এক্সপ্লোর

PM Modi: শিল্প চলে যাওয়ার ১৮ বছর পার, ১৮ জানুয়ারি শিল্প হারা সিঙ্গুরেই প্রধানমন্ত্রীর জনসভা

PM Modi Bengal Rally: ফের রাজ্যে প্রধানমন্ত্রী মোদির জনসভা, কবে কোথায় কী কর্মসূচি, দেখুন একনজরে

কলকাতা: ফের রাজ্যে প্রধানমন্ত্রী মোদির জনসভা। মূলত নতুন বছরে পা দিয়ে, বিধানসভা ভোটের আগে, ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি। ১৭ জানুয়ারি মালদার ইংরেজবাজারে সভা। পরের দিন হুগলির সিঙ্গুরে সভা করবেন নরেন্দ্র মোদি।  শিল্প চলে যাওয়ার ১৮ বছর পরে , ১৮ জানুয়ারি শিল্প হারা সিঙ্গুরেই রয়েছে প্রধানমন্ত্রীর জনসভা। জানা যাচ্ছে, ওই দিনই সিঙ্গুর থেকে হুগলি-পুরুলিয়া লোকালের উদ্বোধন হবে। সরকারি অনুষ্ঠানের পরেই সিঙ্গুরে জনসভা রয়েছে প্রধানমন্ত্রী মোদির।

আরও পড়ুন, 'বিরিয়ানি ও মাংস কিনতে হবে হিন্দুদের দোকান থেকে..' ! BJP নেতা কৌস্তভ বাগচীর ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

১৮ জানুয়ারি শিল্প হারা সিঙ্গুরেই প্রধানমন্ত্রীর জনসভা

ভোট আসে, ভোট যায়, কিন্তু রাজ্যের শিল্পের বহর বাড়ে না, বরং একে একে কল-কারখানায় তালা পড়ে, আর বন্ধ তালায় জং! কোভিড পরিস্থিতিতে যখন তৃতীয়বার সরকার গঠন হয়েছিল, সেসময় রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, এবারের প্রথম লক্ষ্য 'শিল্প।' সেই কথা মত তিনি বছর বছর বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনও করেছেন। দিয়েছেন প্রচুর কর্মসংস্থানেরও বার্তাও। বলাইবাহুল্য তাঁতে মোটেই চিড়ে ভেজেনি, বিরোধী রাজনৈতিক দলগুলির। প্রতিটা সম্মেলনের সঙ্গে সঙ্গেই উঠে এসেছে, একটাই প্রশ্ন, আগের প্রতিশ্রুতিগুলির কী হল ? সবথেকে বড় কথা, কোনও সরকারি প্রকল্পই, টাটা বিদায়ের ক্ষত ভরাতে পারেনি বলেই দাবি বাম-বিজেপি দলগুলির। বরং প্রতিটা ভোটের আগে এই প্রশ্নই বড় হয়ে উঠেছে।

'ডবল ইঞ্জিন সরকার..'

এদিকে দোরগড়ায় ছাব্বিশের বিধানসভা ভোট। এসআইআর আবহে চূড়ান্ত খসড়া প্রকাশের সঙ্গে সঙ্গেই যেনও শুরু হবে লং জাম্প। মনে মনে কাউন্টডাউন শুরু হবে যে, কবে হবে নির্ঘণ্ট ঘোষণা ? কিন্তু ছাব্বিশের ভোটের আগে যদি বড় ইস্যু হয় এসআইআর, ধর্ম , তারই সঙ্গে সবথেকে বেশি তাৎপর্যপূর্ণ হতে চলেছে প্রধানমন্ত্রীর এই জনসভা। কারণ সভাস্থল রাজ্যের আরও কোনওখানে নয়, জায়গাটা সিঙ্গুর, যেখান থেকে এক সরকার শিকড় ছড়িয়েছিল বলেই দাবি রাজনৈতিক মহলের। আর এখানেই তাৎপর্যপূর্ণ মোদির সিঙ্গুরের জনসভা। কারণ প্রতিটা বিধানসভা ভোটের প্রচারেই শোনা যায় বিজেপির কেন্দ্রীয় নের্তৃত্বের ডবল ইঞ্জিন সরকার গড়ার কথা। তবে কি এই সিঙ্গুরেই ছাব্বিশের ভোটযুদ্ধের কোনও পাশার চাল লুকিয়ে রয়েছে ? একুশের ভোটের থেকে শিক্ষা নিয়েই কি এবার বড় কোনও রণনীতি সামনে আনার জন্য দিন গুণছে অন্দরে অন্দরে বঙ্গ বিজেপিও।  

 

 

 

 

সেরা শিরোনাম

Weather Alert: রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
Agnimitra On JU : 'আমার দলেরই হোক, আমরা সমর্থন করি না..' যাদবপুরে অশান্তির কড়া সমালোচনায় অগ্নিমিত্রা
'আমার দলেরই হোক, আমরা সমর্থন করি না..' যাদবপুরে অশান্তির কড়া সমালোচনায় অগ্নিমিত্রা
Kolkata News: 'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
Hotel Fire: তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget