এক্সপ্লোর

Bratya Basu: ‘আমরা কারও চাকরি খেতে চাই না’, নিয়োগ বিতর্কের মধ্যেই মন্তব্য শিক্ষামন্ত্রীর

Teachers Recruitment: তিনি বলেন, "আদালত যেভাবে আমাদের পথনির্দেশিকা দেবে,সেই মতো অনুমোদন দেওয়া হবে। মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে আমরা কারও চাকরি খেতে চাই না।"

আশাবুল হোসেন, কলকাতা:  শিক্ষক নিয়োগে (Teacher Recruitment) দুর্নীতির অভিযোগকে ঘিরে রীতিমতো তোলপাড় রাজ্য। এই অবস্থায় আন্দোলনরত বঞ্চিত চাকরিপ্রার্থীদের নিয়ে সরকারের মনোভাব কী, তাঁদের সুবিচার দিতে সরকার কী কী পদক্ষেপ করতে চায়, এ প্রসঙ্গে এদিন এবিপি আনন্দের (ABP Ananda) একান্ত সাক্ষাৎকারে সেই কথাই জানালেন শিক্ষামন্ত্রী (Education Minister) ব্রাত্য বসু (Bratya Basu)।                                                 

তিনি বলেন, "আদালত যেভাবে আমাদের পথনির্দেশিকা দেবে,সেই মতো অনুমোদন দেওয়া হবে। মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে আমরা কারও চাকরি খেতে চাই না। অতীতে গোলমাল করেও যদি কেউ চাকরি পান, আমরা সেটা রক্ষা করতে চাই। যা নিয়ে বিতর্ক আছে, সমস্যা আছে, আমরা সেই চাকরিও রক্ষা করতে চাই। একইসঙ্গে চাই, যোগ্যরাও যেন বঞ্চিত না হন। এটা মুখ্যমন্ত্রীরই অভিপ্রায়’। বেআইনি নিয়োগের একের এক বিতর্কের মধ্যেই মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। 

আরও পড়ুন, জেলায় আশা কর্মীদের পুজোর বোনাস বৃদ্ধির ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

এদিকে আজ, প্রাথমিক TET’এ ভুল প্রশ্ন সংক্রান্ত মামলায়, আরও ২২ জনকে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে ৪ দফায় আরও ২৫৪ জনকে নিয়োগের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ২০১৪’র TET’এর ভিত্তিতে ২০১৬ ও ২০২০ সালে দু’বার নিয়োগ হয়।  মামলাকারীর দাবি ছিল, কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও ভুল প্রশ্নে তাঁদের ৬ নম্বর দেওয়া হয়নি এরপর, গত বছরের ডিসেম্বরে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায়, ৬টি ভুল প্রশ্নের নম্বর জুড়ে এঁরা সকলেই TET উত্তীর্ণ। এই মামলায়, বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ২২ জন TET উত্তীর্ণকে নিয়োগের নির্দেশ দিলেন।                                                              

অবিলম্বের নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশও দিয়েছেন বিচারপতি। অন্যদিকে, ২০১৪’র TET’এর OMR শিট নষ্টের মামলার নির্দেশে পরিবর্তন করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নতুন নির্দেশে, FIR দায়েরের সিদ্ধান্ত CBI’এর উপরেই ছাড়ল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, CBI চাইলে প্রাথমিক মামলায় আগের FIR’এর ভিত্তিতেই তদন্ত করতে পারে। এর আগে মঙ্গলবার এই মামলার সিবিআই তদন্তের নির্দেশ দিতে গিয়ে, সিবিআইকে FIR দায়ের করতে বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।  

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget