এক্সপ্লোর

Paschim Medinipur:রেললাইনে পড়ে বস্তাবন্দি দেহ, চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের বাখরাবাদে

Body Found On On Railway Track:রেললাইনের উপর বস্তায় বাধা দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের বাখরাবাদ এলাকায়। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে খুন করে বস্তায় বেঁধে ফেলে দেওয়া হয়।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: রেললাইনের উপর বস্তায় বাধা দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur Body Recovery) বাখরাবাদ এলাকায়। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে খুন করে বস্তায় বেঁধে ফেলে দেওয়া হয়। এদিন ভোরে বাখরাবাদ রেল স্টেশন থেকে কিছুটা দূরে বস্তাটি উদ্ধার হয়। তার পরেই প্রকাশ্যে আসে এই ঘটনা।

কী হল?
বস্তার ভিতরে দেহ দেখতে পান রেলের কর্মীরা। দ্রুত খবর দেওয়া হয় রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের। ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ এবং রাজ্য পুলিশ। মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। তবে মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান কেউবা কারা খুন করার পর দেহটি বস্তাবন্দি করে বাইকে নিয়ে এসে রেললাইনের উপর শুইয়ে দিয়ে যায়। তার উপর দিয়ে ট্রেনও চলে গিয়েছে। ঘটনাস্থলে জিআরপি এবং রাজ্য পুলিশ এসে তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিকে অন্যত্র কোথাও খুন করা হয়েছিল। ঘটনাস্থলে পুলিশ কুকুরও এসেছে। খড়গপুর জিআরপির ডিএসপি নভেন্দু দে বলেন, 'আজ ভোররাতে এখানে একটা দেহ মেলে। খুন করা হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছে। তবে মৃতের এখনও কোনো পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অনুমান অন্যত্র কোন জায়গায়  মেরে  পরে তার দেহ নিয়ে এসে রেল লাইনে ফেলা হয়েছে প্রাথমিকভাবে ধারণা। গোটা ঘটনার তদন্ত চলছে।' তদন্তে সাহায্য করছে তারা। এর আগে, ২০২১ সালের নভেম্বর মাসে, বীরভূমের নলহাটি চাতরা স্টেশন থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার হলে চাঞ্চল্য ছড়িয়েছিল।

সে বার যা হয়েছিল...
বীরভূমের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। উদ্ধার হওয়া মৃতদেহে আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ সূত্রে খবর মেলে। পাশে মোবাইল-সহ বেশ কিছু জিনিস পড়ে ছিল। প্রাথমিকভাবে অনুমান, ট্রেনে কাটা পড়েই তাঁর মৃত্যু হয়।  রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করে। তবে গত নভেম্বরে কলকাতা মেট্রোয় যে দেহ উদ্ধার হয়েছিল, তা নিয়ে রহস্যের খাসমহল তৈরি হয়। ওই ঘটনায় রবীন্দ্র সরোবর ও টালিগঞ্জ স্টেশনের মাঝে ডাউন লাইনে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল। কোথা থেকে এল দেহ ? কার দেহ ? দানা বাঁধে রহস্য। ঘটনার দিন, সকাল ৯টা ৪৭ মিনিটে বিষয়টি দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়াগামী মেট্রোর মোটরম্যানের নজরে আসে। কীভাবে দুই স্টেশনের মাঝে মেট্রোর লাইনে দেহ এল, তা নিয়ে তৈরি রহস্য ঘনায়। মেট্রো রেল সূত্রে খবর, রবীন্দ্র সরোবর স্টেশন থেকে সাড়ে ৭০০ মিটার এবং টালিগঞ্জ স্টেশন থেকে এক কিলোমিটার দূরে ডাউন লাইনের ট্র্যাকের কাছাকাছি পড়েছিল দেহটি। বছর ৩৫-৪০-এর ওই ব্যক্তির পরনে ছিল কালো টি-শার্ট আর নীল জিন্স। সকাল ৯টা ৪৭ মিনিটে বিষয়টি দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়াগামী মেট্রোর মোটরম্য়ানের নজরে আসে। তিনিই কন্ট্রোল রুমে খবর দেন।

 

আরও পড়ুন:কাঁপছে উত্তরবঙ্গ, 'কোল্ড ডে' পরিস্থিতি, দার্জিলিংয়ে তুষারপাত? জানাল আবহাওয়া দফতর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget