এক্সপ্লোর

Akhil Giri: দিনভর বিক্ষোভ, জ্বলল টায়ারও, দ্রৌপদী-মন্তব্যে অখিলের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি

Akhil Giri Remarks: দিনভর বাড়ির বাইরে বেরোতে দেখা যায়নি অখিলকে। কোনও ভাবে যোগাযোগ করা যাচ্ছে  না তাঁর সঙ্গে। 

কাঁথি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) সম্পর্কে কুরুচিকর মন্তব্য। পরে সাফাই দিলেও ইতি পড়েনি বিতর্কে। সেই আবহেই এ বার  কাঁথিতে অখিল গিরির (Akhil Giri) বাড়ির কাছে বিক্ষোভ দেখাল বিজেপি (BJP)। স্থানীয় সূত্রে খবর, দিনভর বাড়ির বাইরে বেরোতে দেখা যায়নি অখিলকে। কোনও ভাবে যোগাযোগ করা যাচ্ছে  না তাঁর সঙ্গে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিল গিরির কুরুচিকর মন্তব্যে ক্ষোভে ফুঁসছে আদিবাসী সমাজও। বাঁকুড়ার খাতরায় খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডিকে ঘিরে বিক্ষোভ আদিবাসীদের। বাড়ি থেকে বেরোতেই মন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ আদিবাসীদের।

অখিলের বিরুদ্ধে জেলায় জেলায় বিক্ষোভ, থানায় অভিযোগ

অখিল গিরিকে অবিলম্বে গ্রেফতারির দাবিতে এ দিন জ্যোৎস্নার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানা হয়। রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে এ দিন প্রতিবাদে বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা কোচবিহারের তুফানগঞ্জে। পাল্টা স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা। উত্তেজনা ছড়ায় এলাকায়। এই পরিস্থিতিতে দু’পক্ষকে সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা-কর্মীরা।

এ দিকে, হুগলির চুঁচুড়া থানায় অখিলের অভিযোগ দায়ের করেছে বিজেপি। এ দিন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদারের নেতৃত্বে চুঁচুড়ার ঘড়ির মোড় থেকে চুঁচুড়া থানা পর্যন্ত মিছিল করেন বিজেপি কর্মীরা। থানার গেট আটকে  বিক্ষোভ দেখান তাঁরা। এরপর কারা প্রতিমন্ত্রী অখিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। 

আরও পড়ুন: Locket Chatterjee: দ্রৌপদী-মন্তব্যে কেন চুপ মমতা, অখিল কেন বরখাস্ত নয়, প্রশ্ন লকেটের

কারা প্রতিমন্ত্রীকে গ্রেফতারের দাবিতে কৃষ্ণনগরের রাজ্য সড়কও অবরোধ করেন বিজেপি ও আদিবাসী সম্প্রদায়ের লোকজন । কৃষ্ণনগর-হাঁসখালি রাজ্য সড়কে প্রায় একঘণ্টা ধরে অবরোধ চলার পর পুলিশ এসে শেষে অবরোধকারীদের হটিয়ে দেয়। 

বাড়ির বাইরে পা রাখেননি অখিল, জানা গেল স্থানীয় সূত্রে

শুধু জেলাতেই নয়, বিক্ষোভের আঁচ পৌঁছেছে শহর কলকাতাতেও। অখিলের বিরুদ্ধে পাটুলি থানাতেও অভিযোগ দায়ের করেছে বিজেপি। মন্ত্রীকে অপসারণ ও গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। 

বাংলা ছাড়িয়ে ক্ষোভ-বিক্ষোভের আঁচ পৌঁছে গেছে দিল্লিতেও। রবিবার দিল্লির নর্থ অ্যাভিনিউ থানায় অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কোচবিহার, আলিপুরদুয়ার থেকে বাঁকুড়া-বীরভূম, রাজ্য জুড়ে থানায় থানায় দায়ের হয়েছে অভিযোগ। কলকাতা থেকে শুরু করেজেলায় জেলায় বিক্ষোভের ঝাঁঝ ক্রমশ বাড়ছে। 

সেরা শিরোনাম

CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
Durga Puja: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে

ভিডিও

Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget