এক্সপ্লোর

Bankura News: মাছ ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য পাত্রসায়রে

Body Of Fish Trader Recovered:রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ায়। আজ সকালে পাত্রসায়ের থানার হাটকৃষ্ণনগর গ্রাম লাগোয়া কেয়াদিঘি এলাকার আলু জমিতে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় আলুচাষিরা।

তুহিন অধিকারী, বাঁকুড়া: রক্তাক্ত দেহ উদ্ধারের (bloody body recovery) ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ায় (Bankura)। আজ সকালে পাত্রসায়ের থানার হাটকৃষ্ণনগর গ্রাম লাগোয়া কেয়াদিঘি এলাকার আলু জমিতে এক ব্যক্তির দেহ  fish trader body recovery) পড়ে থাকতে দেখেন স্থানীয় আলুচাষিরা। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম বিনোদ দলুই। একাংশের অনুমান তাঁকে খুন করা হয়েছে।

কী জানা গেল?
বিনোদের দেহের হদিস মিলতেই খবর যায় পাত্রসায়র থানায়। দ্রুত পুলিশ আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের বাড়ি হাটকৃষ্ণনগর গ্রামে। পেশায় মাছ ব্যবসায়ী বিনোদ গতকাল সন্ধেবেলা থেকে নিখোঁজ ছিলেন। দেহটি যেখানে পড়ে ছিল তার আশপাশে মাটিতে থাকা দাগ দেখে গ্রামবাসীদের প্রাথমিক অনুমান, তাঁকে খুন করা হয়েছে। মৃতের মাথায় একাধিক গভীর ক্ষতও রয়েছে বলে জানা যাচ্ছে। তবে কে বা কারা কেন বিনোদকে খুন করল, সে ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে স্থানীয় বাসিন্দারা ও বিনোদের পরিবার। গোটা ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকার মানুষ। তদন্ত শুরু করেছে পুলিশ।

অতীতেও নৃশংস খুন...
গত বছর এপ্রিলে পূর্ব বর্ধমানের গলসিতে এক মাছ ব্যবসায়ীকে খুন ও অগ্নিসংযোগের ঘটনা ঘিরে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। তাতে ৩২ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে গলসি থানায় প্রায় একঘণ্টা বিবিক্ষোভ দেখায় ধৃতদের পরিবার। মাছ ব্যবসায়ী উৎপল ঘোষ খুনে অভিযুক্ত প্রতিবেশী মনোজ ঘোষকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত ও তাঁর দুই আত্মীয়ের বাড়িতে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনায় আরও ৩১ জনকে গ্রেফতার করা হয়। আবার বছরদুয়েক আগে বাগুইআটিতে এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে খুনের ঘটনা ঘিরে হইচই হয়েছিল। তাতে একজনকে আটক করে পুলিশ। সামান্য কথা কাটাকাটি থেকে বচসার জেরেই এই ঘটনা বলে জানা যায়। তবে দুটি ঘটনার মাঝে রাজারহাটের এক ঘটনাও সংবাদমাধ্যমের শিরোনামে আসে। সে বার মাছ ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়েছিল রাজারহাট থেকে। ঘটনাটি ঘটে রাজারহাট লাঙ্গোল পোতায়। জানা যায়, ভোরে মাঝরাস্তা থেকে উদ্ধার হয় ব্যক্তির দেহ। স্থানীয় বাসিন্দারা এদিন ভোরে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় মাছ ব্যবসায়ীকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পাশেই পড়ে ছিল ওই ব্যক্তির বাইক। তবে সে বার প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
এবার আর এক মাছ ব্যবসায়ীর দেহ উদ্ধার ঘিরে হইচই।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget