এক্সপ্লোর

BJP Uttar Kanya Abhijaan: আজ হাই ভোল্টেজ ২১ জুলাই, শুভেন্দুর নেতৃত্বে BJP-র উত্তরকন্যা অভিযান, কটায় কোথা থেকে শুরু মিছিল ?

BJP Uttar Kanya Abhijaan : আক্ষরিক অর্থেই আজ হাই ভোল্টেজ ২১ জুলাই, দক্ষিণে যখন তৃণমূলের শহিদ দিবস, উত্তরে তখন বিজেপির উত্তরকন্যা অভিযান

উজ্জ্বল মুখোপাধ্যায়, সুনীত হালদার, বিশ্বজিৎ দাস,কলকাতা: আজ ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবস। অন্যদিকে, বিজেপির উত্তরকন্যা অভিযান। নামে উত্তরকন্যা অভিযান হলেও আদালতের নির্দেশ অনুযায়ী, উত্তরকন্যার কাছে যেতে পারবেন না বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা। অভিযান যুব মোর্চার নামে হলেও নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন, RG করে চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে প্রতিবাদ, সোদপুরে অভয়া মঞ্চের ডাকে মশাল মিছিল

সোমবার, আক্ষরিক অর্থেই হাই ভোল্টেজ ২১ জুলাই। দক্ষিণে যখন তৃণমূলের শহিদ দিবস, উত্তরে তখন বিজেপির উত্তরকন্যা অভিযান। বিজেপি সূত্রে খবর, সকাল ১১ টায় মিছিল শুরু হবে শিলিগুড়ির তিনবাত্তি মোড় থেকে। উত্তরকন্যাকে বাঁদিকে রেখে সোজা আড়াই কিলোমিটার পথে মিছিল শেষ হবে চুনাভাটি মোড়ে। তারপর ফুটবল গ্রাউন্ডে হবে জনসভা।অভিযান বিজেপির যুব মোর্চার নামে হলেও নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত থাকবেন দলের সাংসদ-বিধায়করা। শনিবারই এই উপলক্ষ্যে কলকাতায় অভিযানের প্রচারমূলক থিম সং রিলিজ করেন বিজেপির রাজ্য সভাপতি।কিন্তু ২১ জুলাই দিনটিকেই কেন বাছল বিজেপি? এই প্রশ্ন তুলে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, আমাদের প্যারালাল অনুষ্ঠান করতে গিয়ে, তাদের অনুষ্ঠান করতে হয়। কই তাদের যখন একমাত্র অনুষ্ঠান থাকে, আমরা তো প্যারালাল অনুষ্ঠান করি না। শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় না থেকে, দিল্লি গিয়ে জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন দিলীপ ঘোষ। যা নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিকমহলে। আর এই প্রেক্ষাপটেই সোমবার যখন তাঁর দল উত্তরকন্যা অভিযানে নামবে, তখন খড়গপুরে শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করবেন দিলীপ ঘোষ। 

অন্যদিকে, বিভিন্ন দাবিতে সোমবার যৌথকর্মসূচির ডাক দিয়েছে বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চ। তৃণমূলের শহিদ দিবসে সব মঞ্চ মিলিয়ে শহিদ মিনারেও পালন করা হবে 'শহিদ দিবস'।ডিএ মঞ্চে হবে মেধা তর্পণ। 
 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: মালদায় টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটে টিকিট বিক্রি ! অভিষেককে নিশানা 'ঋতব্রত-তৃণমূল'-এর প্রসূনের
মালদায় টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটে টিকিট বিক্রি ! অভিষেককে নিশানা 'ঋতব্রত-তৃণমূল'-এর প্রসূনের
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
West Bengal News Live Updates: ২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget