এক্সপ্লোর

Kunal Ghosh: 'বুদ্ধবাবুর ঔদ্ধত্যে বহু ক্ষতি হয়েছে, স্বাস্থ্যের খোঁজ রাখছেন মুখ্যমন্ত্রী' মন্তব্য কুণালের

Buddhadeb Bhattacharjee Health: নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। জ্ঞান ফিরলেও, কাটেনি সঙ্কট, রয়েছেন মেকানিক্যাল ভেন্টিলেশনে।

কলকাতা: হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former CM Buddhadeb Bhattacharjee)। বাইল্য়াটারাল নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর দ্রুত আরোগ্য কামনায় সব মহল। এরই মধ্যে 'বুদ্ধবাবুর ঔদ্ধত্যে বহু ক্ষতি হয়েছে' বলে মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। পাশাপাশি জানালেন বুদ্ধদেব ভট্টাচার্যের খোঁজ খবর রাখছেন মুখ্যমন্ত্রী

কী বললেন কুণাল ঘোষ?

কুণাল ঘোষ বলেন, "বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করছি। কিন্তু এই আরোগ্য কামনার সঙ্গে যাঁরা আদিখ্যেতা করে তাঁকে মহাপুরুষ সাজাচ্ছেন, তাঁদের সঙ্গে একমত নই। কারণ বুদ্ধবাবুর জমানায় সিপিএম অনেক খারাপ কাজ করেছে। বুদ্ধদেব ভট্টাচার্যের ঔদ্ধত্যে বহু ক্ষতি হয়েছে। অত্যন্ত অসুস্থ অবস্থায় রয়েছেন। হাসপাতালে দেখতে গিয়ে কার্যকরী কাজ হবে না। বুদ্ধবাবুর স্বাস্থ্য নিয়ে দায়িত্বশীল অভিভাবকের মতো খোঁজ খবর রাখছেন মুখ্যমন্ত্রী।'' দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। 

গতকাল হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। হাসপাতালে ভর্তি হওয়ার পরই তাঁকে দেখতে ছুটে গিয়েছেন রাজ্যপাল থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। রবিবার সকালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে উডল্যান্ডস হাসপাতালে যান বামফ্রন্ট চেয়ারম্য়ান বিমান বসু।এদিন তাঁকে দেখতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাসপাতালে আসেন, সূর্যকান্ত মিশ্র ও নৌশাদ সিদ্দিকিরা। কুণাল ঘোষের মন্তব্যের পাল্টা আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। এদিন তিনি বলেন, "বুদ্ধবাবুর দিকে আঙুল তুলে কেউ চোর বলতে পারবেন না। তাঁর আরোগ্য কামনা করলে কারও যদি আদিখ্যেতা মনে হয়, তাহলে সেটা তাঁর রুচির বিষয়।''

কেমন আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী?

এখনও ১০০ শতাংশ ভেন্টিলেশনে সাপোর্টে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। যদিও সঙ্কট এখনও কাটেনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর। চিকিৎসকরা জানিয়েছেন, জ্ঞান ফিরেছে। ডাকলে সাড়া দিচ্ছেন। তাঁকে রাইলস টিউব দিয়ে তরল খাবার খাওয়ানো হচ্ছে। ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, একদিকে বুদ্ধবাবুর শ্বাসকষ্টজনিত পুরনো সমস্যা রয়েছে। তার ওপর কোভিডে আক্রান্ত হয়েছিলেন এবং সবশেষে এই বাইল্য়াটারাল নিউমোনিয়া। ত্রিফলা আক্রমণে বুদ্ধদেব ভট্টাচার্যর ফুসফুসের স্বাভাবিক প্রক্রিয়া ভালরকম ব্যাহত হয়েছে। বুকের এক্স-রে রিপোর্ট সন্তোষজনক নয়। ঝুঁকি এড়াতে আজ বুকের সিটি স্ক্যান হচ্ছে না। এই মুহূর্তে ভেন্টিলেশন সাপোর্ট কমানোর মতোও পরিস্থিতি নয়। ফুসফুসের সংক্রমণ কমাতে হাই ডোজের একাধিক অ্যান্টিবায়োটিক চলছে। তার প্রভাব পড়েছে কিডনিতে। স্বাভাবিকের থেকে বেশি ক্রিয়েটিনিনের মাত্রা। আজ সকালে আলোচনায় বসে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড। হাসপাতাল সূত্রে খবর, গত ৩ দিন কার্যত অভুক্ত ছিলেন বুদ্ধবাবু। শরীরে কমেছে জলের পরিমাণ। তাই স্যালাইন দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন: SUCI (C) Meeting: শিবদাস ঘোষের জন্ম শতবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠানে ব্রিগেড সমাবেশ, তুঙ্গে তোড়জোড় SUCI (C)-র

সেরা শিরোনাম

Tathagata Roy : BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
Narad Puja: চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম
চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Baruipur Municipality: এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড
এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget