এক্সপ্লোর

Nisith Pramanik: 'TMC উন্নয়ন করবে না, করতেও দেবে না', নিশীথের নিশানায় অভিষেক

Nisith Attacks Abhishek: দিনহাটায় জনসংযোগ যাত্রায় নিশীথ প্রামাণিক, অভিষেককে নিশানা করে কী বললেন তিনি ?

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: রাজ্য জুড়ে আজ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করছে বিজেপি। ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) নিহত কর্মীদের স্মৃতির উদ্দেশ্যে গঙ্গায় তর্পনের কর্মসূচিও রয়েছে বিজেপির (BJP)। আর এবার অভিষেকের (Abhishek Banerjee) জনসংযোগ যাত্রার মাঝেই এবার দিনহাটায় জনসংযোগ যাত্রায় কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)।  

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। দেখা করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে শুনলেন তাঁদের অভাব- অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংযোগ যাত্রাকে ঘিরে করলেন কটাক্ষ। এদিন ভেটাগুড়ি দুই গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণের চৌকি এলাকায় ভাঙ্গা রাস্তা নিয়ে তার কাছে অভিযোগ করেন গ্রামের মানুষ। যদিও প্রতিমন্ত্রীর দাবি, 'সাংসদ কোটার টাকা নিচ্ছে না তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধান। তাঁর অভিযোগ, তৃণমূল নিজেরা উন্নয়ন করবে না, অন্যকে উন্নয়ন করতে দেবে না।'  

 অপরদিকে, এদিন 'সন্ত্রাস নিয়ে' ফের বিরোধী দলনেতার নিশানায় শাসকদল এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু এদিন বলেন,'মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন, আপনার চার-পাঁচ প্রজন্ম রাজ্য শাসন করবে, তাহলে ভুল ভাবছেন। অত্যাচারীদের যেতেই হবে। আবার খুনের রাজনীতি শুরু করেছেন। গত ১০-১২ দিনে ৩ জন বিজেপি নেতা-কর্মী খুন।' 

শুভেন্দু এদিন বলেন, ' পশ্চিমবঙ্গকে চম্বলের রাজত্বে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।' সিবিআই তদন্তের দাবি জানিয়ে আগামীকাল ১২ ঘণ্টার ময়নায় বনধের ডাক বিরোধী দলনেতার। এদিন শুভেন্দু বলেন,'পরিবারের সামনেই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। খুনিদের কাছে থেকে বিজেপি নেতার নিথর দেহ সংগ্রহ করেছে পুলিশ। চোরের মতো দেহ নিয়ে মর্গে রেখেছে পুলিশ।'

শুভেন্দু দাবি জানিয়ে বলেন,' মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত করতে হবে। রাজ্য সরকারি হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা চলবে না। কেন্দ্রীয় সরকারি হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করতে হবে।' পাশাপাশি আগামীকাল ১২ ঘণ্টার ময়নায় বনধের ঘোষণা করেন বিরোধী দলনেতা। তিনি আরও বলেন,'পরিবারের দায়িত্ব নিচ্ছে বিজেপি। আইনি লড়াইয়ের মাধ্যমে সিবিআই তদন্তের দাবি চলবে। আগামী ৪ মে বিজয়কৃষ্ণ ভুইয়াঁর শ্রদ্ধাঞ্জলি দিবস পালন হবে।'

আরও পড়ুন, সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?

 আরও পড়ুন, ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন? 

তিনি আরও দাবি করেছেন,'সঞ্জয় তাঁতিকে অপহরণ করা হয়েছিল।' শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি বলেন,'ময়নায় প্রায় ৩০০ বার আক্রমণ করেছে তৃণমূল। এখনও বেশ কয়েকজন বিজেপি কর্মী জেলে আছে।' তবে এখানেই শেষ নয়, তৃণমূল সুপ্রিমোকে তীব্র আক্রমণ শানিয়ে শুভেন্দুর সংযোজন, ' পশ্চিমবঙ্গকে চম্বলের রাজত্বে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget