এক্সপ্লোর

Jalpaiguri Storm: 'ঝড় উড়িয়ে নিয়ে গিয়েছে সব কিছু' কয়েক মিনিটের টর্নেডোতে বিপন্ন জনজীবন

North Bengal Weather: কয়েক মিনিটের টর্নেডো, এই মানুষগুলোকে ঠেলে দিয়েছে প্রবল অনিশ্চয়তার দিকে।

সন্দীপ সরকার ও রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: কারও বাড়িতে খাবার নেই। কারও সন্তানের বই-খাতা ঝড়ে উড়ে গেছে। কারও, পোলট্রি ফার্ম নিশ্চিহ্ন। জলপাইগুড়িতে কয়েক মিনিটের টর্নেডো, (Jalpaiguri Storm) বিপন্ন করেছে বহু মানুষের জীবন। কতদিনে আবার ছন্দে ফিরতে পারবেন তারা, জানেন না কেউই।

বিপন্ন বহু মানুষের জীবন: কয়েক মিনিটের টর্নেডো, ওই এলাকার মানুষগুলোকে ঠেলে দিয়েছে প্রবল অনিশ্চয়তার দিকে। কেউ হারিয়েছেন স্বজন, কেউ হারিয়েছেন ঘরবাড়ি, কেউ সহায় সম্বলহীন। ময়নাগুড়ির উত্তর পুটিমারির বাসিন্দা মিন্টু রায় বলেন, “কিছুই পাইনি। পলিথিন যা নিয়ে এসেছে, সবাই তো আর পায়নি। কালকে দুপুরবেলা খিচুড়ি খাইয়েছে। আর সেরকম সরকার থেকে কিছু পদক্ষেপ নেওয়া হয়নি।’’

কবে ফিরতে পারবেন স্বাভাবিক জীবনে?

প্রকৃতির রোষের সামনে কিছুই ছাড় পায় না। যেমন ছাড় পায়নি পড়ুয়াদের বই-খাতা। অভাবের সংসারে কোনওমতে টাকা জমিয়ে মেয়ের বই কিনেছিলেন বার্নিশের বাসিন্দা ময়না অধিকারী। কিন্তু, ঝড় উড়িয়ে নিয়ে গেছে সব কিছু। “বইগুলো নতুন কিনে দিয়েছি, ৩ হাজার টাকা দিয়ে। সব বই উড়িয়ে নিয়ে গেছে।’’ মুম্বই-ফেরত পরিযায়ী শ্রমিক রানা রায়। দুর্ঘটনায় আঙুল হারিয়ে, গ্রামে ফিরে ব্যবসা শুরু করেছিলেন। কয়েক মিনিটের ঝড়ে উড়ে গেছে তাঁর আস্ত পোলট্রিটাই। ময়নাগুড়ির উত্তর পুটিমারির বাসিন্দা রানা রায় বলেন, “পোলট্রি ছিল। ২ হাজার মুরগি ছিল। ঝড়ের মধ্যে সব উড়ে গেছে। কোনও মুরগির খোঁজখবর পাইনি। কম করে ৩-৪ লাখ টাকার ব্যবসা ছিল।

প্রকৃতি কেড়েছে আশ্রয়। যেটুকু বেঁচেছিল, সেটুকু কেড়েছে মানুষ। জলপাইগুড়ির বার্নিশের কালীবাড়ি গ্রামে, এই পরিবারের অভিজ্ঞতা মারাত্মক। বার্নিশের বাসিন্দা পরিণীতা রায় বলেন, “আলমারিটাই নেই, উধাও তো। আমরা তো তখন ওই পরিস্থিতিতে সবাই চলে গেছি। এসে দেখছি নেই। কতটা কী, হাওয়ায় নিয়ে গেল নাকি, মানুষে নিয়ে গেল বলতে পারব না।’’

একদিকে যেমন রয়েছে সব হারানোর যন্ত্রণা, তেমন রয়েছে বঞ্চনার অভিযোগও। সময় যত গড়াচ্ছে, ততই দীর্ঘ হচ্ছে সেই অভিযোগের তালিকা। ময়নাগুড়ির বার্নিশের কালীবাড়ি গ্রামের ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অভিযোগ, প্রায় ৩ দিন হতে চলেছে, এখনও বহু জায়গায় পৌঁছয়নি ত্রাণ। পানীয় জল নেই, খাবার অমিল, বিদ্যুৎহীন এলাকা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Loksabha Election 2024: দেবাশিস ধরকে নিয়ে অসন্তোষ, বীরভূমেও বিজেপির প্রার্থী-ক্ষোভ

সেরা শিরোনাম

Kunal On Ritabrata Banerjee:
"ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাটের মহিলার অভিযোগ ফের খতিয়ে দেখার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের", বড় দাবি কুণালের
West Bengal News Live: ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাটের মহিলার অভিযোগ ফের খতিয়ে দেখার নির্দেশ, দাবি কুণাল ঘোষের
ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাটের মহিলার অভিযোগ ফের খতিয়ে দেখার নির্দেশ, দাবি কুণাল ঘোষের
Food Safety Raid: ফ্রিজে পচা মাংস, দুর্গন্ধযুক্ত মাছ, এবার রাজ্যের এই হোটেল-রেস্তোরাঁয় হানা, কড়া পদক্ষেপ খাদ্য সুরক্ষা দফতরের
ফ্রিজে পচা মাংস, দুর্গন্ধযুক্ত মাছ, এবার রাজ্যের এই হোটেল-রেস্তোরাঁয় হানা, কড়া পদক্ষেপ খাদ্য সুরক্ষা দফতরের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের একাধিক অংশ বন্ধের নির্দেশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের একাধিক অংশ বন্ধের নির্দেশ

ভিডিও

Birbhum Lavpur: ফের ভাঙল কুয়ে নদীর বাঁধ! জল ঢুকছে একাধিক গ্রামে, জলের তলায় কয়েকশো বিঘা কৃষি জমি
RG Kar Case: RG করকাণ্ডে ধৃত সোমনাথ দে-কে ঘিরে ব্যারাকপুর কোর্টের বাইরে উত্তেজনা !
Food Safety Raid: কামালগাজির মিষ্টির দোকানে খাদ্যসুরক্ষা দফতরের তরফে অভিযান, প্রচুর অনিয়মের অভিযোগ
North Bengal Bus: ট্রেন বন্ধ থাকায় বাসের জন্য হাহাকার, অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
Flight Accident: নবি মুম্বই থেকে শ্রীনগরে অবতরণের পর দুর্ঘটনার কবলে ইন্ডিগোর বিমান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Wai Wai Noodles: মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
Gold Price Today: জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
Weather Forecast: আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
Assam News : পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
Marcos Llorente: খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
Embed widget