এক্সপ্লোর

Abhishek Banerjee : সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না অভিষেক ! তবে ২৫ লক্ষ টাকার আর্থিক জরিমানায় স্থগিতাদেশ

জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলায় পরবর্তী শুনানি ১০ জুলাই। তবে অভিষেকের বিরুদ্ধে ২৫ লক্ষ টাকার আর্থিক জরিমানায় স্থগিতাদেশ।  

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : সিবিআই জিজ্ঞাসাবাদ মামলায় আপাতত স্বস্তি পেলেন না অভিষেক
( Abhishek Banerjee ) । অভিষেককে জিজ্ঞাসাবাদে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলায় পরবর্তী শুনানি ১০ জুলাই। তবে অভিষেকের বিরুদ্ধে ২৫ লক্ষ টাকার আর্থিক জরিমানায় স্থগিতাদেশ।  

গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার, সুপ্রিম কোর্টের ( Supreme Court ) অবকাশকালীন বেঞ্চে, দ্রুত শুনানির আবেদন জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, 'অভিষেককে রোজই সমন পাঠানো হচ্ছে। শনিবার CBI তাঁকে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে। তাঁকে গ্রেফতারও করা হতে পারে।' অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না করার আবেদনও জানানো হয়। 

তখন বিচারপতিরা বলেন, এর জন্য নোটিস ইস্যু করতে হবে। তখন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আইনজীবী বলেন, অন্তত শুনানির তারিখ দিন, তাহলে সিবিআই সমন পাঠাবে না। 

শনিবার কু্ন্তল ঘোষের চিঠি মামলায় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের দিনই সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআই-ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে, বিচারপতি অমৃতা সিন্হা যে রায় দিয়েছেন, তাকে চ্যালেঞ্জ করে, সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন অভিষেক। CBI সেদিন, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৯ ঘণ্টা ৪০ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করে। এরপর সোমবার, সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না করার আবেদন জানানো হয়। অভিষেকের তরফে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, এর আগে দার্জিলিঙে থাকাকালীনও তিনি সমন পেয়েছেন। অভিষেককে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে রক্ষাকবচের আবেদন করেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের রায় বহাল রাখার পাশাপাশি, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ও কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করেন বিচারপতি অমৃতা সিন্হা। সেই ২৫ লক্ষ টাকার আর্থিক জরিমানায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

অভিষেককে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলার নির্দেশনামায়, অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ এবং কড়া মন্তব্য় করেন বিচারপতি সিন্হা। নির্দেশনামার ২২ নম্বর পাতায় তিনি উল্লেখ করেন,আবেদনকারীরা যেভাবে তড়িঘড়ি আবেদন করেন, তাতে আদালতের মনে সন্দেহ ঘনীভূত হচ্ছে যে তদন্তকারী অফিসারদের বাধা দেওয়ার অসৎ উদ্দেশ্য় থেকেই এটা করা হয়েছে। ভাবনাটা ছিল পুরো প্রক্রিয়ায় বাধা দেওয়া যাতে আসল অভিযুক্তদের আড়াল করা যায়। নির্দেশনামায় বিচারপতি অমৃতা সিন্হা আরও উল্লেখ করেন, শাসক দলের শীর্ষনেতা হিসেবে AB (অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের) তদন্ত প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার কথা নয়। অথচ, আবেদনকারীরা, বিশেষত  AB (অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়) সর্বশক্তি দিয়ে তদন্তের বিরোধিতা করছেন।

আরও পড়ুন :

শুধু জামাইয়ের মঙ্গল নয়, জামাইষষ্ঠী ব্রতপালনের পিছনে ছিল শাশুড়িদের আরও এক মনস্কামনা

 

 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget