এক্সপ্লোর

Dakkhin Dinajpur: ফাঁকা মাঠে ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার, হইচই দক্ষিণ দিনাজপুরে

Body Of Businessman Recovered:ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে হইচই দক্ষিণ দিনাজপুরে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানা এলাকায় কামালপুর মাঠে।

মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: ব্যবসায়ীর (businessman body recovered) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে হইচই দক্ষিণ দিনাজপুরে (dakkhin dinajpur)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানা এলাকায় কামালপুর মাঠে। সেখান থেকেই  এক জেনারেটর ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার হয় সোমবার সকালে। মৃতের নাম প্রবীর দত্ত বলে জানিয়েছে পুলিশ। বাড়ি বালুরঘাট পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের অগ্নিশিখা ক্লাবপাড়া এলাকায়।

কী জানা গেল?
৬২ বছরের ওই ব্যবসায়ীর দেহে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। সেসব দেখেই পরিবারের ধারণা, তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে। এদিন দেহ উদ্ধারের খবর পেয়ে পতিরাম থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায় ৷ আসেন পতিরাম থানার ওসি সৎকার সাংবো। পরে দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের সঙ্গে জড়িত অভিযোগে এর মধ্য়েই এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম কাশীনাথ পাহান। কিন্তু কী কারণে ওই জেনারেটর ব্যবসায়ীকে খুন করা হল? খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই জেনারেটর ব্যবসায়ীর বাড়ি বালুরঘাটে হলেও তিনি কামালপুর হাটের বিভিন্ন দোকানে ইলেকট্রিক দিতেন। গত কালও সেই কাজেই কামালপুরে গেছিলেন। রাতে ফেরার কথা থাকলেও ফেরেননি। এরপরই আজ সকালে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তদন্তকারীদের ধারণা, নেপথ্যে মহিলাঘটিত কোনও কারণ থাকতে পারে। পতিরাম থানার পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আগেও খুন ব্যবসায়ী...
চলতি মাসের মাঝামাঝিই উত্তর ২৪ পরগনার জগদ্দলে জমি ব্যবসায়ীকে মারধর, তোলাবাজি, খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগে তৃণমূল বিধায়কের ৫ ঘনিষ্ঠ গ্রেফতার হন। ঘটনায় বিজেপির  বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন বিধায়ক সোমনাথ শ্যাম। পাল্টা জবাব দেয় গেরুয়া শিবির। শোনা যায়, ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের হাঁসিয়া ঘোষপাড়ায় জমি প্লটিংয়ের কাজ করতেন রামমোহন পল্লির বাসিন্দা, পেশায় জমি ব্যবসায়ী সমীর চট্টোপাধ্যায়। অভিযোগ, ঘটনার দিন দুপুরে ৩ দুষ্কৃতী এসে কাজ বন্ধ রাখতে বলে তাঁকে। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের ভাইয়ের নাম করে হুমকি, মারধরও করা হয় বলে অভিযোগ ওঠে। ব্য়বসায়ী দাবি করেন, বচসা চলাকালীন এক দুষ্কৃতী পেটে পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকিও দেয়। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতেই ৫ তৃণমূল কর্মীকে গ্রেফতার করে ভাটপাড়া থানার পুলিশ  যা নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয় বাকযুদ্ধ।

আরও পড়ুন:যতদূর চোখ যায় শুধুই বরফ... দুধ সাদা তুষারে ঢাকল সান্দাকফু, ফালুট, দেখুন ছবি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Asish Banerjee Death |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget