এক্সপ্লোর

Locket Chatterjee: দ্রৌপদী-মন্তব্যে কেন চুপ মমতা, অখিল কেন বরখাস্ত নয়, প্রশ্ন লকেটের

Akhil Giri: সম্প্রতি একাধিক বার অখিলকে ব্যক্তিগত আক্রমণ করেন শুভেন্দু। তারই উত্তর দিতে গিয়ে বিপত্তি বেধেছে বলে দাবি অখিলের।

কলকাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুমন্তব্য কারামন্ত্রী অখিল গিরির (Akhil Giri)। তা নিয়ে বিতর্কের মধ্যেই এ বার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন বিজেপি (BJP) সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।  অখিলের মন্তব্যের পর দেড় দিন কেটে গেলেও, কেন নীরব মুখ্যমন্ত্রী, প্রশ্ন তুললেন লকেট। রাষ্ট্রপতিকে নিয়ে তৃণমূল (TMC) নেতাদের অবস্থানই রাজ্যে মেয়েদের অবস্থা বুঝিয়ে দিচ্ছে বলেও দাবি করেন লকেট। 

অখিল-মন্তব্যে লকেটের নিশানায় মমতা

অখিলের মন্তব্য নিয়ে রবিবার দিল্লির নর্থ অ্যাভিনিউ থানায় অভিযোগ দায়ের করেন লকেট। সেখানেই সরাসরি মমতাকে আক্রমণ করেন তিনি। লকেট বলেন, " দেড়দিন পার। এখনও কেন চুপ মুখ্যমন্ত্রী? কেন বরখাস্ত করা হল না অখিল গিরিকে?" এ ছাড়াও লকেট বলেন, "তৃণমূল আদিবাসীদের সম্মান করে না। রাষ্ট্রপতিকেও ছাড় দেন না তৃণমূল নেতারা। এর থেকেই বোঝা যায়, বাংলায় মেয়েদের কী অবস্থা।"

পঞ্চায়েত নির্বাচনের আগে অখিলের মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে বঙ্গ রাজনীতিতে। চাপে পড়ে যদিও সুর বদলেছেন মন্ত্রী। জানিয়েছেন, রাষ্ট্রপতি বলে উল্লেখ করেছেন বটে, তবে ব্যক্তিগত ভাবে রাষ্ট্রপতিকে অসম্মান করতে চাননি তিনি। রাষ্ট্রপতির চেয়ার, ভারতের সংবিধানকে সম্মান করেন। শুভেন্দু যে ভাবে লাগাতার কটূক্তি করে গিয়েছেন তাঁকে, দেখতে কেমন বলে ব্যক্তিগত আক্রমণ করে গিয়েছেন, তাতে তুলনামূলক উপমা দিতে গিয়েি মুখ ফস্কে বেরিয়ে গিয়েছে রাষ্ট্রপতির কথা।

আরও পড়ুন: Akhil Giri: রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে, অখিলের বিরুদ্ধে দিল্লির থানায় অভিযোগ দায়ের লকেটের

তৃণমূলে থাকাকালীনই শুভেন্দু অধিকারী ও অখিল গিরির বিবাদ ছিল সর্বজনবিদিত! শুভেন্দু বিজেপিতে যাওয়ার পরে তা বদলে গেছে সম্মুখসমরে। সাম্প্রতিক কালে অখিলকে নিশানা করে শুভেন্দুকে বলতে শোনা যায়, "এখানে একজন কাকমন্ত্রী এসেছিলেন। হাফমন্ত্রী..."। কিন্তু তাঁকে জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়েই রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন অখিল। সেই ভিডিও সামনে আসতেই তেতে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। 

অখিলকে প্ররোচিত করা হয়েছে বলে গোড়ায় যুক্তি দেন তৃণমূলের কেউ কেউ। একই সঙ্গে দলের তরফে জানানো হয়েছে যে, অখিল গিরির মন্তব্য দল সমর্থন করে না। তৃণমূল সাংসদ শান্তনু সেন পাল্টা প্রশ্ন তোলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন বিজেপি নেতারা কুরুচিকর আক্রমণ করেছেন, তখন কেন চুপ ছিলেন?"

অখিলকে বরখাস্ত করার দাবি বিজেপি-র

অখিলের মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। অখিলের বিধায়ক পদ খারিজ ও মন্ত্রীপদ থেকে বরখাস্তের দাবিতে রাস্তায় নেমেছে বিজেপি। নন্দীগ্রাম থানায় অখিল গিরির বিরুদ্ধে দায়ের হয়েছে FIR। জাতীয় মহিলা কমিশনে চিঠি দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget