এক্সপ্লোর

TMC Councillor Arrested: গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কোন অভিযোগে তাঁকে আদালতে নিয়ে গেল পুলিশ ?

Budge Budge TMC Councillor Arrested: রাজ্যে পালাবদলের পর বড় পদক্ষেপ পুলিশের, তৃণমূল কংগ্রেসের কাকে প্রিজন ভ্যানে তোলা হল এবার ?

কলকাতা: বজবজের ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। ধৃত মিঠুন টিকাদারকে থানা থেকে বের করার সময় 'চোর চোর' স্লোগান স্থানীয়দের। খুনের চেষ্টা-সহ একাধিক মামলায় তাঁকে অসম থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। বজবজ থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় তাঁকে ঘিরে স্লোগান দেন স্থানীয়রা।

আরও পড়ুন, আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির বড় আপডেট IMD-র

দুর্নীতির অভিযোগে জেলায় জেলায় গ্রেফতার তৃণমূল নেতা কর্মীরা। পূর্ব মেদিনীপুরের কলেজে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীকে। অন্যদিকে সরকারি ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে মগরাহাট পূর্ব বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক নমিতা সাহার ভাইকে গ্রেফতার করা হল। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই দুর্নীতি, তোলাবাজি রোধ করতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই অ্যাকশন মোডে পুলিশ প্রশাসন। শহর থেকে জেলা একের পর এক তৃণমূল নেতা কর্মীকে গ্রেফতার করা হচ্ছে। পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ কলেজে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীকে। বুধবার রাত ১০টা নাগাদ তাঁকে আটক করে মহিষাদল থানা।

পুলিশ সূত্রে খবর, একজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন চাকরি দেওয়ার নাম করে টাকা নেন তিলক চক্রবর্তী। চাকরিও মেলেনি, টাকাও মেলেনি। বুধবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে তিলক চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাঁর ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে হলদিয়া মহকুমা আদালত। ২০১৫ সাল থেকে ২০২৬ সালের ভোটের আগে পর্যন্ত কলেজের গভর্নিং বডির সভাপতি ছিলেন তিলক চক্রবর্তী।কয়েকদিন মহিষাদল রাজ কলেজে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অন্য একটি অভিযোগে তিলক চক্রবর্তী ঘনিষ্ঠ ছবিলাল মাইতিকে গ্রেফতার করা হয়েছিল।
 
অন্যদিকে সরকারি ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পূর্ব বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক নমিতা সাহার ভাইকে গ্রেফতার করল পুলিশ।মগরাহাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ রবিন সাহাকে গ্রেফতার করে মগরাহাট থানা।বুধবার নমিতা সাহার পৈতৃক বাড়ি থেকে গাড়ি ভর্তি ত্রিপল অন্যত্র পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ।এই বাড়িতেই থাকতেন অভিযুক্ত রবিন সাহা। ত্রাণ সামগ্রী বাড়ি থেকে বের করায় সময়ে স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্তকে গ্রেফতার করে মগরাহাট থানা। ঘটনাস্থলে যান মগরাহাটের বিডিও। বুধবারের পরে বৃহস্পতিবারও বর্ধমান দক্ষিণে তৃণমূলের প্রাক্তন বিধায়ক খোকন দাসকে উদ্দেশ্য করে 'চোর' স্লোগান দেওয়া হয়।

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget