এক্সপ্লোর

BLO Falls Sick: কোন্নগরে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত BLO! SIR-এর কাজের চাপে অসুস্থ, দাবি পরিবারের

SIR News: এসআইআর এর ফর্ম বিলি করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন বিএলও তপতি বিশ্বাস। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • SIR-এর কাজের চাপে BLO তপতি বিশ্বাস স্ট্রোক আক্রান্ত।
  • অঙ্গনওয়াড়ি কর্মী তপতি SIR-এর ফর্ম বিলি করতে গিয়ে অসুস্থ।
  • পরিবারের অভিযোগ, কাজের চাপেই সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত তিনি।
  • চিকিৎসক জানান, সুগার ও প্রেসারের সমস্যায় স্ট্রোক হয়েছে।

কলকাতা: এবার কোন্নগরে SIR-এর কাজের 'চাপে' অসুস্থ BLO! 'SIR-এর কাজের চাপ, সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত, অভিযোগ পরিবারের। জানা যাচ্ছে, আপাতত সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন BLO। পরিবারের অভিযোগ,  এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে BLO তপতি বিশ্বাসের স্ট্রোক হয়েছে। পরিবারের সবাই বলছেন, কাজের চাপেই অসুস্থ BLO যিনি আবার অঙ্গনওয়াড়ি কর্মীও।

জানা যাচ্ছে, এসআইআর এর ফর্ম বিলি করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন বিএলও তপতি বিশ্বাস। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক জানান, সেরিব্রাল আক্রান্ত হয়েছেন তিনি। বামদিক অবশ হয়ে গিয়েছে শরীরের। আপাতত কোন্নগর পুরসভার হাসপাতালেই চিকিৎসাধীন ওই BLO। উত্তরপাড়া বিধানসভার ২৭৯ নম্বর বুথ কোন্নগর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে বিএলও র দায়িত্ব পালন করছিলেন কোন্নগর নবগ্রামের বাসিন্দা বছর ষাটের তপতি বিশ্বাস। তিনি অঙ্গনওয়াড়ি কর্মী।

তাঁর স্বামী প্রবীর বিশ্বাসের অভিযোগ, এসআইআর এর ফর্ম বিলি আবার ফেরত নেওয়া, কিউআর কোড স্ক্যান করে অনলাইনে আপলোড করতে নাজেহাল হয়ে যাচ্ছিল তপতি। প্রায় সারা রাত ঘুম হচ্ছে না এত চাপ। ঘন ঘন ফোন আসছে। ফর্ম জমা করার জন্য। ওই বুথে এক হাজার ষোলো জনের এনুমারেশান ফর্ম বিলি করা হয়েছে।এখনও ৪৫ জনের বাকি। প্রবীর বিশ্বাস বলছেন, 'ওর শরীর খারাপ ছিল, তাই বলেছিলাম বিএলও না করতে। বলেছিল, না করলে বলল চাকরি থাকবে না। মানসিক চাপ নিয়েও কাজ করছিল।' প্রবীর তপতির এক মেয়ে আছেন। তিনি একটি স্বল্প বেতনের চাকরি করেন। প্রবীর বাবু শ্রীরামপুর হেস্টিংস জুটমিলের শ্রমিক ছিলেন। বর্তমানে অবসর নিয়েছেন। তাই স্ত্রীর চাকরিই ভরসা।

তপতির দেওর বাবুলাল বিশ্বাস অভিযোগ করে বলেন, 'এত নেটের সমস্যা স্ক্যান করতে পারছে না ফর্ম। আর তা না হলেই টেনশনে পরে যাচ্ছে। সম্পূর্ন টেনশন থেকে সেরিব্রাল হয়েছে।' কোন্নগর মাতৃ সদন হাসপাতালে চিকিৎসক সঞ্জয় শী বলেন, 'ওঁর হাই সুগার এবং হাই ব্লাড প্রেসার এর কারণে সেরিব্রাল স্ট্রোক হয়েছে। আমরা সিটি স্ক্যান করে দেখেছি। তবে ওনার জ্ঞান আছে। এখন অবজারভেশনে রাখা হয়েছে। নিয়মিত চিকিৎসার মধ্যে ছিলেন না ওষুধও খেতেন না সেই কারণে সুগার এবং প্রেসার নিয়ন্ত্রণে ছিল না।'

আপাতত BLO-র সুস্থতা কামনা করছেন প্রত্যেকেই। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
West Bengal News Live : কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget