এক্সপ্লোর

Brigade Gita Path : রবিবার ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন, 'ভোটের সঙ্গে সম্পর্ক নেই', বলছেন কার্তিক মহারাজ

2024 Lok Sabha Election: এর আগে ২০২৪-এ লোকসভা ভোটের আগেও লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল।

কলকাতা : আগামী রবিবার ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছে। আয়োজক সনাতন সংস্কৃতি সংসদ। অনুষ্ঠানের জন্য তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে যোগ দেবেন দেড়শো সাধুসন্ত। এছাড়া অনুষ্ঠানে আসা লোকজনের ঢোকা-বেরনোর জন্য ১৮টি গেট তৈরি করা হয়েছে। 

এর আগে ২০২৪-এ লোকসভা ভোটের আগেও লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল। আর ২০২৬-এ বিধানসভা ভোটের আবহে এই রবিবার অর্থাৎ ৭ ডিসেম্বর ব্রিগেড ময়দানেই হতে চলেছে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ। এখনও পর্যন্ত ঠিক হয়েছে, মুখ্য অতিথি হিসাবে থাকবেন জ্ঞানানন্দ মহারাজ-জি। তার সঙ্গে বাগেশ্বর ধামের পীঠ অধিশ্বর ধীরেন্দ্র শাস্ত্রী, পদ্মভূষণ সাধ্বী ঋতম্ভরাজি এবং যোগগুরু রামদেবেরও আসার কথা রয়েছে। রবিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে সাড়ে ১২টা পর্যন্ত গীতা পাঠ চলবে বলে দাবি করছেন উদ্যোক্তারা। এর আগে এখানে ভূমিপুজো করা হয়েছে। সেই ভূমিপুজোর পরেই মঞ্চ তৈরির কাজ শুরু করা হয়। আজ শুক্রবার মঞ্চ নির্মাণের কাজ প্রায় ৬০ শতাংশ শেষ হয়ে গেছে। 

সনাতন সংস্কৃতি সংসদের সভাপতি কার্তিক মহারাজ বলেন, "ভোটের সঙ্গে সম্পর্ক নেই। ভোট তো সারাবছর চলছে। সারা ভারতে চলছে। শ্রীমদ্ভাগবদ গীতার যে সৃষ্টি, মোক্ষদা একাদশীতে অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের একাদশীতে, ফলে এই তিথিটা তো আসবেই। ভোটের তারিখ সারাবছর যাবৎ হবে। এর সঙ্গে কোনও সম্পর্ক নেই। মানুষ গুলিয়ে দিচ্ছেন। রাজ্য সরকার সাহায্য যেমন করেনি, তেমনি বিরোধিতাও করেনি। এটা খুব ভাল লক্ষণ। আর আপনার সবাই জানেন, মৌনতাই সম্মতির লক্ষণ। বিভিন্ন মসজিদেও আমরা জানিয়েছি। এটা আমাদের ধর্মের কাজ। কোনও রাজনৈতিক শক্তি প্রদর্শন নয়। কোনও সাধু-সন্ন্যাসীদের শক্তির প্রদর্শন নয়। আমরা বিনিতভাবে আবেদন জানিয়েছি।"

সনাতন সংস্কৃতি সংসদের সম্পাদক নিরগুনানন্দ মহারাজ বলেন, "২০২৫ সালে ৫ লক্ষ কণ্ঠে ঐতিহাসিকভাবে গীতা পাঠ হবে। সাধু-সন্ত আসবেন, তাঁরা মঞ্চের পিছন দিকে যে গেট নির্মাণ করা হয়েছে,সেখানে তাঁরা আসবেন এবং পূর্ব-পরিকল্পিতভাবে তিন মাস ধরে তাঁদের নিমন্ত্রণ ব্যবস্থা করা হয়েছে, তাঁদের কার্ড দেওয়া হয়েছে। কোন মঞ্চে কোন সাধু-সন্ত বসবেন সেটা আমরা নির্ধারিত করেছি। সেই অনুযায়ী তাঁদের বসার ব্যবস্থা করেছি। সেই রকম ব্যবস্থার মধ্যে দিয়েই আমরা এবার গীত জয়ন্তীর ব্যবস্থা করেছি। সাড়ে ১২টা পর্যন্ত গীতা পাঠ চলবে। তারপর বিশিষ্ট বক্তারা প্রবচন করবেন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget