এক্সপ্লোর

Kolkata News: সুকান্ত-অমিতদের ছবিতে লাথি-জুতো, নেতৃত্বকে 'দালাল' বলে কটাক্ষ, মুরলিধর সেন লেনে বিক্ষোভ BJP কর্মীদের

BJP Workers Protest: বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দলীয় নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, অমিত চক্রবর্তী এবং বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন দলের কর্মীদের একাংশ।

কলকাতা: এবার খাস কলকাতার বুকে এসে পড়ল বিজেপি-র অন্তর্দ্বন্দ্ব। মুরলিধর সেন লেনে বিজেপি-র কার্যালয়ের বাইরে বিক্ষোভে শামিল হলেন দলের কর্মীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে ক্ষোভ উগরে দিলেন দলের নেতাদেরই একাংশের বিরুদ্ধে। বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), দলীয় নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক অমিত চক্রবর্তী এবং বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্যের (Amit Malviya) বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন দলের কর্মীদের একাংশ। শুধু বিক্ষোভ দেখানোই নয়, দলীয় নেতৃত্বের পোস্টারে এলোপাথাড়ি লাথি-ঘুষি-জুতোও উড়ে এল। (Kolkata News)

বিরোধী দল হিসেবে উঠে এলেও,  বাংলার মাটিতে ক্ষমতাদখলের স্বপ্ন এখনও অধরাই। আসন্ন লোকসভা নির্বাচনের আগে তাই সবরকম চেষ্টা-চরিত্র চালাচ্ছেন দলীয় নেতৃত্ব। সেই আবেহ লাগাতার অভ্যন্তরীণ ক্ষোভ-বিক্ষোভের ছবি উঠে আসায় কার্যতই অস্বস্তিতে পড়েছেন বিজেপি নেতৃত্ব। কিন্তু এবার আর জেলা বা সল্টলেক নয়, খাস কলকাতায়, দলের সদর দফতরের বাইরে উত্তাল হল পরিস্থিতি। দলীয় নেতৃত্বের ছবি-সহ প্ল্যাকার্ড হাতে সেখানে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীদের একাংশ।(BJP Workers Protest)

বৃহস্পতিবার বিকেলে এই দৃশ্য ধরা পড়ে মুরলিধর সেন লেনের বাইরে। সুকান্ত, জগন্নাথদের ছবি-প্ল্যাকার্ড নিয়ে সেখানে হাজির হন বিজেপি কর্মীরা। সুকান্ত, অমিতাভের ছবিতে লাল রং দিয়ে ক্রস চিহ্ন আঁকা ছিল। কখনও জুতো উড়ে এল ছবির উপর, কখনও আবার ছবি রাস্তায় ফেলে এলোপাথাড়ি লাথি ছুড়তে দেখা গেল বিক্ষোভকারীদের। শুধু তাই নয়, দলীয় নেতৃত্বের একাংশের ছবিও পোড়ানো হয় এদিন। 

আরও পড়ুন: Amit Shah: নজরে লোকসভা নির্বাচন, এবার পুজো উদ্বোধনে আসছেন শাহ, সোমবার পা রাখছেন তিলোত্তমায়

শুধু গালভরা কথা, মাঠে কোথাও দেখা মেলে না বলে এমনিতেই অভিযোগ উঠছিল বিজেপি-র অন্দরে। বঙ্গ বিজেপি-তে আদি বনাম নব্যের সংঘাতও নতুন নয়। তার জেরেই এদিন দলের সদর দফতরের বাইরে বিক্ষোভ আছড়ে পড়ে বলে খবর মিলেছে। বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডও নজর কেড়েছে, যাতে লেখা ছিল, 'আদি বনাম নব্য, এই বিজেপি-র খেলা', 'দালাল রাজ্য কমিটি', 'সুকান্ত মজুমদার, অমিত চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায় কাঠের পুতুল দূর হটাও'। 

এর আগে, গতকালও একই ছবি দেখা যায় সল্টলেকে। সেখানে বিজেপি-র দফতরের বাইরে ধাক্কাধাক্কি, মারামারির দৃশ্য চোখে পড়ে। এদিন তার রেশ এসে পড়ল খাস কলকাতার বুকে। এদিন ভিড় ছিল রীতিমতো চোখে পড়ার মতো। একাধিক বার অভিযোগ জানিয়েও লাভ হয়নি, তাই রাস্তায় নেমেছেন বলে জানান বিক্ষোভকারীরা। 

বিজেপি-র তরফে বিক্ষোভকারীদের চিহ্নিত করে, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হলেও, পর পর এই ধরনের ঘটনা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে রাজ্য নেতৃত্বকে। এদিন দলের এক কর্মীকে বলতে শোনা যায়, "অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর, পাথরের একটা মোটা টাকার রয়্যালটি, লাখে নয়, টাকার অঙ্ক কোটিতে, সেটা এখন বিজেপি নেতৃত্ব নিচ্ছেন। তৃণমূলের সঙ্গে সেটিং করে চলছেন।"

এ নিয়ে রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "কোথায় বিক্ষোভ চলছে, কারা বিক্ষোভ করছেন, জানা নেই। বিজেপি-র কার্যালয়ের সামনে হলে কাঙ্খিত নয়। কোথাও হয়ত আলোচনায় ফাঁক থেকে গিয়েছে। বিজেপি শৃঙ্খলাপরায়ণ দল। অচিরেই সমস্যার সমাধান হবে। তবে অস্বীকার করার উপায় নেই, এটা সত্যিই অস্বস্তিজনক ঘটনা।"

এ নিয়ে বিজেপি-কে কটাক্ষ করে তৃণমূল। দলের সাংসদ শান্তনু সেন বলেন, "শীতকালের আগেই বাংলায় সার্কাস শুরু হয়ে গিয়েছে। এখন সবচেয়ে বড় সার্কার ভারতীয় জোকার পার্টি। বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হতে হতে শেষ হয়ে যাচ্ছে। মানুষ সিপিএম, কংগ্রেসকে শূন্য করেছেন। বিজেপি নিজেদের মধ্যে লড়তে লড়তে নিজেরাই না শূন্য হয়ে যায়।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
West Bengal News Live: কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Suvendu Adhikari : 'উন্নয়ন হবে, সঙ্গে হিসেবও, কিচ্ছু ভুলিনি', গুরুপূর্ণিমার অনুষ্ঠান থেকে কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari : 'উন্নয়ন হবে, সঙ্গে হিসেবও, কিচ্ছু ভুলিনি', গুরুপূর্ণিমার অনুষ্ঠান থেকে কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget