এক্সপ্লোর

Budge Budge Shootout: ভরদুপুরে বজবজে জনবহুল এলাকায় শ্যুটআউট, গ্রেফতার এক

ভরদুপুর, আশপাশে খোলা দোকানপাট। রাস্তায় চলছে গাড়িঘোড়া। তার মধ্যেই প্রকাশ্য শ্যুটআউট।

কলকাতা: ভরদুপুরে বজবজে জনবহুল এলাকায় শ্যুটআউট, গ্রেফতার ১। কাকদ্বীপ থেকে আফ্রিদি নামে এক অভিযুক্ত গ্রেফতার। আলিপুর কোর্টে হাজিরা দিয়ে ফেরার পথে খুনের মামলায় অভিযুক্তকে গুলি। ট্রেনে বজবজ ফিরে বাইকে ওঠেন আলতাব উদ্দিন, তারপরেই হামলা।

ভরদুপুরে শ্যুটআউট বজবজে: ভরদুপুর, আশপাশে খোলা দোকানপাট। রাস্তায় চলছে গাড়িঘোড়া। তার মধ্যেই প্রকাশ্য শ্যুটআউট। হাড়হিম করে দেওয়া এই দৃশ্য উত্তরপ্রদেশ বা অন্য কোনও রাজ্যের নয়।এই ছবি খোদ এই বাংলার। তাও একেবারে কলকাতা লাগোয়া বজবজে। দক্ষিণ কলকাতার তারাতলা থেকে যে এলাকার দূরত্ব মাত্র সাড়ে ১৪ কিলোমিটার। আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হলেন এক অভিযুক্ত।                                        

যে দৃশ্য দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে, উত্তরপ্রদেশে উমেশ পালকে হত্য়ার মুহূর্তের সই ভয়ঙ্কর ছবি। প্রকাশ্য় রাস্তায় খুন। বজবজের ছবি যেন হুবহু সেই ঘটনার পুনরাবৃত্তি। এক্ষেত্রে অবশ্য প্রাণহানি হয়নি। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ আলতাব উদ্দিন।পুলিশ সূত্রে খবর, ২০০০ সালের একটি খুনের ঘটনায়, আলিপুর আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন এই মামলায় অভিযুক্ত আলতাব। সেখান থেকে ফেরার পথে বজবজ স্টেশন থেকে, আরেকজনের মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে, মহত্মা গাঁধী রোডের উপর কয়লাসড়কে, তাঁদের বাইকের পাশেই চলে আসে আরেকটি বাইক। এরপরই পিছনে বসে থাকা আলতাবকে লক্ষ্য করে গুলি চালায় অন্য বাইকে বসে থাকা দুষ্কৃতী।                                

কিন্তু কেন এই হামলা? স্থানীয় সূত্রে খবর, আলতাব ও শোবরাজ, দুজনেরই বাড়ি নোদাখালি থানা এলাকায়।মাটি কাটার সিন্ডিকেট নিয়ে তাঁদের দীর্ঘদিনের বিবাদ ছিল। একদিকে ডাকাতির ঘটনায় ১০ বছর জেল খেটেছেন আলতাব। অন্যদিকে গাঁজাকেসে একসময় জেলে ছিলেন শোবরাজও। পুলিশ সূত্রের দাবি, সেই সময় জেলের মধ্যেই তাঁরা বিবাদে জড়িয়ে পড়েছিলেন। বেশ কয়েক বছর আগে, আলতাবকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন শোবরাজ। কিন্তু, সেবার গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।এবার ফের একইভাবে হামলার অভিযোগ উঠল সেই শোবরাজের বিরুদ্ধেই।  CCTV ফুটেজ খতিয়ে দেখে, তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। এদিন সন্ধের কাকদ্বীপ থেকে অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। 

আরও পড়ুন: Blackheads: ঘরোয়া পদ্ধতিতে কীভাবে দূর করবেন ব্ল্যাকহেডসের সমস্যা?

সেরা শিরোনাম

BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেছেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেছেদায় গ্রেফতার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget