এক্সপ্লোর

BJP Rally:আজ দুপুরে বিজেপির 'যাদবপুর বাঁচাও' মিছিল

Jadavpur University:আজ বিজেপির 'যাদবপুর বাঁচাও' মিছিল। দুপুর আড়াইটেয় গোলপার্ক থেকে মিছিলটি শুরু হওয়ার কথা। যাদবপুর এইটবি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল হবে।  

শিবাশিস মৌলিক, কলকাতা: আজ বিজেপির 'যাদবপুর বাঁচাও' মিছিল (BJP Rally)। দুপুর আড়াইটেয় গোলপার্ক থেকে মিছিলটি শুরু হওয়ার কথা। যাদবপুর এইটবি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল হবে।  সামনের সারিতে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। থাকবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। দুপুর ১টায় যাদবপুর ইস্যুতে মিছিল করবে এবিভিপিও। 

কী হবে? 
যেহেতু বিজেপির যুব মোর্চার তরফে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে, তাই মিছিলের নেতৃত্বে থাকবেন যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। হালেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় যে Ragging-এর অভিযোগ উঠেছিল, তারই প্রতিবাদে আজকের মিছিল। তাৎপর্যপূর্ণভাবে আজ একই রুটে মিছিল করবে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপিও। তাদের মিছিল হওয়ার কথা ১টায়। এটিও গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত যাবে। প্রসঙ্গত, পড়ুয়াদের পর, গত ১৭ অগাস্ট, বিকেলে প্রথমে বিজেপির যুব মোর্চার সভার সভা থেকে হুঙ্কার দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পরই যাদবপুরের এইটবি বাসস্ট্যান্ডের দিকে এগোচ্ছিলেন বিরোধী দলনেতা। সেখানে পুলিশের সঙ্গে তাঁর বচসা বাধে। এর পর যখন শুভেন্দু অধিকারী গাড়ি ঘুরিয়ে যাদবপুর থানার দিকে এগোতে শুরু করেন, সেই সময় ৪ নম্বর গেটের সামনে তাঁর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখান বেশ কয়েকজন। সঙ্গে সঙ্গে শুভেন্দু-র কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা নেমে এসে তাঁদের ওপর লাঠিচার্জ করেন বলে অভিযোগ। একপ্রস্ত অশান্তি হয় সেই সময়।
সে দিনের সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'সৌরভ চৌধুরীরা বাংলা পক্ষের লোক। এরা মমতা ব্যানার্জির পে রোলে আছেন। যে পার্টি কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে ফেলে দিয়েছে, উপড়ে ফেলে দিয়েছে..আমরাও এখান থেকে এই তথাকথিত টুকরে টকরে গ্যাং, দেশবিরোধী শক্তি, ইনকিলাবি নাড়া, চিন যাদের বাপ আর মা, মমতা ব্যানার্জি যার গার্ডিয়ান তাঁদেরকে তুলে ফেলব। এ দায়িত্ব আমাদের'। তার পর, আজকের মিছিল ঘিরে কী হয়, তা নিয়ে উদ্বিগ্ন অনেকেই।

তদন্ত...
গত কাল যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় আরও ৫ জন হস্টেল আবাসিককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সূত্রের খবর, সেদিন হস্টেলে চিৎকার শুনে ছুটে গিয়ে তাঁরা কী দেখেছিলেন, তাই জানতে চাওয়া হয়। অন্য দিকে, পুলিশকে বাধা ও গেট আটকানোয় অভিযোগে ধৃত যাদবপুরের প্রাক্তনী জয়দীপ ঘোষকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। অভিযোগ, তদন্তে সহযোগিতা করছেন না তিনি।  

আরও পড়ুন:চন্দ্রপৃষ্ঠে নামার ঠিক আগে কেমন ছিল দৃশ্য ? বিক্রমের চোখে চাঁদে পা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget