এক্সপ্লোর

Arjun Singh : ‘আমার নিরাপত্তা তুলে নিক পুলিশ, ব্যারাকপুরের নিরাপত্তা সুনিশ্চিত করুক’ বিস্ফোরক অর্জুন সিংহ

Barrackpore Incident : ব্যারাকপুরের আইনশৃঙ্খলা নিয়ে না ভেবে উন্নয়ন নিয়ে ভাবুন অর্জুন সিংহ। খতিয়ে দেখুন কেন জুটমিলগুলি বন্ধ হয়ে যাচ্ছে। আক্রমণ শানান সৌগত রায়।

ব্যারাকপুর : ভরসন্ধেয় শুটআউটের ঘটনায় এখনও তপ্ত ব্যারাকপুর (Barrackpore)। এর মাঝেই ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ড নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতা অর্জুন সিংহের (Arjun Singh)। ‘ব্যারাকপুরে জেল থেকে তোলাবাজি-চক্র চলছে, আমার নিরাপত্তা তুলে নিক পুলিশ, ব্যারাকপুরের নিরাপত্তা সুনিশ্চিত করুক’, দাবি ব্যারাকপুরের সাংসদ (MP) অর্জুন সিংহের।

ব্যারাকপুরে জেল থেকে তোলাবাজি-চক্র চলছে। ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল নেতা অর্জুন সিংহের। ব্যারাকপুরের সাংসদের অভিযোগ, জেল থেকে ফোন করে তোলাবাজি করা হচ্ছে। আগে ব্যারাকপুরে তোলাবাজি না থাকলেও ইদানিং তা বেড়ে গিয়েছে। অর্জুনের দাবি, পুলিশ তাঁর নিরাপত্তা তুলে নিয়ে ব্যারাকপুরের নিরাপত্তা সুনিশ্চিত করুক। ব্যারাকপুরের সাংসদকে পাল্টা জবাব দিয়েছেন সৌগত রায় (Sougata Roy)। ব্যারাকপুরের আইনশৃঙ্খলা নিয়ে না ভেবে উন্নয়ন নিয়ে ভাবুন অর্জুন সিংহ। খতিয়ে দেখুন কেন জুটমিলগুলি বন্ধ হয়ে যাচ্ছে। আক্রমণ শানান সৌগত রায়।

এদিকে, ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার হয়েছে ২ জন। রহড়া থেকে গ্রেফতার সফি খান। আর বীরভূমের মুরারই থেকে গ্রেফতার জামশেদ আনসারি। আগে ৩ জনকে আটক করে পুলিশ, তাঁদের মধ্যে থেকে ১ জন গ্রেফতার। পরে গ্রেফতার করা হয় আরও ১ জনকে। ‘কী কারণে খুন এখনও জানা যায়নি, তদন্ত চলছে, ধৃত ২ জন ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত’, খুনে ব্যবহৃত মোটরবাইক বাজেয়াপ্ত, জানালেন ব্যারাকপুরের ডিসি সেন্ট্রাল আশিস মৌর্য। 

ক'দিন আগেই ভরসন্ধেয়, ব্যারাকপুর স্টেশনের অদূরে, জনবহুল এলাকা ওল্ড ক্যালকাটা রোডের উপর আনন্দপুরীতে সোনার দোকানে শ্যুটআউটের ঘটনা ঘটেছিল। অভিযোগ, ডাকাতিতে বাধা পেয়ে পর পর গুলি চালাল দুষ্কৃতীরা। মৃত্যু হয় সোনার দোকানের মালিকের ছেলে নীলাদ্রি সিংহর। মাসছয়েক আগেই বিয়ে হয়েছিল তরতাজা যে যুবকের। শুটআউটের পর থেকে ব্যারাকপুর ছিল উত্তপ্ত। ভরসন্ধেয় স্টেশনের পাশে যে ঘটনা ঘিরে শুরু হয় প্রবল রাজনৈতিক তরজাও।

আরও পড়ুন- সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না অভিষেক ! তবে ২৫ লক্ষ টাকার আর্থিক জরিমানায় স্থগিতাদেশ

যে ঘটনার পরের দিনই নিহতের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। পুলিশের তদন্ত নিয়ে আস্থা রাখার পর এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি। ব্যারাকপুর এলাকায় ক্রাইমের সংখ্যা বেড়ে যাওয়ার কথা জানিয়ে প্রয়োজনে তাঁর নিরাপত্তা তুলে নিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বার্তাই দিলেন ব্যারাকপুরের সাংসদ। যা নিয়ে শুরু হয়েছে জোর তরজা। 

আরও পড়ুন: শুধু ধূলো-বালি নয়, এই বদভ্যাসগুলি চুলকে দুর্বল ও প্রাণহীন করে তোলে !

সেরা শিরোনাম

West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Suvendu Adhikari : বারুইপুরকাণ্ডে অভিযুক্তের এনকাউন্টার, ঠিক আগের দিন পুলিশকে ডেডলাইন দিয়ে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?
বারুইপুরকাণ্ডে অভিযুক্তের এনকাউন্টার, ঠিক আগের দিন পুলিশকে ডেডলাইন দিয়ে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Embed widget