এক্সপ্লোর

BJP MLA : 'পরিকল্পিত জ্যাম' ? পুরশুড়ার বিজেপি বিধায়ককে বাধা দেওয়ার অভিযোগ

BJP : ডানকুনিতে কলকাতা ও হাওড়ামুখী রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিজেপির অভিযোগ, নবান্ন অভিযান আটকাতেই যানজট তৈরি করছে পুলিশ

সৌরভ বন্দ্যোপাধ্যায়, ডানকুনি : এবার বাধার মুখে আরও এক বিধায়ক। সোনামুখীর (Sonamukhi) বিজেপি বিধায়ক (BJP MLA) দিবাকর ঘরামিকে (Dibakar Gharami) নবান্ন অভিযানের পথে দফায় দফায় বাধা দেওয়ার খবর আগেই পাওয়া গেছে। এবার হুগলির পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষকেও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। এনিয়ে পুলিশের সঙ্গে বাদানুবাদ জড়িয়ে পড়েন গেরুয়া শিবিরের জনপ্রতিনিধি। এরপর কর্মী, সমর্থকদের নিয়ে ২ নম্বর জাতীয় সড়ক ধরে মিছিল করে এগিয়ে যান তিনি।

এনিয়ে বিধায়ক বলেন, "গোটা রাস্তা পরিকল্পিতভাবে জ্যাম করে দেওয়া হয়েছে। যাতে কার্যকর্তারা না আসতে পারেন। আমি কার্যকর্তাদের নিয়ে হেঁটে যাব। ডানকুনির মোড়ে পুলিশ আটকেছিল। পুলিশের অধিকার নেই রাস্তায় আটকানোর।" 

ডানকুনিতে কলকাতা ও হাওড়ামুখী রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিজেপির অভিযোগ, নবান্ন অভিযান আটকাতেই যানজট তৈরি করছে পুলিশ। যদিও পুলিশের দাবি, নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় মোতায়েন করা অতিরিক্ত বাহিনী ও কমব্যাট ফোর্স।

দফায় দফায় বাধা দেওয়া হয় সোনামুখীর বিজেপি বিধায়ককেও-

এদিকে নবান্ন অভিযানে যাওয়ার পথে দফায় দফায় বাধা দেওয়া হয় সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামিকেও। প্রথমে সোনামুখী স্টেশনের বাইরে আটকানো হয়। ২৫ জন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। প্রতিবাদে সোনামুখী থানায় গিয়ে বিক্ষোভ দেখান বিধায়ক ও বিজেপি কর্মীরা। এরপর পাত্রসায়রের রসুলপুর বাজারে ফের আটকানো হয় বিধায়কের গাড়ি। বিধায়কের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাধা দেয়। পাত্রসায়র থানার গেট আটকে বিক্ষোভ দেখান সোনামুখীর বিজেপি বিধায়ক। এরপর গাড়িতে করে কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি।

আরও পড়ুন ; 'পরিকল্পিত জ্যাম' ? পুরশুড়ার বিজেপি বিধায়ককে বাধা দেওয়ার অভিযোগ

জনপ্রতিনিধের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিজেপি কর্মী-সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। নবান্ন অভিযান ঘিরে তমলুক স্টেশন চত্বরে উত্তেজনা ছড়ায়। স্টেশনের বাইরেই বিজেপি কর্মীদের আটক করে টেনে-হিঁচড়ে তোলা হয় পুলিশের গাড়িতে। ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না বলে বিজেপির অভিযোগ। ঘটনায় ৬ বিজেপি কর্মীকে আটক করে পুলিশ।

পটাশপুরের চিস্তিপুর বাস স্ট্যান্ডের কাছে নবান্নমুখী বিজেপি কর্মীদের বাস আটকায় পুলিশ। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ বিজেপি কর্মীদের। নবান্ন অভিযানে যেতে বাধা পুলিশের। প্রতিবাদে খেজুরির তেখালি মোড়ে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। মহিষাদলের কাপাসএড়্যার কাছে ৪১ নম্বর জাতীয় সড়কে বিজেপি কর্মী, সমর্থকদের বাস আটকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ বিজেপি কর্মীদের। 

 

সেরা শিরোনাম

CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget