এক্সপ্লোর

Medical Nepotism:তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ সুকান্ত মজুমদারের, সরব শান্তনু সেন

Sukanta Majumdar:তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মেডিক্যালে স্বজনপোষণের অভিযোগ তুললেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বললেন, 'প্রবেশিকায় উত্তীর্ণ না হয়েও মেডিক্যালে ভর্তি হয়েছেন ছোট মেয়ে।'

কলকাতা: শান্তনু সেনের (Shantanu Sen) পর সুদীপ্ত রায় (Dr. Sudipto Roy) । তৃণমূল বিধায়কের (TMC MLA)  বিরুদ্ধে মেডিক্যালে স্বজনপোষণের (Nepotism) অভিযোগ তুললেন রাজ্য বিজেপির সভাপতি (BJP State President) সুকান্ত মজুমদার (Sukanat Majumdar)। বললেন, 'প্রবেশিকায় উত্তীর্ণ না হয়েও ডোনার কোটায় মেডিক্যালে ভর্তি হয়েছেন বিধায়কের ছোট মেয়ে।' শ্রীরামপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুকান্ত মজুমদারের। সঙ্গে প্রশ্ন, 'বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে কীভাবে মেডিক্যাল কলেজে ট্রান্সফার হল তাঁর?' স্বজনপোষণ-দুর্নীতির অভিযোগ তুলে বিস্ফোরক ট্যুইট রাজ্য বিজেপি সভাপতির। 

কী বলছেন বিধায়ক?
এই ব্যাপারে তৃণমূলের চিকিৎসক বিধায়ক, সুদীপ্ত রায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে সরব হয়েছেন জোড়াফুলের চিকিৎসক সাংসদ শান্তনু সেন। সুকান্তকে তাঁর পাল্টা, 
'আগেও উনি এরকম নোংরা রাজনীতি করেছেন। মানহানির মামলাও করেছি।' তাঁর মতে, অভিযোগ সত্যি না হলে সুদীপ্ত রায়েরও সুকান্তের বিরুদ্ধে মানহানির মামলা করা উচিত। তৃণমূল বিধায়ক নির্মল মাজির আবার বক্তব্য, 'সামাজিক অবক্ষয়ের যুগে মূল্যবোধ এখন শিকেয় উঠেছে। রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। এবং বিজেপি শুধু তৃণমূল নেতানত্রী নন, তাঁদের সন্তানসন্ততিদেরও কালিমালেপনের চেষ্টা করছে।' তাঁর মতে, চিকিৎসক ও তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় দীর্ঘদিন আইএমএ-র সর্বভারতীয় সভাপতি ছিলেন।  এরকম অভিযোগের বিরুদ্ধে আদালতে যাওয়া উচিত বলে মনে করেন তিনিও। প্রসঙ্গত, এর আগেও স্বাস্থ্যের নানা ক্ষেত্রে স্বজনপোষণের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিশেষত টিকাকরণের সময় শোনা যায়, বেছে বেছে নিজেদের লোককেই টিকা দিচ্ছে তৃণমূল।

আগেও স্বজনপোষণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে...
সালটা ২০২১। অভিযোগ ওঠে, বেছে বেছে নিজেদের লোককে ভ্যাকসিন দিচ্ছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের স্বজনপোষণের জেরে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। এই অভিযোগ করে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে বিক্ষোভ দেখায় বিজেপি। অভিযোগ অস্বীকার করে বিজেপিকে পাল্টা কটাক্ষ করে তৃণমূল। তাদের দাবি, হেরে গিয়ে পায়ের তলায় মাটি হারিয়ে গোলমাল পাকাচ্ছে বিজেপি। বিএমএইচও দাবি করেন যে, স্বচ্ছভাবেই হচ্ছে টিকাকরণের কাজ। সেই সময় দ্বিতীয় ঢেউয়ের দাপট সামলে উঠতে না উঠতেই তৃতীয় তরঙ্গ আছড়ে পড়ার আশঙ্কায় চাপে গোটা রাজ্য। সেই আশঙ্কার মধ্যে উদ্বেগ বহুগুণ বাড়িয়ে দিয়েছিল ভাইরাসের ডেল্টা প্লাস স্ট্রেন। ভাইরাসের হাত থেকে বাঁচতে ভ্যাকসিন পেতে মরিয়া সবাই। এরই মধ্যে এবার ভ্যাকসিন দেওয়ায় স্বজনপোষণের অভিযোগ ওঠে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেহাসপাতালে বিক্ষোভ দেখায় বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পছন্দের ব্যক্তিদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন:শহরে বাড়ল তাপমাত্রা, কদ্দিন আর থাকবে আমেজ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?

ভিডিও

TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget