এক্সপ্লোর

SSKM Hospital: কাঁটাছেড়া ছাড়াই নির্মূল স্তন ক্যান্সার, বিরল অস্ত্রোপচারের নজির SSKM-এর

স্তন সম্পূর্ণ বাদ না দিয়েও ক্যানসার রুখতে অতি বিরল অস্ত্রোপচারে নজির গড়ল SSKM-র সার্জারি বিভাগ। চিকিৎসার পরিভাষায় যাকে বলে, এন্ডোস্কোপিক ব্রেস্ট সার্জারি উইথ প্রাইমারি রিকন্সট্রাকশন। 

ঝিলম করঞ্জাই, কলকাতা: স্রেফ এন্ডোস্কোপি পদ্ধতির মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তর স্তনের অংশ বাদ দিয়ে পুনর্গঠন। কাঁটাছেড়া ছাড়াই ক্যানসার রুখতে অতি বিরল অস্ত্রোপচারের নজির গড়ল SSKM-র সার্জারি বিভাগ। অস্ত্রোপচারের পর এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ আছি, জানিয়েছেন রোগিনী।

স্তন সম্পূর্ণ বাদ না দিয়েও ক্যানসার রুখতে অতি বিরল অস্ত্রোপচারে নজির গড়ল SSKM-র (SSKM Hospital) সার্জারি বিভাগ। চিকিৎসার পরিভাষায় যাকে বলে, এন্ডোস্কোপিক ব্রেস্ট সার্জারি উইথ প্রাইমারি রিকন্সট্রাকশন (Edoscopy Brest Surgery With Primery Reconstruction)। 

ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনা এখন আর নতুন নয়। কিন্তু সার্জারির সিদ্ধান্ত নিতে অনেকেই দেরি করে ফেলেন। কেউ কেউ আবার চিকিৎসার বিকল্প পথও খোঁজেন। যার ফলে বিপদ বাড়ে।  

চিকিত্সকরা বলছেন, এই পদ্ধতিতে বড় কোনও কাটাছেঁড়ার বালাই নেই। ক্যানসার আক্রান্তর স্তনের অংশ বাদ দিয়ে পুনর্গঠন করা হয় এন্ডোস্কোপি পদ্ধতিতে। হাওড়ার সালকিয়ার বাসিন্দা বছর পঁয়তাল্লিশের এই মহিলার শরীরে বাসা বেঁধেছিল কর্কট রোগ। 

২০২১ সালে SSKM-এর ব্রেস্ট সার্জারি বিভাগে চিকিৎসার জন্য আসেন। পরীক্ষা-নিরীক্ষা পর চিকিৎসকরা বুঝতে পারেন, পরিস্থিতি আর অস্ত্রোপচারের পর্যায়ে নেই।

এসএসকেএমের অধ্যাপক চিকিৎসক ডাঃ দীপ্তেন্দ্র সরকার জানান, চলতি মাসে ওই মহিলাকে ভর্তি করিয়ে গত বুধবার হয়েছে অস্ত্রোপচার হয়। বগলের নীচে ও পিঠে দুটো ছোট ফুটো করে এন্ডোস্কোপি পদ্ধতির মাধ্যমে অপারেশন হয়েছে। এমনকী, পেটের কাছে মজুত ল্যাটিসমাস ডরসাইল পেশি তুলে এনে স্তনের প্রাথমিক পুনর্গঠনের কাজও সারা হয়েছে এন্ডোস্কোপি পদ্ধতিতে। ব্রেস্ট সার্জারিতে এমন পদ্ধতির প্রয়োগ অভিনব। 

অস্ত্রোপচারের পর এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ রোগিনী জানিয়েছেন, ছুরি-কাঁচির অপারেশন হলে শরীরে দাগ হত। এ সব ভেবেই অন্য রাস্তা খুঁজছিলাম। এটা এতটাই সহজ যে, ভয়ের কোনও কারণ নেই। এখন আগের চেয়ে অনেক ভাল আছি। বাইরে থেকে বোঝার মতো বড় দাগ হয়নি।

এই নিয়ে দ্বিতীয়বার এই ধরণের অস্ত্রোপচারে সাফল্য পেল SSKM, জানিয়েছেন চিকিৎসকরা।

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget