এক্সপ্লোর

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ

Kolkata Metro: কাজ শেষের পর কেটে গেছে ২ বছর। কিন্তু এখনও নিজের ঘরে ফেরা হয়নি। মন ভাল নেই বউবাজারের।

কলকাতা: ৭ বছর আগে ঘরছাড়া হয়েছেন। কাজ শেষের পর কেটে গেছে ২ বছর। কিন্তু এখনও নিজের ঘরে ফেরা হয়নি। আরও একটা পুজো আসতে চলল। কিন্তু মন ভাল নেই বউবাজারের। KMRCL সূত্রে খবর, নির্দিষ্টি নিয়ম মেনে কাজ করতে গিয়ে সময় লাগছে। দ্রুত কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনে কাজের জেরে ভয়ঙ্কর বিপর্যয়ের সাক্ষী হয়েছে বউবাজার। ২০১৯ সালে, ৩১ অগাস্ট, দুর্গাপুজোর আগে নেমে আসে বিপর্যয়। মাটির নীচে সুড়ঙ্গ খোঁড়ার সময় বউবাজারের দুর্গাপিতুরি লেন ও স্যাঁকরাপাড়া লেনে ধসে যায় বহু বাড়ির একাংশ। একের পর এক বাড়িতে ধরে ফাটল।

সেই ঘটনার তিন বছর পর ২০২২ সালের ১১ মে একই আতঙ্ক ফিরে আসে বউবাজারে। সুড়ঙ্গে কাজ চলাকালীন, ফের ফাটল ধরে দুর্গাপিতুরি লেনের একাধিক বাড়িতে। এরপর ২০২২ সালেরই ১৪ অক্টোবর, পুজের আগে বউবাজারে মদন দত্ত লেনে ফিরে আসে ফাটল আতঙ্ক। 

তবে অবশেষে কাজ শেষের পর পাতাল পথে দৌড়চ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। কিন্তু ৭ বছর আগের সেই ফাটল এখনও মেরামত করা যায়নি! বিপর্যয় কাটিয়ে ২০২৪ সালে ২২ অগাস্ট চালু হয় ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ পরিষেবা। গ্রিন লাইনে সল্টলেক থেকে হাওড়া ময়দান পর্যন্ত চালু হল মেট্রো। তবে এখনও স্থানীয়দের ফেরা হয়নি ঘরে।

আরও পড়ুন:- ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে 

স্থানীয় বাসিন্দাদের দাবি, বলা হয়েছিল কাজ শেষের ২ বছরের মধ্যে ক্ষতিগ্রস্ত বাড়িগুলিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু এতদিনেও সেই কাজ শেষ হয়নি। কয়েকটি বাড়ি সারানো হলেও, নতুন করে তৈরি হয়নি কোনও বাড়ি। এক স্থানীয় জানান, ‘৭ বছর আমরা সদ্য ফিরেছি। পাড়ার অবস্থা চোখে দেখা যায় না। অসুবিধা করে থাকতে হচ্ছে।’

সূত্রের খবর, নতুন করে দোতলা বাড়ি তৈরি করে দেওয়ার কথা ছিল তিনটি, তিনতলা বাড়ি ১৬টি এবং চারতলা বাড়ি তৈরি হওয়ার কথা ছিল পাঁচটি। কিন্তু অভিযোগ, কথা রাখেনি মেট্রো রেল। বউবাজারের ক্ষতিগ্রস্ত বাড়ির এক বাসিন্দার অভিযোগ, ‘সারাই ঠিকমতো হয়নি। জল পড়ে। অধিকাংশ লোক ফিরতে পারেনি। অপেক্ষা করছে।’ 

KMRCL সূত্রে খবর, নির্দিষ্ট নিয়ম মেনে বাড়ি তৈরি করতে সময় লাগছে। যত দ্রুত সম্ভব বাড়িগুলি তৈরি করে মালিকদের হাতে তুলে দেওয়া হবে।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
Advertisement

ভিডিও

Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget