এক্সপ্লোর

BSF Jawan Detained: পাক রেঞ্জার্সের হাতে আটক BSF জওয়ান, খালি হাতেই বাংলায় ফিরলেন অন্তঃসত্ত্বা স্ত্রী

Hooghly News: একাধিক ফ্ল্যাগ মিটিং হওয়া সত্ত্বেও, এখনও দেশে ফেরানো যায়নি এই বিএসএফ জওয়ানকে।

কলকাতা: ৮ পেরিয়ে ৯ দিন হতে চলল, এখনও পাক বাহিনীর হাতে বন্দি অবস্থায় রয়েছেন BSF জওয়ান পূর্ণমকুমার সাউ (BSF Jawan Detained)। এদিকে স্বামীকে উদ্ধার করতে রিষড়া থেকে সুদূর পাঞ্জাব ও হিমাচল প্রদেশে গিয়েও খালি হাতে বাংলায় ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ।

পাক রেঞ্জার্সের হাতে আটক এরাজ্য়ের BSF জওয়ান পূর্ণমকুমার সাউ। ৮ পেরিয়ে ৯ দিন হতে চলল। একাধিক ফ্ল্যাগ মিটিং হওয়া সত্ত্বেও, এখনও দেশে ফেরানো যায়নি এই বিএসএফ জওয়ানকে। হুগলির রিষড়া থেকে পাঞ্জাব, পাঞ্জাব থেকে হিমাচল প্রদেশে পাড়ি দিয়েও, শেষমেশ খালি হাতেই বাংলায় ফিরলেন বন্দি BSF জওয়ান পূর্ণম কুমার সাউয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ।                                               
 
হাজার হাজার কিলোমিটার পাড়ি দিলেন, কিন্তু খালি হাতে ফিরতে হয়েছে। মিলেছে আশ্বাস, সময় লাগবে কিছুটা, তবে ফেরত দেবে বলেছেন আধিকারিকেরা। পাক-বাহিনীর হাতে বন্দি বাঙালি BSF জওয়ানের স্ত্রী রজনী সাউ বলেন, "আশ্বস্ত আমি, ওরা প্রচুর চেষ্টাও করছে, আমাকে দেখিয়েওছে, আমায় অপেক্ষা করতে বলেছে। আমি আপাতত আশা রাখছি.. ওরা বলেছে যুদ্ধ লাগলেও পিকের কিছু হবে না, আমি আপাতত আশ্বস্ত, তবে না পেলে দিল্লি যাব।''                  

পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় পাকিস্তানের যোগ নিয়ে আর কোনও সংশয় নেই। যে কোনও মুহূর্তে, পাকিস্তানের ওপর পাল্টা আঘাত হানাতে প্রস্তুত ভারতীয় সেনা। এই আবহে পাকিস্তান থেকে কবে নিজের দেশে ফিরতে পারবেন বিএসএফ জওয়ান পূর্ণম? সেই উদ্বেগ যাচ্ছে না পরিবারের।ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে গেছিলেন BSF জওয়ান পূর্ণমকুমার সাউ। তখনই তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। ৬ দিন ধরে কোনও খোঁজখবর না পাওয়ায় গত সোমবার ৮ বছরের ছেলেকে নিয়ে স্বামীর কর্মস্থল পাঞ্জাবের পাঠানকোটের উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী। পাঞ্জাব থেকে হিমাচল প্রদেশে গিয়ে, একাধিক বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা হয় বন্দি BSF জওয়ানের স্ত্রীর। আধিকারিকদের থেকে স্বামীর ফেরত আসার আশ্বাস মিলতেই বাড়িতে ফেরেন রজনী সাউ। তিনি জানাচ্ছেন, "আমি সন্তুষ্ট, আশাবাদী। বিএসএফ ফিরিয়ে আনবে বলেছে, আধিকারিকরা বলেছেন কথা চলছে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin:
"শুধু জয়কে অপমান নয়, ওটা আমাকেও অপমান করা...", রবীন্দ্র সদনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন তসলিমা নাসরিন
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget