এক্সপ্লোর

Bonny Sengupta: টলিপাড়া পর্যন্ত গড়িয়েছে দুর্নীতির জল, হাত বদলে মুম্বই পৌঁছে গিয়েছে বনির গাড়িও

SSC Case: কুন্তলের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগে, অভিনেতা বনিকে দুই দফায় জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)।

সুকান্ত মুখোপাধ্য়ায় ও সত্য়জিৎ বৈদ্য়, কলকাতা: নিয়োগ দুর্নীতিতে টলিউড যোগ উঠে এসেছে। তাতে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta) তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল ঘোষের থেকে প্রায় ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। টাকা নেওয়ার কথা ইতিমধ্যেই স্বীকার করেছেন বনি। তবে তাঁর দাবি, ইভেন্টের কাজের পারিশ্রমিক হিসেবে গাড়ি কেনার টাকা কুন্তলের থেকে নিয়েছিলেন তিনি। সেই থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বনির সেই বিলাসবহুল গাড়ি। গাড়িটি যদিও বিক্রি করে দিয়েছেন বনি। পরিবহণ দফতরের রেকর্ডে গাড়ির প্রথম  মালিক হিসেবে নাম রয়েছে বনির। এবিপি আনন্দ সেই গাড়ির হদিশ পেল।

কুন্তলের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগে, অভিনেতা বনিকে দুই দফায় জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, বনি যে ৫৬ লক্ষ টাকার বিলাসবহুল গাড়িতে চাপতেন, তার দামের বড় অংশ মিটিয়েছিলেন কুন্তল। বনি সেই সেই গাড়ি যদিও বিক্রি করে দিয়েছেন। তবে গাড়ির হদিশ পেয়েছে এবিপি আনন্দ। বর্তমানে গাড়িটি রয়েছে মুম্বইয়ে।

বনির ওই গাড়িটি হল ল্য়ান্ডরোভার ডিসকভারি স্পোর্ট। ২০১৮ সালে বনি এই গাড়ি কেনার সময়, তার দাম ছিল ৫৬ লক্ষ টাকা। পরে নিউটাউনের বাসিন্দা সৌভিক মুখোপাধ্য়ায় একটি অনলাইন সংস্থার মাধ্য়মে গাড়িটি কেনেন। সৌভিক কর্মসূত্রে বেশিরভাগ সময় মুম্বইয়ে থাকেন। গাড়িটি বর্তমানে সেখানেই রয়েছে।

এ নিয়ে যোগাযোগ করা হলে, সৌভিক বলেন, "আমি বনিকে চিনি না। আমি ডিলারশিপ থেকে নিয়েছি গাড়ি। চেকে দাম মিটিয়েছিলাম। আইনি পথেই হ্যান্ডওভার হয়েছে গাড়ির।" সৌভিক গাড়িটি কেনার পরও পরিবহণ দফতরের তথ্য়ে দেখা যাচ্ছে, এই গাড়ির প্রথম মালিক অনুপ্রিয় সেনগুপ্ত, অর্থাৎ বনি সেনগুপ্ত। ২০১৮ সালের ৩১ অক্টোবর এজেসি বোস রোডের একটি শোরুম থেকে ল্য়ান্ডরোভারের ডেলিভারি নিয়েছিলেন তিনি। গাড়ির রেজিস্ট্রেশন হয়েছিল আলিপুরে। তখন গাড়িটির দাম ছিল ৫৬ লক্ষ টাকা।

ইডি সূত্রে দাবি, ৪৪ লক্ষ টাকা শোরুমে দিয়েছিলেন কুন্তল। বাকি টাকা দিয়েছিলেন বনি। যদিও বনির বক্তব্য, "উনি আমাকে ব্ল্যাকে বলেছিলেন। না বলেছিলাম আমি। হোয়াইটে ট্রানজ্যাকশন হবে বলেছিলাম। সেই জন্যই গাড়ির অ্যাকাউন্টে টাকা নিয়েছিলাম, আমার অ্যাকাউন্টে নয়।" বনি জানিয়েছেন, কাজের পারিশ্রমিক হিসেবেই কুন্তলের থেকে ওই টাকা নেন তিনি। কুন্তলও জানান, তাঁর ইভেন্টে পাঁচ বছর কাজ করেছেন বনি।  জানিয়েছেন, ইভেন্টের টাকা নিয়ে বনি কী করেছেন, জানা নেই তাঁর।

যে গাড়িকে নিয়ে আলোচনা, ২০২১ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত সেই গাড়ি বনির কাছে ছিল। বনির দাবি, তারপর তিনি গাড়িটি শোরুমে দেন। তার পর একটি সংস্থার ওয়েবসাইটে বিক্রির জন্য় গাড়িটির ছবি আপলোড করা হয়। দাম দেওয়া হয় ৩৯ লক্ষ টাকা। সেখান থেকেই ৩৮ লক্ষ টাকায় গাড়িটি কেনেন সৌভিক। কুন্তলের সঙ্গে লেনদেন নিয়ে বনিকে ইতিমধ্য়ে ইডি জিজ্ঞাসাবাদ করলেও, এজেন্সির তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন, বনির গাড়ির বর্তমান মালিক সৌভিক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
BJP: নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget