এক্সপ্লোর

BJP Nabanna Abhijan : বিজেপির নবান্ন অভিযান ঘিরে তীব্র যানজট, বন্ধ রাস্তা, আটকে ছিলেন ক্যান্সার রোগীও

ডানকুনিতে কলকাতা ও হাওড়ামুখী রাস্তায় তীব্র যানজট। হাওড়ার বেলেপোলে গাড়িতে অনন্ত অপেক্ষায় ক্যান্সার রোগী।

ব্রতদীপ ভট্টাচার্য, সুনীত হালদার, উজ্জ্বল মুখোপাধ্যায়, হাওড়া :  বিজেপির নবান্ন অভিযান ঘিরে চূড়ান্ত হয়রানির শিকার নিত্যযাত্রীরা। মিলছে না বাস বা গাড়ি। হাওড়া থেকে বর্ধমান যাওয়ার গাড়ির ভাড়া দেড় হাজার টাকার জায়গায় সুযোগ বুঝে ৪ হাজার টাকা ভাড়া হাঁকছেন চালকরা। অভিযোগ যাত্রীদের। বাধ্য হয়ে অনেককেই ফিরে যেতে হচ্ছে। 

হাওড়ামুখী রাস্তায় তীব্র যানজট
ডানকুনিতে কলকাতা ও হাওড়ামুখী রাস্তায় তীব্র যানজট। বিজেপির অভিযোগ, নবান্ন অভিযান আটকাতেই যানজট তৈরি করছে পুলিশ। যদিও পুলিশের দাবি, নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় মোতায়েন করা অতিরিক্ত বাহিনী ও কমব্যাট ফোর্স।

আরও পড়ুন :

সকালেই নামল আঁধার, রাতভর বৃষ্টিতে জল থৈ থৈ শহর, বড় দুর্যোগের ইঙ্গিত ?

 কোনা এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট
শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল আসবে সাঁতরাগাছি থেকে। তার আগে সকালেই গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হল কোনা এক্সপ্রেসওয়ের একাংশ। এর জেরে রাস্তায় তীব্র যানজট। হয়রানির শিকার নিত্যযাত্রীরা। নবান্নর দিকে যাবার রাস্তা লোহার রেলিং বসিয়ে ঢালাই করে আটকে দেওয়া হয়েছে। তাই নিত্যযাত্রীরা পড়েছেন সমস্যায়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে জানা গেল, তীব্র যানজটে আটকে ছিলেন ক্যান্সার আক্রান্তও।

গার্ড রেল ঝালাই করে রাস্তায় গর্ত খুঁড়ে বসিয়ে দেওয়া হয়েছে। মজুত রয়েছে ২টি জল কামান। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। হাওড়া ময়দান থেকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল আসার কথা। সেখানে জিটি রোডের ওপর তৈরি করা হয়েছে পুলিশি ব্যারিকেড।

হাওড়া ময়দানের কাছে পুলিশের চেকিং 
হাওড়া ময়দানের কাছে ফোরশোর রোডে নবান্নমুখী চলন্ত বাস থামিয়ে চলছে পুলিশের চেকিং। পরীক্ষা করা হচ্ছে দূরপাল্লার বাসও। 

দিক দিক থেকে এগিয়ে আসছে বিজেপির মিছিল। দুর্ভেদ্য নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নবান্নকে । মিছিল যেন প্রশাসনিক ভবন অবধি পৌঁছতে না পারে, তার জন্য যাবতীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন। বিজেপির মিছিলের জেরে মঙ্গলবার সকাল থেকেই বেশকিছু রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিশেষত যে রুট ধরে এগিয়ে আসবে গেরুয়া মিছিল। 

কলেজ স্ট্রিট, এম জি রোড, স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ এবং দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। কোন রাস্তার যান চলাচল কতক্ষণ নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে একটি নির্দেশিকা দিয়েছে পুলিশ। 


BJP Nabanna Abhijan : বিজেপির নবান্ন অভিযান ঘিরে তীব্র যানজট, বন্ধ রাস্তা, আটকে ছিলেন ক্যান্সার রোগীও

 

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget