এক্সপ্লোর

TMC : 'সরকার পড়বে বটে, তবে সেটা বাংলার নয়, দিল্লির সরকার' তৃণমূলের পাল্টা হুঁশিয়ারি

West Bengal Government : তৃণমূল কটাক্ষের সুরে বলছে, সরকার পড়বে বটে, তবে সেটা বাংলার নয়, দিল্লির সরকার!

শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : পঞ্চায়েত ভোটের ( Panchayat Poll 2023 ) ফলপ্রকাশ হতেই, তৃণমূল ( TMC ) সরকারের পতনের হুঁশিয়ারি শোনা যাচ্ছে বিজেপির ( BJP) নেতাদের মুখে। পাল্টা, তৃণমূল অবশ্য় কটাক্ষের সুরে বলছে, সরকার পড়বে বটে, তবে সেটা বাংলার নয়, দিল্লির সরকার!

সরকার পড়ে যাওয়ার হুঁশিয়ারি

বিজেপি সাংসদ ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন, 'সরকার তো ৫ মাস, ৬ মাস যখনই হতে পারে, পড়ে যেতে পারে।... হঠাৎ বিধায়করা মনে করল, আমরা সমর্থন করব না। আমরা অন্য কাউকে সমর্থন করব।' 

সবে পঞ্চায়েত ভোট মিটেছে। আগামী বছর লোকসভা ভোট। তারও দু'বছর পর বাংলায় বিধানসভা ভোট। কিন্তু, এখন থেকেই বিজেপির একের পর এক হেভিওয়েট নেতার মুখে শোনা যাচ্ছে তৃণমূল সরকারের পতনের হুঁশিয়ারি!

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলছেন, ' আগামী ৫ মাসের মধ্যে এদের সরকার পড়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি।'                                              

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ আবার বলছেন, 'কখন বৃষ্টি হবে, কেউ বলতে পারেনা। ফেলতেই যদি হয় তাহলে ৬ মাস কেন, ২ মাসে কেন নয়! যারা করছেন তাদের কাছে নিশ্চয়ই কোন সূত্র আছে।' 

তৃণমূল সরকার পতনের হুঁশিয়ারির শুরুটা এ রাজ্য়ে এসে করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! তারপর কার্যত একই সুর শোনা গেছে শুভেন্দু অধিকারীর গলাতেও। বলছেন, '২৪-এ ৩৫ আসন দিন। ২৫ আসতে হবে না। তার আগে মমতার সরকার ফুস হয়ে যাবে। একবার বাংলায় পদ্ম ফোটান।' 

এর আগেও রাজ্যে সরকার পড়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন  বিরোধী দলনেতা। বলেছিলেন, ' এবারে ১৮-টাকে ৩৬ আমরা করব। আর ৩ মাসের মধ্যেই বিদায় দেব এই সরকারকে। এই চোরেদের সরকারকে। ' 

তৃণমূলের পাল্টা হুঁশিয়ারি

তৃণমূল সাংসদ শান্তনু সেন বলছেন, সরকার পড়বে তবে সেটা বাংলার নয়, দিল্লির সরকার। 

পাল্টা হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও। কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'আর তো ৬ মাস, তার আগেও হতে পারে, কোনও মিরাকেল হতে পারে।' 

সব মিলিয়ে, সরকার পতনের হুঁশিয়ারি ঘিরে, বাগযুদ্ধের পারদ এখন থেকেই সপ্তমে। 

আরও পড়ুন
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News LIVE Updates: দুপুর ২টোয় ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়
দুপুর ২টোয় ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়
Russian Oil:
"ভারত কার থেকে তেল কিনবে, তা নিয়ে আমেরিকার অনুমতির কী দরকার?", তেল-ছাড়পত্রর পরেই কড়া সমালোচনা বিরোধীদের
Iran Israel War: রাতভর বেইরুটে তীব্র অভিযান ইজরায়েলি সেনার ! যুদ্ধের সপ্তম দিনে সংঘর্ষের আগুন
রাতভর বেইরুটে তীব্র অভিযান ইজরায়েলি সেনার ! যুদ্ধের সপ্তম দিনে সংঘর্ষের আগুন
Mamata On SIR : SIR-এ সাড়ে ৬৩ লক্ষেরও বেশি নাম বাদ, আজ ধর্মতলায় ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী
SIR-এ সাড়ে ৬৩ লক্ষেরও বেশি নাম বাদ, আজ ধর্মতলায় ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ২ : ফের যুদ্ধজাহাজ পাঠাল ইরান | নতুন মিসাইল পরীক্ষা আমেরিকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ১: পদত্যাগ সি ভি আনন্দ বোসের | মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়
Chok Bhanga 6ta : ভোটের আগে ধর্মতলায় ধর্নায় মমতা । জেলায় জেলায় পরিবর্তন যাত্রা BJP-র | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman (পর্ব ২ ) : SIR ইস্যুতে CEO অফিসের বাইরে রাতভর অবস্থান-বিক্ষোভ শুরু করল বামফ্রন্ট | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman (পর্ব ১) : যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে আমেরিকা-ইজরায়েল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Embed widget