এক্সপ্লোর

BJP Youth Morcha:সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে মিছিল কলকাতায়, বিজেপি যুব মোর্চার অবস্থান বিক্ষোভ শোভাবাজারে

Sandeshkhali Incident:সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে কলকাতায় মিছিল। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত প্রতিবাদ মিছিল।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা: সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali Incident) প্রতিবাদে কলকাতায় মিছিল (Kolkata BJP Youth Morcha Rally)। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত প্রতিবাদ মিছিল। অন্যদিকে, শোভাবাজারে বিজেপি যুব মোর্চার অবস্থান বিক্ষোভ। প্রসঙ্গত, এদিন বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকেও উঠে আসে সন্দেশখালিকাণ্ডের কথা। স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্দেশখালিতে সন্ত্রাস নিয়ে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রস্তাব পেশ করেন।

আলোচনায় সন্দেশখালি...
শাহ বলেন, 'সন্দেশখালিতে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। বিজেপি কর্মীদের ওপর সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের শরিকরা সন্ত্রাসের রাজনীতি করে', বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রস্তাব পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত মাসের গোড়া থেকে এই এলাকায় যা যা ঘটার অভিযোগ উঠেছিল, তা নিয়ে বার বার সক্রিয় হতে দেখা গিয়েছে বিজেপির পদাধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রীদের।  দিনছয়েক আগে কেন্দ্রীয় শিশু ও নারীকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি যেমন অভিযোগ করেছিলেন, 'বাড়ি বাড়ি গিয়ে মমতার গুন্ডারা হিন্দু পরিবারের অল্পবয়সী মেয়েদের ধর্ষণ করছে।...বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলেরা গুন্ডারা দেখে আসে, কাদের বাড়ির মেয়ে সুন্দরী, কোন মেয়েদের বয়স কম। তাঁদের স্বামীদের বলা হয়, স্বামী হলেও তাঁঁদের কোনও অধিকার নেই।' সংবাদমাধ্যমের কাছে গ্রামের মহিলারাই এই ধরনের অভিযোগ করেন জানিয়ে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রীর সংযোজন, 'যতক্ষণ তাদের মন না ভরবে, ততক্ষণ ওই মহিলাদের রেহাই নেই।' আমেঠির বিজেপি সাংসদের মতে, 'হিন্দু পরিবারের মেয়েদের ধর্ষণের জন্য চিহ্নিত করা হত... এরা সবাই তৃণমূল নেতা শেখ শাহজাহানের লোক।' গত কাল, কেন্দ্রীয় স্বাস্থ্য, পরিবার-কল্যাণ এবং আদিবাসী দফতরের প্রতিমন্ত্রী ভারতী পাওয়ার আবার মনে করান, সন্দেশখালির পরিস্থিতির উপর কেন্দ্র নজর রাখছে।
অন্য দিকে, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সন্দেশখালি অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল বসিরহাট। টাকিতে পুলিশের সঙ্গে দফায় দফায় বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়। অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। মেরে ফেলার চক্রান্ত হয়েছিল, অভিযোগ করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্য়ায়ের। 'নাটক করেছেন', কটাক্ষ হানেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এসবের মধ্যে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে তলব করে সংসদের স্বাধিকার রক্ষা কমিটি। ১৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজীব কুমারকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সূত্রের খবর, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে অভিযোগ জানিয়েছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তার পরই, রাজীব কুমার-সহ ৩ পুলিশ অফিসারকে তলব করে সংসদীয় কমিটি। রাজীব কুমার ছাড়াও বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকেও ডেকে পাঠানো হয়। 

আরও পড়ুন:রাত পেরোতেই উঠল পিচ, রাস্তা তৈরিতে 'নিম্নমানের সামগ্রী ব্যবহারে' কাজ বন্ধ এই অংশে..

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget