এক্সপ্লোর

Adhir Chowdhury: 'সিঙ্গুরে বিরোধিতা না করলেই মনে হয় ভাল হতো', বুদ্ধ-প্রয়াণের পর খেদ অধীরের গলায়

Buddhadeb Bhattacharjee: সিঙ্গুরে টাটার কারখানা তৈরি নিয়ে সেই সময়ে শাসকদল বামফ্রন্টের বিরোধিতায় তোলপাড় করেছিল তৃণমূল, সেই সময় তাদের সহযোগী ছিল কংগ্রেস।

কলকাতা: ২জনেই প্রায় সমকালীন। বাংলার রাজনীতিতে একসময় মুখোমুখি বিরোধিতার অবস্থানে ছিলেন ২ জন। পরে রাজনৈতিক পটপরিবর্তন হয়, কাছাকাছি আসে ২ দল। কাছাকাছি আসেন ২ জন রাজনীতিবিদও। একসঙ্গে জনসভাও করেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর স্মৃতিচারণায় প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তাঁর কথায় উঠে এল খেদও। কীসের খেদ রয়েছে তাঁর?

বুদ্ধদেব ভট্টাচার্য প্রসঙ্গে বলতে গেলে তাঁর কট্টর বিরোধীরাও প্রাক্তন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সততা বা ব্যক্তিগত সততার কথা বলেন। সেই একই কথা স্মৃতিচারণায় বললেন অধীর চৌধুরী। এদিন তিনি বলেন, 'একজন রাজনৈতিক ব্যক্তি তাঁর গোটা রাজনৈতিক জীবনে কখনও সততা থেকে বিচ্যূত হননি। কখনও কোনও দুর্নীতি, স্বজনপোষণ করার কোনও অভিযোগ আজ পর্যন্ত বাংলায় কেউ করতে পারেনি।' তাঁর এই আদর্শ বাকিদের পাথেয় হতে পারে বলেও মনে করেন তিনি। অধীরের কথায়, 'আজ বাংলায় দুর্নীতি ও রাজনীতি একে অপরের পরিপূরক হয়ে গিয়েছে। নিঃসন্দেহে এই কথা বলা যেতে পারে ভবিষ্যত প্রজন্ম, ভবিষ্যতের রাজনৈতিক ব্যক্তিরাও যদি বুদ্ধবাবুর এই চরিত্রটা রপ্ত করতে পারে, বাংলা বাঁচবে বলে মনে হয়।'

বুদ্ধদেব ভট্টাচার্যের ভাবনার সঙ্গে বহুবার বিরোধিতা হয়েছিল বলে জানালেন তিনি। সিঙ্গুরের সময়েও তিনি বিরোধিতা করেছিলেন। সেই জায়গাতেই খেদ রয়েছে তাঁর। অধীর বললেন, 'পরে আবার মনে করেছি সিঙ্গুরে বিরোধিতা না করলেই মনে হয় ভাল হতো।'

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে বাম ও কংগ্রেস জোট হয়েছিল। সেই সময় যৌথ প্রচারে কলকাতায় এসেছিলেন রাহুল গাঁধী। পাকসার্কাস ময়দানে সভায় একই মঞ্চে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, অধীর চৌধুরী, রাহুল গাঁধী। সেটাই ছিল বুদ্ধদেব ও অধীরের সামনাসামনি শেষ সাক্ষাৎ- বললেন অধীর চৌধুরী। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: চোরাচালান রোখায় অস্ত্র নিয়ে হামলা, পাল্টা গুলি চালিয়ে দুষ্কৃতী তাড়ালেন মহিলা BSF জওয়ান

সেরা শিরোনাম

Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget