এক্সপ্লোর

Buddhadeb Bhattacharya: জ্ঞান ফিরলেও কাটেনি সঙ্কট, আগামীকাল ফুসফুসের সিটি স্ক্যান বুদ্ধদেব ভট্টাচার্যর

Buddhadeb Bhattacharya Health Update: রাইলস টিউবের সাহায্যে খাওয়ানো হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। সচেতন রয়েছেন, ডাকলে সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

কলকাতা: জ্ঞান ফিরলেও, সঙ্কট কাটেনি বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya)। এখনও সঙ্কটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। কাল সকালে বুদ্ধদেব ভট্টাচার্যর ফুসফুসের সিটি স্ক্যান করা হবে। সিটি স্ক্যানের রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত, জানালেন চিকিৎসকরা।

কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য? 

চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন,অশক্ত শরীরে যতটা সম্ভব সহযোগিতা করছেন তিনিও।কিন্তু জ্ঞান ফিরলেও, সঙ্কট কাটেনি বুদ্ধদেব ভট্টাচার্যের। চিকিৎসকরা বলছেন, ৪৮ ঘণ্টা না পেরোলে নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। রক্তচাপ দ্রুত কমতে থাকায় শনিবার রাতেই তড়িঘড়ি বুদ্ধবাবুকে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। বর্তমানে পুরোপুরি মেকানিক্য়াল ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তিনি। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর জ্ঞান ফিরিয়ে আনতে তাঁর ঘুমের ওষুধ বন্ধ করা হয়েছে। 

তাঁর ব্যক্তিগত চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, তাঁকে চিনতেও পেরেছেন বুদ্ধবাবু। চিনতে পেরেছেন, বামফ্রন্ট চেয়ারম্য়ান বিমান বসুকেও। শুনতে পাচ্ছেন, সাড়াও দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।বাইল্য়াটারাল নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মিক্সড রেসপিরেটরি ফেলিওর হয়েছে। দীর্ঘদিনের COPD-সমস্য়ার পাশাপাশি করোনা হওয়ায় দরুণ তাঁর শ্বাসযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।                         

রবিবার,তাঁর সিটি স্ক্যান করার পরিকল্পনা করা হলেও, শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত বদল করা হয়। নিউমোনিয়ার পরিস্থিতি দেখতে সোমবার সিটি থেরক্স করা হবে।  রবিবার, হবে ইকো কার্ডিওগ্রাম। হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর হৃদযন্ত্রের অবস্থা স্থিতিশীল। শনিবার, রক্তে শর্করার মাত্রা ৪০০-র আশেপাশে ছিল। ইনসুলিন প্রয়োগ করে তা ২০০-র নিচে নামানো গেছে। তবে হাসপাতাল সূত্রে খবর, ক্রিয়েটিনিনের মাত্রা বেশি রয়েছে। বেশিরভাগ খাবার রাইলস্ টিউবের মাধ্যমে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মাল্টি ড্রাগ রেজিস্ট্য়ান্ট ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে যে কড়া ডোজের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে, তা বুদ্ধবাবুর শরীরে কতটা কাজে লাগছে, এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকদের নজর এখন সি-রিয়্যাকটিভ প্রোটিন অর্থাৎ CRP-র রিপোর্টের দিকে। তাঁরা বলছেন, বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রী ইনভেসিভ ভেন্টিলেটরে রয়েছেন। অর্থাৎ তাঁর শরীরের অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রিত হচ্ছে সম্পূর্ণ যান্ত্রিক পদ্ধতিতে। ভেন্টিলেশন থেকে বের করার আগে পর্যন্ত নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Kunal Ghosh: 'বুদ্ধবাবুর ঔদ্ধত্যে বহু ক্ষতি হয়েছে, স্বাস্থ্যের খোঁজ রাখছেন মুখ্যমন্ত্রী' মন্তব্য কুণালের

সেরা শিরোনাম

Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget