এক্সপ্লোর

Sukanta Majumdar : "ভোট লুঠ করতে এলেই তাড়া করে মারতে হবে", মহিলা মোর্চার সভায় 'দাওয়াই' সুকান্ত মজুমদারের

Sukanta Majumdar warns of Beating : তিনি জানান, প্রতি বুথে ৫জনকে নিয়ে গঠন করা হবে দুর্গা বাহিনী। পুলিশকে প্রশাসনের বিরুদ্ধে লড়াই করবে দুর্গা বাহিনী।

কলকাতা : একের পর এক নেতার দলবদলে চাপে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে দলকে উজ্জীবিত করতে 'দাওয়াই' রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। আর তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। "ভোট লুঠ করতে এলেই তাড়া করে মারতে হবে", মহিলা মোর্চার সভায় সুকান্ত মজুমদারের দাওয়াই। তিনি জানান, প্রতি বুথে ৫জনকে নিয়ে গঠন করা হবে দুর্গা বাহিনী। পুলিশকে প্রশাসনের বিরুদ্ধে লড়াই করবে দুর্গা বাহিনী। কারণ তৃণমূল কংগ্রেস এখন পুলিশের উপর নির্ভরশীল।

এনিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "গরমকাল চলছে তো, মাথা গরম হলে দু-চারটে কথা বেরোয়। আবার, বর্ষাকাল, শরৎকাল এলে অবস্থা ফিরে আসবে। যাঁরা বুথ কমিটি গঠন করতে পারে না, বুথে একটা লোক পায় না, তাঁদের আবার বড় বড় কথা। গরুর গাড়ির হেডলাইট। মায়ের-বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। আর এক সুকান্তবাবু, যিনি বিজেপির ট্রেনি সভাপতি, তাঁর দিল্লির সরকার স্বীকার করছে, মহিলা কর্মসংস্থানেও ভারতের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ। এখানে মায়েরা-বোনেরা দুই হাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেন। যে ধরনের কথাবার্তা বলছেন, তাঁর সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই। আসলে বিবৃতি আর ফেসবুকে ওপর বিজেপি রয়ে গেছে। এগুলো না থাকলে তো রাজ্য বিজেপি বলে কিছু থাকত না।"

অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "মুখ্যমন্ত্রী বলেছিলেন, সব এলাকায় এলাকায় ক্যাঁচাল করেন, সেই মহিলাদের সামনে রাখুন। ক্যাঁচাল করে কথাটার মানে বোঝা যায়। এটা মুখ্যমন্ত্রীর অগণতান্ত্রিক মনোভাব ছিল। আর একইরকমভাবে দুর্গাবাহিনী দিয়ে যদি কোনও অগণতান্ত্রিক মনোভাব সুকান্ত মজুমদার নিতে চান, সেটা কখনোও গ্রহণযোগ্য নয়। কিন্তু, তারই বা দরকার কী আছে ? আরএসএসের দেবী দুর্গা তো, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। সুকান্ত মজুমদার খবরাখবর নিয়ে কথা বলছেন তো। উনি আবার আলাদা করে কি দুর্গাবাহিনী কী করবেন ? " 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget