এক্সপ্লোর

Viral Video : গীতা পাঠের দিন 'আমিষ খাবার বিক্রি' করায় বিক্রেতাকে মার ? চিকেন প্যাটিস বিক্রেতাকে 'মারধরের' ভিডিও ভাইরাল

Kolkata Police: লালবাজার সূত্রের খবর, সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ফুটেজ দেখে চিহ্নিত করা হচ্ছে অভিযুক্তদের।

কলকাতা : গীতা পাঠের দিন 'আমিষ খাবার বিক্রি' করায় বিক্রেতাকে মার ? 'ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের পাশাপাশি তাঁর স্টল ভাঙচুর করা হয়েছে।' চিকেন প্যাটিস বিক্রেতাকে 'মারধরের' সেই ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ঘটনায় ময়দান থানায় অভিযোগ দায়ের করেছে সিপিএম। জামিন অযোগ্য ধারায় জোড়া FIR রুজু ময়দান থানার। দুই আক্রান্ত বিক্রেতার অভিযোগের ভিত্তিতে FIR দায়ের।

লালবাজার সূত্রের খবর, সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ফুটেজ দেখে চিহ্নিত করা হচ্ছে অভিযুক্তদের। ঘটনা প্রসঙ্গে তৃণমূল বলছে, 'সরকারে না এসেও রাজ্যে আমিষ খাবারে নিষেধাজ্ঞা চাপানোর চেষ্টা হচ্ছে।' এর নেপথ্যে বিজেপি-হিন্দুত্ববাদীরা রয়েছে' বলে অভিযোগ তাদের। যদিও লকেট চট্টোপাধ্যায় দাবি করেছেন, 'পুরোটাই চক্রান্ত, এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।'

ওই চিকেন প্যাটিস বিক্রেতা বলেন, "নাম বলতেই টেনে ফেলে দিল প্যাটিস। এসে জিজ্ঞাসা করল, 'চিকেন প্যাটিস আছে ?' তুলে ফেলে দিল। মারধরও করেছিল। বলছে, 'এই তুই এখানে চিকেন প্যাটিস বিক্রি করছিস কেন ?' আমি বলছি, 'স্যার আমি চিকেন প্যাটিস ব্যবসা করছি। দেখুন দাদা, আমি জানি না। এখানে মাল নিয়ে এসেছি।' ৩ হাজার টাকার মাল ছিল। সব মাল ফেলে দিয়েছে। কানমুতো, পিঠে মেরেছিল। মেডিক্যালে বললাম, এখনও গায়ে হাতে ব্যথা আছে। বড়ি খাচ্ছি। ব্যবসা তো করছি সবসময়। জীবনে কখনো হয়নি। এই প্রথম হল। ২০-২২ বছর ধরে ব্যবসা করছি।" এ প্রসঙ্গে বিজেপির তরফে লকেট চট্টোপাধ্যায় বলেন, "আমাদের লোকজন অন্তত এই জিনিস, এই কাজ করতে পারে না। আমি এটা মনে করি। বিভিন্নভাবে এই গীতাপাঠ অনুষ্ঠানকে বিভ্রান্ত-বিভ্রাট করার জন্য, এই ধরনের জিনিস করা হয়েছে।"

পাল্টা তৃণমূলের তরফে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "গীতা পাঠ যারা করছেন তাঁরা তো গীতার মূল মন্ত্রটা বুঝবেন। গীতা কী বলে ? সবাইকে নিয়ে চলার, সবাইকে ভালবাসার বার্তা পৌঁছে দেওয়ার। এটাই বলে। সবাইকে। সবাইকে নিয়ে চলার ধর্ম, এটাই তো গীতা বলে। একদিকে গীতা পাঠ, আর একদিকে দুঃস্থ মানুষ, যিনি তাঁর জীবন-জীবিকা চালানোর জন্য চিকেন প্যাটিস বিক্রি করছেন, তাঁকে মারধর করা...গীতা পাঠ করে কি এটা করা যায় ? আমরা জিজ্ঞাসা করছি। মাছ অথবা মুরগির মাংস, এসব যা হোক...এগুলো যে এক্সপোর্ট হয় তার টাকাটা কিন্তু যায় কেন্দ্রীয় সরকারে। এক্সপোর্ট হচ্ছে তার টাকা দিয়ে দিব্যি খাওয়া যায়, আর এখানে চিকেন প্যাটিস বিক্রি করছেন একটা দুঃস্থ মানুষ, তাঁকে মারধর করা যায় ? এই দুটো হয় ?"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব', অভিষেকের চ্যালেঞ্জ, পাল্টা দেবজিৎ বললেন...
'আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব', অভিষেকের চ্যালেঞ্জ, পাল্টা দেবজিৎ বললেন...
Weather Forecast: জোড়া নিম্নচাপে ফের দুর্যোগ সতর্কতা, একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় তোলপাড়ের আশঙ্কা
জোড়া নিম্নচাপে ফের দুর্যোগ সতর্কতা, একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় তোলপাড়ের আশঙ্কা
Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
Blood Bank Scam: দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Kakdwip News: এবার কাকদ্বীপে চলল বুলডোজার, স্টেশন চত্বরে অবৈধ দোকান উচ্ছেদে জোর অভিযান
Chok Bhanga 6ta: আমতলায় অভিষেকের অফিস গুঁড়িয়ে দিল বুলডোজার, রাজারহাটে বিস্ফোরণ
TMC-ED News: তৃণমূলের মূল ব্যাঙ্ক অ্যাকাউন্টও চলে এল ED-র স্ক্যানারে
Rajarhat News: বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর, বিকট শব্দে কাঁপল গোটা এলাকা
CM Suvendu Adhikari News: 'বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নপূরণ করবেন শুভেন্দু', বললেন মীরা ভট্টাচার্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget