এক্সপ্লোর

Khagen Murmu: অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন খগেন মুর্মু, তাঁর কথা বলা নিষেধ, আরও দেড় মাস বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের

BJP MP Khagen Murmu: গত ৬ অক্টোবর জলপাইগুড়ির নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। বেধড়ক মারধরে রক্তাক্ত হন মালদা উত্তরের বিজেপি সাংসদ।

Khagen Murmu: নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে রক্তাক্ত, বাড়ি ফিরলেন খগেন মুর্মু। আক্রান্ত হওয়ার ২০ দিন পর মালদার বাড়িতে ফিরলেন বিজেপি সাংসদ। গতকাল রাতেই শিলিগুড়ির নেওটিয়া হাসপাতাল থেকে ছাড়া পান খগেন মুর্মু। শিলিগুড়ি থেকে সড়কপথে বাড়ি ফেরেন মালদা উত্তরের বিজেপি সাংসদ। 'এখনও চোখে ঝাপসা দেখছেন, চোয়াল ও দাঁতে ব্যথা', কথা বলা নিষেধ, তরল খাবারের পরামর্শ চিকিৎসকদের, জানিয়েছেন সাংসদের স্ত্রী। কিছুদিন বিশ্রামের পর নিয়ে যাওয়া হবে দিল্লি এইমসে, খবর পরিবার সূত্রে।          

কথা বলা নিষেধ, আরও দেড় মাস বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের, জানিয়েছেন সাংসদের স্ত্রী। খগেন মুর্মুর মালদার মকদমপুর বাঁধ রোডের বাড়িতে বাড়ানো হল নিরাপত্তা। গত ৬ অক্টোবর জলপাইগুড়ির নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। বেধড়ক মারধরে রক্তাক্ত হন মালদা উত্তরের বিজেপি সাংসদ। ঘটনার পর থেকেই শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন খগেন মুর্মু। বৃষ্টি-বিধ্বস্ত উত্তরবঙ্গেরই জলপাইগুড়ি জেলার নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানেই হামলা হয় তাঁদের উপর। গুরুতর ভাবে জখম হন খগেন মুর্মু। মাথা ফেটে যায় তাঁর। বেশ কয়েকটি সেলাই পড়েছিল বিজেপি সাংসদের মাথায়। নাকে গুরুতর আঘাত লাগার পাশাপাশি তাঁর চোখের তলায় হাড় ভেঙে যায় তাঁর।            

হাসপাতালের বেডে শুয়েই বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মুর। আইসিইউতে ভর্তি থাকাকালীন নাগরাকাটার ঘটনা প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, 'আমরা ওখানে প্রথমে যাই ত্রাণ দিতে, তারপর আমাদের বাধা দেওয়া হয়। আমাদের বলা হয়, আপনারা এখান থেকে যান, না হলে খারাপ হবে। ধাক্কা মারতে মারতে আমাদের এলাকা থেকে সরানো হয়েছে। আমরা দৌড়ে পালিয়ে প্রাণে বেঁচেছি। গাড়ির দরজা খোলার চেষ্টা করে। জানালার কাচ ভেঙে দেয়, পাথর ছুড়ে মারে।' তিন জায়গায় ফ্র্যাকচার হয়েছে বলেও জানান বিজেপি সাংসদ। তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খগেন মুর্মুর চোটকে 'সামান্য' বলেন তিনি। সেই প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, 'উনি তো সবটাই ছোট সামান্য বলেন। ওনার চোখে কোনওটাই বড় ঘটনা নয়। এখানে জঙ্গলের রাজত্ব চলছে।'            

এবছর মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে হাসপাতালেই ভাইফোঁটা দিয়েছেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। সেই সময় শিলিগুড়ির নেওটিয়া গেটওয়েল হাসপাতালে ভর্তি ছিলেন খগেন মুর্মু।          

সেরা শিরোনাম

বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget