এক্সপ্লোর

Madan Mitra : 'বুদ্ধবাবু যদি অসৎ হন, তাহলে ভগবান বুদ্ধর সততা নিয়ে আলোচনা করতে হয়!', মন্তব্য মদনের

Madan Mitra On Buddhadeb Bhattacharjee : মদন মিত্র বলছেন, 'শ্রদ্ধা করি ওনাকে। এ সমাজে শিরদাঁড়া ভাড়া পাওয়া যায় না। বিরল রাজনীতিবিদ।'

কৃষ্ণেন্দু অধিকারী, ভাস্কর মুখোপাধ্য়ায়, কলকাতা : 'আদিখ্যেতা করে তাঁকে অতিমানব বানানো হচ্ছে, তার প্রতিবাদ করছি' সোমবার অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে আরও বেলাগাম আক্রমণ করেন কুণাল ঘোষ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখন রোগসজ্জায়, তখন তাঁর উদ্দেশে এমন মন্তব্য নিয়ে রাজনীতিতে তোলপাড় হয়েছে। কুণালের মন্তব্যের একেবারে উল্টো সুরে তৃণমূলেরই বিধায়ক মদন মিত্র বলছেন, "বুদ্ধবাবু যদি অসৎ হন, তাহলে ভগবান বুদ্ধর সততা নিয়ে আলোচনা করতে হয়!' 

বুদ্ধদেব ভট্টাচার্যর শিরদাঁড়া সোজা : মদন

বুদ্ধদেব ভট্টাচার্যর সেরে ওঠার প্রার্থনা করছেন লক্ষ লক্ষ মানুষ। সেই অগণিত মানুষের মধ্যে রয়েছেন ভিন্ন রাজনৈতিক শিবিরের নেতারাও। ঠিক যেমন মদন মিত্র। রাজনৈতিক ভাবে ভিন্ন মতাদর্শী হলেও অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে আবেগতাড়িত হয়েই মন্তব্য করেছেন। 'সবকিছু ছাড়িয়ে, বুদ্ধদেব ভট্টাচার্য সৎ। বুদ্ধবাবু যদি অসৎ হন, তাহলে ভগবান বুদ্ধর সততা নিয়ে আলোচনা করতে হয় ! আমি ওনার পার্টি করি না। কিন্তু জানি, বুদ্ধদেব ভট্টাচার্যর শিরদাঁড়া সোজা।'  

মদন আরও বলেন,'শ্রদ্ধা করি ওনাকে। এ সমাজে শিরদাঁড়া ভাড়া পাওয়া যায় না। বিরল রাজনীতিবিদ। ওনার আমলে কিছু সমস্য়া হলেও উনি ভাল। এখন যারা রাজনীতিতে আসছে তাদের মডেল' 

মদনদা কোন মঠে দীক্ষা নিলেন ! পাল্টা কুণাল

মদনের এ হেন মন্তব্যের প্রতিক্রিয়ায় কুণাল ঘোষ বলেন, 'তখন মদনদা তো এনাদের যে আক্রমণ করতেন, সেগুলো দেখেই আমরা অনুপ্রাণিত হয়েছি। মদনদা এবং মদনদারা। তো ফলে আজকে মদনদার এই যে অন্য ধরনের একটা চৈতন্যের বহিঃপ্রকাশ চলছে, এটা কেন হল, কোন মঠে দীক্ষা নিলেন, সেগুলো আমরা দেখে নেব। গৌড়িয় মঠ না কোনও বৌদ্ধ মঠ...সেগুলো কথা বলে নেব।' 

ABP Ananda কে দেওয়া সাক্ষাৎকারে তিনি সরাসরি জানান, 'বুদ্ধদেববাবু দীর্ঘদিন সুস্থ শরীরে বেঁচে থাকুন। কিন্তু তার মানে এই নয়, জ্যোতি বসু, বুদ্ধদেব বাবুর সরকার একের পর এক গণহত্যা, পুলিশ দিয়ে সন্ত্রাস, চরম ঔদ্ধত্য়ে দে হ্যাভ বিন পেড ব্যাক বাই দেয়ার ওন কয়েনস্। সন্ত্রাস ছড়িয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য।'  

শনিবার রাতে, ফেসবুক পোস্টে কুণাল ঘোষ লিখেছিলেন, বুদ্ধবাবুর আরোগ্য আমিও চাই, উনি সুস্থ থাকুন। কিন্তু দয়া করে আদিখ্য়েতার পোস্টে ওঁকে মহাপুরুষ বানাবেন না। 

আর এতে মদনের প্রতিক্রিয়া, 'মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? কুণাল কী এই মার্গের কথা জানে না?' 

উনআশি বছর বয়সী এক ব্যক্তি রোগসজ্জায় থেকেও, আজও রাজ্য-রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক, এই বিতর্কই ফের তা প্রমাণ করে দিল। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget