এক্সপ্লোর

BJP-TMC Chaos: যুবসাথীর টাকা পাওয়ায় বিজেপি কর্মীর মেয়েকে হুমকি, বাবাকে মারধরের অভিযোগ! কাঠগড়ায় তৃণমূল

Election 2026: বাবা বিজেপি করেন। মেয়ে পেয়েছেন তৃণমূল সরকারের 'যুবসাথী' প্রকল্পের টাকা।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • যুবসাথী প্রকল্পের টাকা পেয়ে বিজেপি কর্মীর মেয়ের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলরের হুমকি।
  • বিজেপি কর্মীকে মারধর ও অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে।
  • ঘটনার ভাইরাল ভিডিও, হরিণঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের।
  • ঘটনার পর রাজনৈতিক উত্তেজনা, তদন্তের আশ্বাস পুরসভার চেয়ারম্যানের।

সুজিত মণ্ডল, নদিয়া: যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছে মেয়ে। এই কারণে, মেয়েকে হুমকি-গালাগালির পাশাপাশি, বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। নদিয়ার হরিণঘাটার ঘটনা। থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বিজেপিকর্মী। মন্তব্য করতে চাননি অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর।

ভাইরাল ভিডিওতে শোনা যাচ্ছে একটা কথোপকথন..

'আপনি আমার মেয়েকে ফোন করবেন কেন?'
- 'কে বলেছে, সবাইকে ফোন করা হচ্ছে।'
- 'আপনি আমার মেয়েকে ফোন করবেন কেন?'
- 'হান্ড্রেড পার্সেন্ট করব, হান্ড্রেড পার্সেন্ট করব।'

বাবা বিজেপি করেন। মেয়ে পেয়েছেন তৃণমূল সরকারের 'যুবসাথী' প্রকল্পের টাকা। সেই রাগেই বিজেপি কর্মীর মেয়েকে হুমকি-গালাগালির পাশাপাশি, বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও। ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা বড়জাগুলি এলাকায়। স্থানীয় এক বিজেপি কর্মীর দাবি, সম্প্রতি তাঁর মেয়ের অ্যাকাউন্টে ঢোকে সরকারি যুবসাথী প্রকল্পের টাকা। অভিযোগ, তা জানতে পেরে মেয়েকে ফোন করে হুমকি দেন ও গালাগালি করেন, হরিণঘাটা পুরসভার তৃণমূল কাউন্সিলর হারাধন ঘোষ। 

- 'আপনি আমার মেয়েকে ফোন করে কেন থ্রেট দেবেন?'
- 'কীসের থ্রেট দেওয়া হয়েছে?'
- 'আপনি থ্রেট দিয়েছেন আমার মেয়েকে।'

গতকাল মেয়ে টিউশনি পড়াতে গেছিল, তখন একটা ফোন আসে। মেয়ের ফোনে। তুমি কি যুবসাথীতে  অ্যাপ্লাই করেছ? বলে - হ্যাঁ।  তোমরা ২জনেই পুরসভাতে এসে দেখা করবে, একটু উগ্র স্বরে মেয়েকে ফোন করে এখানকার কাউন্সিলর হারাধন ঘোষ TMC-র এভাবে বলে মেয়েকে। মেয়েকে শুধু হুমকি, গালাগালি দেওয়াই নয়, অভিযোগ, শনিবার রাস্তায় পেয়ে বিজেপি কর্মীকে ঘিরে ধরেন তৃণমূল কাউন্সিলর। মারধর করার পাশাপাশি দেন অপহরণের হুমকি। ঘটনার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে শোরগোল। 

হরিণঘাটার আক্রান্ত বিজেপিকর্মী বলছেন, 'আমাকে ডাকল, রাস্তায় দাঁড় করাল, দাঁড় করিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, চড়, থাপ্পড়, লাথি, ঘুষি - বসে যা পেরেছে করেছে। তুলে নিয়ে যাব, মার্ডার করে দেব।পুরভোটের সময়  আমাকে তুলে নিয়ে গিয়েছিল, অপহরণ করেছিল এবারও আবার গায়ে হাত দিল।' যদিও বিজেপি কর্মীর অভিযোগ নিয়ে মুখ খুলতে নারাজ অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। অন্যদিকে, হরিণঘাটার ১৪নং ওয়ার্ডের অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর হারাধন ঘোষকে সাংবাদিক এই বিষয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান।

ভোটের মুখে এই ঘটনা অস্বস্তি বাড়িয়েছে, শাসক শিবিরের। বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন, পুরসভার চেয়ারম্যান। হরিণঘাটা পুরসভার পুরপ্রধান দেবাশিস বসু বলছেন, 'আমি জানি না। আমি জানি না, কী ঘটনা ঘটেছে, সমস্ত বিষয়টা জেনে নিই। পরে যা বলার বলব। অভিযোগ তো অনেক ওঠে, তার সত্যতা যাচাই করে নিতে হবে।' ঘটনায় হরিণঘাটা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বিজেপিকর্মী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget