এক্সপ্লোর

Bolpur News: অপারেশন থিয়েটারে ঘুরছে বিষধর সাপ, ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক!

Viral Video: ছবি ভাইরাল হতেই হাসপালে উত্তেজনা ছড়ায়। বোলপুর মহকুমা হাসপাতালের দোতলায় অপারেশন থিয়েটার থেকে উদ্ধার হয়েছে বিষধর সাপটি। 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: হাসপাতালের অপারেশন ঘরটি হল অত্যন্ত স্যানিটাইজ একটি ঘর। কিন্তু সেই ঘরেই এবার মিলল আস্ত একটি বিষধর সাপ।                                                                                                                                    

বোলপুর মহকুমা হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে উদ্ধার হওয়া এই বিষধর সাপের ভিডিও ভাইরাল হতেই উত্তেজনা ছড়িয়েছে। বোলপুর মহকুমা হাসপাতালের দোতলায় অপারেশন থিয়েটার থেকে উদ্ধার হয়েছে বিষধর সাপটি। 

বুধবার সন্ধ্যায় মহাকুমা হাসপাতালে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী অপারেশন থিয়েটারে গিয়ে দেখেন একটি সাপ ঘোরাঘুরি করছে। তড়িঘড়ি হাসপাতালের কর্মীদের খবর দেওয়া হলে সাপটিকে ধরে নিয়ে গিয়ে বাইরে ফেলে দেওয়া হয়। 

সেই ছবি ভাইরাল হতেই হাসপালে উত্তেজনা ছড়ায়। ডাক্তার চন্দ্রনাথ অধিকারীর অভিযোগ শুধু আজকে নয় হাসপাতালে বিভিন্ন জায়গায় সাপ দেখতে পাওয়া যায়। 

আরও পড়ুন, ভোট প্রচারে বেনজির কাণ্ড! স্থানীয় ব্যক্তিকে স্নান করিয়ে দিলেন বিজেপি প্রার্থী

এই নিয়ে বারবার হাসপাতালে সুপারকে অভিযোগ করা হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। অপারেশন থিয়েটার এর মধ্যে অপারেশন চলাকালীন এই ঘটনা ঘটলে সে ক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতেই পারত। 

এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলতে অস্বীকার করেন। এদিকে রোগীদের আত্মীয়দের অভিযোগ, হাসপাতালের চারিদিকে জঙ্গল। তা পরিষ্কার করা হয় না।

বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর অভিযোগ, সুপার স্পেশালিটি হাসপাতালের দোতলায় রয়েছে অপারেশন থিয়েটার। ওটি রুমের ফলস সিলিংয়ে বাসা বেধেছে ইঁদুর। খুব স্বাভাবিকভাবেই হাসপাতালের জলের পাইপ দিয়ে বিষধর সাপ উঠে পড়ছে দোতলায়। পৌঁছে যাচ্ছে অপারেশন থিয়েটারে। ধরে নেওয়া যাক, অপারেশন চলছে। সেই অবস্থায় যদি বিষধর সাপ উদ্ধার হয়। সেক্ষেত্রে কি হতে পারে! খুব স্বাভাবিকভাবেই আতঙ্কিত আমরা।                        


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget