কান্নাকাটি করে লাভ নেই', পঞ্চায়েত আমাদের জিততে হবে, দলীয় কর্মীদের বার্তা রায়গঞ্জের সাংসদের। বিজেপির পাশে লোক নেই, আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে, কটাক্ষ তৃণমূলের। 

কী বললেন বিজেপি সাংসদ?
নাম না করে তৃণমূলকে হুঁশিয়ারির অভিযোগ উঠল বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে। বললেন, 'পঞ্চায়েত আমাদের জিততে হবে।' রায়গঞ্জের সাংসদের কথায়, 'নিজেরা যদি প্রতিরোধ না করতে পারেন, তা হলে আমাদের কাছে কান্নাকাটি করে লাভ হবে না।' সঙ্গে আরও বলেন, 'বাড়িতে কোনও সুন্দরী মহিলা এলে তাঁকে তো ফুল-মিষ্টি দিয়েই বরণ করা হয়। আর যদি বাড়িতে ডাকাত বা কালসাপ ঢোকে, তাকে ফুল দিয়ে আপ্যায়ন করবে? দুধ দেবে? তার জন্য তো লাঠির দরকার রয়েছে।' সাংসদের বক্তব্য, যার জন্য যেটা প্রযোজ্য তার জন্য সেই ব্যবস্থা রাখতে হবে। তাঁর আরও নিদান, যা যা দিয়ে কালসাপের মাথা ভেঙে দেওয়া যায় তাই জোগাড় করতে হবে। দেবশ্রীর কথায়, 'এটি ধর্মযুদ্ধ। মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে, লুন্ঠন করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত লুঠের ভাগ পৌঁছে গিয়েছে। সেই লুঠের ভাগ আটকাতে যা প্রয়োজন, তাই করুন।' 

কী প্রতিক্রিয়া তৃণমূলের?
উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, 'ওরা যে রড বা লাঠি দেখাবে, তার জন্য তো লোক লাগবে। সেই লোক কোথায় রয়েছে? হেলিকপ্টার থেকে লাঠি ফেলে দেবে নাকি?' তাঁর মতে, এগুলি শুধু আতঙ্ক তৈরির জন্য করা হচ্ছে। প্রসঙ্গত, এর আগেও নানা হুমকি-হুঁশিয়ারিতে নাম জড়িয়েছে বিজেপি বিধায়কের। গত ডিসেম্বরেই যেমন থানা জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ ওঠে বিজেপি বিধায়কের বিরুদ্ধে। সে বার অশোকনগর থানা পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক, অভিযোগ ছিল এমনই। বিডিও অফিসে হামলা, চেলাকাঠ দিয়ে মারধরের হুমকির পরে ফের হুমকি। 'এরকম মুখেই বলে, এটাই ওদের সংস্কৃতি', পাল্টা  কটাক্ষ করেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার আগেই আবার দিনহাটায় তৃণমূলের সভায় বিধায়ক পুত্র সায়ন্তন গুহ বলেছিলেন, 'বিজেপি তৃণমূলকর্মীদের দিকে তাকালেই ধোলাই হবে। বিজেপি গুন্ডাদের ধোলাই হবে।

আরও পড়ুন:কর্মী ছাঁটাই প্রক্রিয়া থামছেই না ট্যুইটারে, ফের আশঙ্কার খবর, এবার চাকরি খোয়াতে পারেন প্রায় ২০০ জন

সেরা শিরোনাম

South Point School: সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, ছুরি দিয়ে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, ছুরি দিয়ে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
West Bengal News Live : সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, নবম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, নবম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
Malda: রণক্ষেত্র মালদা কলেজ ক্যাম্পাস, সংঘর্ষে জড়াল এবিভিপি-ছাত্র পরিষদ
রণক্ষেত্র মালদা কলেজ ক্যাম্পাস, সংঘর্ষে জড়াল এবিভিপি-ছাত্র পরিষদ

ভিডিও

Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট
Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget