এক্সপ্লোর

Bowbazar House Collapse: বউবাজারে বাড়ির দেওয়াল ভেঙে বিপর্যয়, কাউন্সিলরের বিরুদ্ধে সরব স্থানীয়রা

Bowbazar Situation: বউবাজারে পুরনো বাড়ি ভাঙার সময়, পাশের বাড়ির দেওয়াল ভেঙে পড়ার পর, তাঁর দিকেও অভিযোগের আঙুল তুলছেন স্থানীয় বাসিন্দারা।

আবির দত্ত, কলকাতা: বউবাজারে পুরনো বাড়ি ভাঙার সময় পাশের বাড়ির দেওয়াল ভেঙে বিপর্যয় কাউন্সিলরের দিকে অভিযোগের আঙুল তুলছেন স্থানীয়রা। কাউন্সিলরকে সামনেই তাঁর বিরুদ্ধে অভিযোগ করলেন কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এদিকে, গতকাল ঘটনাস্থলে যান কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়।

দেওয়াল ভেঙে বিপর্যয়: গতকাল বউবাজারে পুরনো বাড়ি ভাঙার সময় পাশের বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। আশপাশের কয়েকটি বাড়িতে বড় বড় ফাটল ধরেছে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তাঁদের আপত্তি গ্রাহ্য না করেই বউবাজারের রামকানাই অধিকারী লেনে পুরনো বাড়ি ভাঙার কাজ চলছিল। এই এলাকা কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। বউবাজারে পুরনো বাড়ি ভাঙার সময়, পাশের বাড়ির দেওয়াল ভেঙে পড়ার পর, তাঁর দিকেও অভিযোগের আঙুল তুলছেন স্থানীয় বাসিন্দারা। কী অভিযোগ স্থানীয়দের?বউবাজারের রামকানাই অধিকারী লেনের বাসিন্দাদের অভিযোগ,“পুলিশকে যদি কিছু জানানো হয়, বা কাউন্সিলরকে যদি কিছু জানানো হয়, তাঁরা কোনও ব্যবস্থা নিচ্ছে না। কারণ তাঁরা প্রচুর টাকা নিয়েছে।’’

গতকাল তৃণমূল কাউন্সিলর এলাকায় পৌঁছলে তাঁর সামনেই সরাসরি অভিযোগ জানান বাসিন্দারা। এক বাসিন্দা বলেন, “আমাদের বাড়িতে ৩ জন বয়স্ক মানুষ থাকেন। আমরা তো কাজে বেরিয়ে যাই। হঠাৎ যদি এরকম কিছু হয়, কোনওদিনও আমি কিন্তু...আমার বাবার থেকেও শুনেছি, এদের থেকেও শুনেছি, আমরা কিন্তু সেরকমভাবে আপনাকে পাশে পাইনি। ভোটের টাইমে জানি এখন আরও অনেক ইস্যু আছে।’’

যদিও বিশ্বরূপ দে-র দাবি, “প্রত্যেক সপ্তাহে ২ টো দিন আমার এখানে ফিক্স করা আছে। সোমবার আর বৃহস্পতিবার। প্রত্যেক সপ্তাহে ২ দিন আমি এই অঞ্চলে ভিসিট করি।’’  বউবাজারে বাড়ির দেওয়াল ভেঙে পড়ার পর, সেখানে পৌঁছন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। তাঁর সামনেও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। এক বাসিন্দা বলেন, “এখানে বৌবাজার মেট্রোর মতো এত বড় ঘটনা ঘটে গেছে। মাটি এখানে নরম মাটি। এখানে কী করে পারমিশন দেওয়া হল যে প্রোমোটিং হবে? বাড়ি কেনাবেচা হতে পারে। কিন্তু প্রোমোটিং করার জন্য কে দিল?’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Jalpaiguri Storm: 'ঝড় উড়িয়ে নিয়ে গিয়েছে সব কিছু' কয়েক মিনিটের টর্নেডোতে বিপন্ন জনজীবন

সেরা শিরোনাম

Koustav Bagchi: রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
West Bengal News Live : নন্দীগ্রামের রেয়াপাড়ায় সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী
নন্দীগ্রামের রেয়াপাড়ায় সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget