এক্সপ্লোর

Bratya Basu on BJP Rally : ‘গরম পড়েছে, স্নান করতে এসেছিলেন’, বিজেপির মিছিলকে কটাক্ষ ব্রাত্য বসুর

State Education Minister : 'আগে তৃণমূলে ছিলেন, এখন বিজেপিতে গেছেন, তাঁদের কেউ কেউ যুক্ত আছেন কিনা, সেটা দেখা হোক।’ খোঁচা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।

কলকাতা : ‘গরম পড়েছে, স্নান করতে এসেছিলেন’ বিজেপির (BJP) বিকাশ ভবন অভিযানে (Bikash Bhavan Rally) পুলিশের (Police) জলকামান (Water cannon) দাগা প্রসঙ্গে কটাক্ষ ব্রাত্য বসুর (Bratya Basu)। রাজ্যের শিক্ষামন্ত্রীর খোঁচা, ‘ব্যাপম কেলেঙ্কারির সঙ্গে যুক্ত লোকেরা আন্দোলন করছে।' পাশাপাশি ব্রাত্য বসুর সংযোজন, 'খুব শীঘ্রই শিক্ষায় নিয়োগ করা হবে। রাজনৈতিক রঙ নয় শুধু মেধা ও স্বচ্ছতা দেখে নিয়োগ হবে।’ কর্মসংস্থানের দাবি ছাড়াও শিক্ষক ও পুলিশ নিয়োগ-সহ একাধিক সরকারি চাকরিতে দুর্নীতির অভিযোগে বিজেপি যুব মোর্চার বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিল। সেখানেই ধুন্ধুমার বাঁধে। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের দফায়-দফায় ধস্তাধস্তি হয়। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙেন। যারপর জলকামান চালায় পুলিশ।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য

বিজেপির যুব মোর্চার মিছিল ঘিরে তুলকালাম বাঁধলেও গেরুয়া শিবিরের নেতাদের খোঁচা দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন ‘আদালতের সঙ্গে সহযোগিতা করছে রাজ্য। সরকারের তরফে বলা হচ্ছে দোষীরা শাস্তি পেলে পাবে। দফতরের অধীন কিন্তু এসএসসি স্বশাসিত সংস্থা। আগে তৃণমূলে ছিলেন, এখন বিজেপিতে গেছেন, তাঁদের কেউ কেউ যুক্ত আছেন কিনা, সেটা দেখা হোক।’

পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি-জলকামান

কর্মসংস্থানের দাবি ছাড়াও শিক্ষক ও পুলিশ নিয়োগ-সহ একাধিক সরকারি চাকরিতে দুর্নীতির অভিযোগে বিজেপি যুব মোর্চার বিকাশ ভবন অভিযানের ডাক দেয়। বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য, রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা হাজির ছিলেন। মিছিল এগোতে এগোতে বিকাশ ভবনের কাছে এসে শেষ ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই পুলিশের পক্ষ থেকে জলকামান ছোড়া হয়। পুলিশের সঙ্গে গেরুয়া শিবিরের সমর্থকদের দফায়-দফায় ধাক্কাধাক্কি-ধস্তাধস্তি হয়। বিজেপি নেতা-কর্মীরা অভিযোগ করেন, তাদের ওপর লাঠিচার্জও করেছে পুলিশ। পুরুষ পুলিশ দিয়ে মহিলা কর্মীদের ওপর অত্যাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যদিও যে অভিযোগের সত্যতা মানতে চায়নি পুলিশ।

আরও পড়ুন- তীব্র গরমে ক্লাসের সময় বদল, প্রয়োজনে এগোবে গরমের ছুটিও, জানালেন শিক্ষামন্ত্রী

 



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget