এক্সপ্লোর

SIR Documents: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর SIR -নথি হিসেবে গণ্য হবে না, নয়া নির্দেশ নির্বাচন কমিশনের

SIR in Bengal: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড  SIR-এর নথি হিসেবে গণ্য হবে না বলে নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন।

কলকাতা: ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR ঘিরে নিত্য নতুন অভিযোগ জমা পড়ছে। ক্ষণে ক্ষণে নতুন নির্দেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন খোদ BLO-রা। সেই আবহেই SIR নিয়ে নতুন নির্দেশ নির্বাচন কমিশনের। SIR-এর তথ্য হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গণ্য় হবে না বলে জানিয়ে দিল তারা। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড SIR-এর নথি হিসেবে গণ্য হবে না বলে নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। (SIR in Bengal)

SIR নিয়ে প্রথমে মাধ্যমিকের সার্টিফিকেট গ্রহণ করা হবে বলে জানানো হয়েছিল। পরবর্তীতে সিইও দফতর থেকে বলা হয়, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেহেতু জন্মের তারিখ রয়েছে, সেক্ষেত্রে শুনানিতে সেটি গ্রহণ করার কথা উঠে আসে। এমনকি যাঁরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়েও যাঁরা পরীক্ষা দিতে পারেননি, যাঁরা পড়াশোনা ছেড়ে দেন, তাঁরাও জন্মের তারিখ হিসেবে সেটি জমা দিতে পারেন। সেই মতো জাতীয় নির্বাচন কমিশনকে আবেদন জানানো হয় রাজ্যের সিইও দফতর থেকে। (SIR Documents)

কিন্তু জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট ভাষায় জানিয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে কোনও ভাবেই নথি হিসেবে, জন্মতারিখের তথ্য হিসেবে বৈধতা দেওয়া হচ্ছে না। এতে নতুন করে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এতদিন অনেকেই নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন। হঠাৎ করে সেই অ্যাডমিট কার্ড নথি হিসেবে গৃহীত হবে না বলায় উদ্বেগ দেখা দিয়েছে।

এমনিতেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে বার বার ভিন্ন ভিন্ন নির্দেশ আসা নিয়ে অসন্তোষ জন্মেছে। বার বার নির্দেশিকা পরিবর্তন ঘিরে ক্ষুব্ধ BLO থেকে সাধারণ মানুষজন। রাজ্যের CEO থেকে এমন একাধিক প্রস্তাব গিয়েছে, যা নাকচ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই তালিকায় এবার নয়া সংযোজন মাধ্য়মিকের অ্যাডমিট কার্ডের নথি হিসেবে ব্যবহার।

শুধু তাই নয়, BLO অ্যাপ নিয়েও একটি নতুন OPTION চালু করেছে নির্বাচন কমিশন। গতকাল নির্বাচন কমিশন voters পোর্টালে ভোটারদের নামে শুনানি নোটিস জারি হয়েছে কিনা তা জানার সুযোগ দেয়। আর আজ সকালে BLO APP-এ হঠাৎ নতুন একটি OPTION দেওয়া হল, 'documents uploaded by citizen against hearing'। 'কী করতে হবে BLO-দের, ERO-দের কি করতে হবে, তাঁদের আদৌ হিয়ারিংয়ে আসতে হবে কিনা সেসব কিছু বলা হল না। আর এই কারণেই বিভ্রান্তি ছড়াচ্ছে। নির্বাচন কমিশনের সব কিছু স্পষ্ট করে বলা উচিত', এমনই দাবি করছেন BLO-রা।

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Gold Rate : ৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
Gold and Silver Price: বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget