এক্সপ্লোর

Dakshin 24 Parganas: মাঝবয়সী পুরুষের দেহ উদ্ধার, চাঞ্চল্য গঙ্গাসাগরে

Body Of Middle Aged Man Recovered:এক মাঝবয়সী পুরুষের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল গঙ্গাসাগরে। কপিলমুনি মন্দিরের অদূরে ২ নম্বর সমুদ্রতটে ঘটনাটি ঘটেছে। 

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: এক মাঝবয়সী পুরুষের দেহ (Body Recovery) উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল গঙ্গাসাগরে (Gangasagar)। কপিলমুনি মন্দিরের (Kapilmuni Temple) অদূরে ২ নম্বর সমুদ্রতটে ঘটনাটি ঘটেছে। 

কী জানা গেল?
স্থানীয়রা জানাচ্ছেন, সাত সকালে সমুদ্রতটে পড়েছিল দেহটি। পুণ্যার্থীরা দেখতে পেয়ে ভিড় জমান। পরে সাগর উপকূল থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃতের পরিচয় জানা যায়নি। দেহটি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন মেলেনি। তবে কী করে মৃত্যু হল, তা ময়নাতদন্তের পর জানা যাবে। দেহটি কোনও পুণার্থীর কিনা তা খোঁজ নিতে শুরু করা হয়েছে।

গত বছরও এক ঘটনা...
গত বছর শহরের ইস্টার্ন মেট্রোপলিটান  বাইপাসের ধারে জলাভূমিতে মহিলার দেহ উদ্ধার হয়েছিল। প্রগতি ময়দান থানা এলাকায় ওই মহিলার মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধে। ধাপার কাছে জলে ভাসা অবস্থায় মহিলার দেহ উদ্ধার হয়েছিল। ময়নাতদন্তের জন্য পাঠানো হল মহিলার দেহ। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। রাস্তা থেকে কিছুটা দূরেই জলাশয়ে কচুচিপানার মধ্যে ওই মহিলার দেহ ভাসতে দেখা যায়। ওই মহিলার বয়স আনুমানিক ৩৮-৩৯ বছর।  প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ এসে এখান থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায়। কীভাবে ওই মহিলার মৃত্যু হল, তা ময়নাতদন্তের রিপোর্টের পরই স্পষ্ট হবে। জলাশয়ে মহিলার মৃত দেহ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই চলে আসেন ঘটনাস্থলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারপর দেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য পাঠায়। কয়েকদিন আগে সরশুনা থানার ল্যান্ডের  মাঠ এলাকায়  এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছিল। ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। তাঁর নাম জয়দেব শিল। বয়স আনুমানিক ৩৫। পরিবারের লোকজন নিখোঁজ হওয়ার পর থেকেই খোঁজাখুঁজি শুরু করেছিলেনষ ওই  ব্যক্তির কোমরে আঘাত ছিল ও হাত পা বাঁধা অবস্থায় ছিল।  দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। ওই ব্যক্তির দেহ সরশুনা থানার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এলাকায় উত্তেজনা দেখা যায়। পরিবারের লোকজন এবং এলাকার লোকজনের বক্তব্য এই ব্যক্তিকে কেউ বা কারা খুন করে রাস্তার ধারে ফেলে রেখে গেছে। পরিবারের আরও অভিযোগ এই জয়দেবের সঙ্গে এক মহিলার অবৈধ সম্পর্ক ছিল। তাঁদের অভিযোগ ওই  মহিলা এই ঘটনা ঘটিয়েছে। দেহ উদ্ধারের পরই ঘটনাস্থল ঘিরে রাখে সরশুনা থানার পুলিশ।

আরও পড়ুন:আজ আইপিএলে কখন, কোথায় দেখবেন গুজরাত বনাম কেকেআর মহারণ?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested On RG Kar Case:
"এমন কোনও মৃত্যু নেই, যে সেই পরিবারের পাশে গিয়ে আমার বাবা দাঁড়াননি, অভয়ার বেলাতেও তাই..", দাবি নির্মল কন্যার
Annapurna Yojana: লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget