এক্সপ্লোর

Bansdroni Body Recovered: বিশ্বকর্মা পুজো থেকেই যোগাযোগ ছিন্ন, অবশেষে ফ্ল্যাটেই মিলল মা-ছেলের দেহ...একই ধরনের ঘটনা বারবার

আবারও ভয়াবহ ছবি সামনে এল। বাঁশদ্রোণী নর্দার্ন পার্কের একটি আবাসন থেকে উদ্ধার মা এবং ছেলের জোড়া দেহ।

প্রকাশ সিনহা, কলকাতা : বাইরে তখন তুমুল বৃষ্টি। ভেসে যাচ্ছে শহর। প্রায় নজিরবিহীন দুর্যোগের পর শহরের তখন ভয়ঙ্কর হাল। দিক দিক থেকে আসছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর। এরই মধ্যে আরও ভয়াবহ ছবি সামনে এল। বাঁশদ্রোণী নর্দার্ন পার্কের একটি আবাসন থেকে উদ্ধার মা এবং ছেলের জোড়া দেহ। মনে করিয়ে দিল চলতি বছরের ট্যাংরার ঘটনা।  

 খুন না আত্মহত্যা?                               

পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম শীলা দাশগুপ্ত ও সুতীর্থ দাশগুপ্ত। স্বামী মারা যাওয়ার পর ছেলেকে সঙ্গে নিয়ে আবাসনে থাকতেন তিনি। এক মাত্র ছেলে সুতীর্থ বেসকারি সংস্থায় কাজ করতেন। তদন্তে জানা গিয়েছে, কিছুদিন ধরে সুতীর্থ মানসিক সমস্য়ায় ভুগছিলেন। বিশ্বকর্মা পুজোর দিন থেকেই মা-ছেলের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। মঙ্গলবার ফ্ল্য়াট থেকে পচা গন্ধ পেয়ে বাঁশদ্রোণী থাকায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে দেখে মেঝেয় পড়ে মা ও ছেলের দেহ। খুন না আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ।             

বাঁশদ্রোণীতেই শিক্ষিকার রহস্য মৃত্যু              

চলতি মাসের ৭ তারিখ, এই  বাঁশদ্রোণীতেই এক শিক্ষিকার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এই অঞ্চলেই বাড়িতে ভাড়া থাকতেন তিনি। সেই ভাড়াবাড়ি থেকেই উদ্ধার হয় , পেশায় স্কুল শিক্ষিকার ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সুদীপ্তা মাইতি। বিবেকানন্দ পার্কের ভাড়াবাড়িতে  এক পুরুষ বন্ধুকে নিয়ে থাকতেন তিনি। মৃত্য়ুর আগে একটি ভিডিওতে আত্মহত্য়ার কথা জানিয়ে বন্ধুকে পাঠান শিক্ষিকা। তদন্তে নেমে সেই ভিডিও খতিয়ে দেখছে পুলিশ। সেই ঘটনা নিয়ে এখনও অনেক ধোঁয়াশা।  

শুধু এই ঘটনা নয়, গত কয়েক মাস ধরেই এ ধরনের নানা ঘটনা ঘটে চলেছে বাঁশদ্রোণী এলাকায়। গত জুলাই মাসে বাঁশদ্রোণীর নিরঞ্জন পল্লিতে ফ্ল্যাট থেকে উদ্ধার হয় এক যুবকের পচাগলা ঝুলন্ত দেহ। মৃতের নাম সুব্রত দে। বছর তেত্রিশের সুব্রত শেয়ার মার্কেটের ব্যবসায় যুক্ত ছিলেন। আদতে আসানসোলের যুবক বাঁশদ্রোণির নিরঞ্জন পল্লির এই ফ্ল্যাটে মাসচারেক ধরে
ভাড়া থাকতেন। দুর্গন্ধ বার হওয়ায় গতকাল দরজা ভেঙে ফ্ল্যাটে ঢোকে বাঁশদ্রোণী থানার পুলিশ। উদ্ধার করা হয় যুবকের পচাগলা ঝুলন্ত দেহ।  এইরকম একাধিক ঘটনা পরপর ঘটায় থমথমে এলাকা। 

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget