এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee: 'ফুসফুসে নতুন করে সংক্রমণ ছড়ায়নি, শ্বাসকষ্টও কিছুটা কমেছে', আজ কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য?

Buddhadeb Bhattacharjee Health Update: ভেন্টিলেশন থেকে বেরোনোর পর এখন সম্পূর্ণ সচেতন বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে খবর, বারবার বাইপ্যাপ সাপোর্ট খুলে ফেলতে চাইছেন বুদ্ধবাবু।

সৌমিত্র রায়, কলকাতা: আগের চেয়ে কিছুটা স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। ভেন্টিলেশন থেকে বের করে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। হাসপাতাল সূত্রে খবর, আজ সকালে বেশ কিছু রক্ত পরীক্ষা হবে। তার রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। সি-রিঅ্যাকটিভ প্রোটিন টেস্টের রিপোর্ট আগের থেকে অনেকটাই ভাল ছিল গতকাল। আজ ফের CRP টেস্ট হতে পারে। ফুসফুসে নতুন করে সংক্রমণ ছড়ায়নি, শ্বাসকষ্টও কিছুটা কমেছে। তবে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, তাই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখনও পর্যবেক্ষণেই রাখা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।                                               

ভেন্টিলেশন থেকে বেরোনোর পর এখন সম্পূর্ণ সচেতন বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে খবর, বারবার বাইপ্যাপ সাপোর্ট খুলে ফেলতে চাইছেন বুদ্ধবাবু। চিকিৎসকদের জানান, তিনি সুস্থ আছেন, এসব লাগবে না। যদিও শেষমেষ বুদ্ধবাবুকে বুঝিয়ে রাজি করান চিকিৎসকরা। আপাতত ঠিক হয়েছে, ৫-৬ ঘণ্টা বাইপ্যাপ চালিয়ে কিছুক্ষণ বিশ্রাম দিয়ে ফের চালানো হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সংক্রমণ এখন অনেকটা নিয়ন্ত্রণে। অ্যান্টিবায়োটিক চলছে, ১-২ লিটার, অর্থাৎ ন্যূনতম অক্সিজেন সাপোর্ট লাগছে। তবে এখনও রাইলস টিউব দিয়ে তরল খাবারই খাওয়ানো হচ্ছে বুদ্ধবাবুকে।  যদিও তাতেও আপত্তি রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। 

এদিকে, সোমবারই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে এসে মমতা বলেন, 'আমি দেখলাম ওঁর জ্ঞান আছে। হাত নাড়লেন। ভালই আছেন। ভেন্টিলেশন খুলে নেওয়া হয়েছে। বাইপ্যাপ সাপোর্ট চলছে। আমার দেখে মনে হয়েছে উনি ভালই আছেন। বাকি চিকিৎসকরা জানাবেন।' যারপরই বুদ্ধদেব ভট্টাচার্যকে চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকরা সরকারিভাবে ইনভেসিভ ভেন্টিলেশন খুলে নেওয়ার কথা জানান। আগের থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অনেকটা ভাল আছেন'। 

আরও পড়ুন, 'বুদ্ধবাবু যদি অসৎ হন, তাহলে ভগবান বুদ্ধর সততা নিয়ে আলোচনা করতে হয়!', মন্তব্য মদনের

অন্যদিকে, অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে আরও বেলাগাম আক্রমণ করলেন কুণাল ঘোষ। রবিবার তিনি বলেছিলেন, যারা আদিখ্য়েতা করে তাঁকে মহাপুরুষ সাজাচ্ছেন তার সঙ্গে একমত নই। সোমবারও সেই সুর বজায় রাখলেন তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক। যদিও, উল্টো সুরে তৃণমূলেরই বিধায়ক মদন মিত্র বলছেন, বুদ্ধবাবু যদি অসৎ হন, তাহলে ভগবান বুদ্ধর সততা নিয়ে আলোচনা করতে হয়!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : 'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget