এক্সপ্লোর

Bogtui Case Update: পুলিশের জালে ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত, গ্রেফতার বীরভূমেই

Birbhum News:মাড়গ্রাম পুলিশের হাতে গ্রেফতার নিউটন শেখ। দীর্ঘদিন ধরে নিউটনকে খুঁজছিল সিবিআই।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: দীর্ঘদিন পরে অবশেষে পুলিশের জালে পাকড়াও বগটুইয়ে (Bogtui) ভাদু শেখ খুনে অভিযুক্ত। বগটুইয়ে তৃণমূল নেতা ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত গ্রেফতার। বীরভূমের মাড়গ্রামে অস্ত্র-সহ গ্রেফতার নিউটন শেখ। মাড়গ্রাম পুলিশের হাতে গ্রেফতার নিউটন শেখ। দীর্ঘদিন ধরে নিউটনকে খুঁজছিল সিবিআই। ভাদু শেখ খুনে মূল অভিযুক্তকে আজ আদালতে তোলা হবে। নিউটনের কাছ থেকে একটি দেশি পাইপগান এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গত ২১ মার্চ বগটুই হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে স্বজনহারার বাড়িতে ঢুকতে গিয়ে, পরিবারের সদস্যদের বিক্ষোভের মুখে পড়েন স্থানীয় তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, সেদিনই শুভেন্দু অধিকারীর মিছিলে দেখা যায় স্বজনহারা পরিবারের সদস্য মিহিলাল শেখকে। এরপর ১৪ এপ্রিল সিউড়িতে অমিত শাহর সভাতেও এসেছিলেন মিহিলাল শেখ। তাঁর সঙ্গে কথাও বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেই আবহে বগটুই গ্রামকে মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। কলকাতা ফেরার সময় রামপুরহাট স্টেশনে আশিস বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আশিস বন্দ্যোপাধ্যায়ই ওই ঘটনার পরে বগটুই গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন।

বীরভূমে বগটুই পরপর হিংসার ঘটনায় শিরোনামে এসেছিল। চলতি বছরে ২১ মার্চ রাতে খুন হন রামপুরহাট বড়শাল গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান ভাদু শেখ। তার পর ওই গ্রামের একের পর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনায় মৃত্যু হয় একাধিক জনের। ঘটনাস্থল থেকেই ১০ জনের দগ্ধ দেহ উদ্ধার হয়েছিল। ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করেছিল সরকার। গ্নিকাণ্ডের ৪ মাস পর বাড়িতে ফিরেছিলেন রামপুরহাটে বগটুই গ্রামের বাসিন্দা মিহিলাল শেখ , শেখ লাল শেখরা। বগটুইকাণ্ডের পরদিন অর্থাৎ ২২ মার্চ পুলিশ স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করে। পরে তদন্তভার পায় সিবিআই।

এরই মধ্যে সিবিআই হেফাজতে বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখ মারা যান। শৌচাগারে আত্মহত্যা করেছিলেন বলে অভিযোগ ওঠে। তা নিয়ে বিস্তর রাজনৈতিক তরজাও শুরু হয়েছিল। লালন শেখের মৃত্যুর পর সেটা নিয়ে বিজেপি ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিশানা করেছিল তৃণমূল। সিবিআই হেফাজতে কীভাবে মৃত্যু হল তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। পাল্টা ষড়যন্ত্রের অভিযোগও করা হয়েছিল। বগটুই কাণ্ড এবং ভাদু শেখ হত্যা মামলা এখনও চলছে। তারই মধ্যে এবার গ্রেফতার হল ভাদু শেখ খুনে অন্যতম অভিযুক্ত নিউটন শেখ।

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget