এক্সপ্লোর

Bus Accident: ভয়াবহ বাস দুর্ঘটনা আরামবাগে, একাধিক যাত্রীর মৃত্যু ! জখম বহু

Arambag Bus Accident : প্রায় ৫০ জন যাত্রীকে নিয়ে বর্ধমান থেকে রওনা হয়েছিল বাসটি, নয়ানজুলিতে পৌঁছতেই ভয়াবহ দুর্ঘটনা, ইতিমধ্যেই ২ মহিলার মৃত্যু, জখম বহু

বাপন সাঁতরা, আরামবাগ: সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনা আরামবাগে। যাত্রীবাহী বাস উল্টে ২ মহিলার মৃত্যু। ঘটনায় জখম বহু। ঘটনাটি ঘটেছে আরামবাগের আদমবাঁধ এলাকায়।

আরও পড়ুন, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর, "১৫ বছর ধরে এ রাজ্যে জামাতি সরকার চলেছে"

জানা গিয়েছে, বর্ধমান-তারকেশ্বর রুটের বাসটি বর্ধমান থেকে আসছিল। আদমবাঁধ এলাকায় বাসের পাতি ভেঙে নিয়ন্ত্রণ হারায়, তার পরেই রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে প্রচুর স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হন। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে যাত্রীদের উদ্ধার করেন। ঘটনাস্থলেই দুই মহিলার মৃত্যু হয়েছে। মৃতদের নাম লক্ষ্মী মুর্মু (৬৫) ও শর্মিলা সরেন(৩৫)। তাঁদের বাড়ি পূর্ব বর্ধমানের ধাড়ান এলাকায়। তাঁরা তারকেশ্বরে জল ঢালার জন্য যাচ্ছিলেম। জখমদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাসটিতে ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন বলে এলাকার মানুষের দাবি। স্থানীয় বাসিন্দারা এই দুর্ঘটনার জন্য রাস্তার বেহাল অবস্থাকেই দায়ী করছেন। পাশাপাশি উদ্ধার কাজে দেরিতে ক্রেন ও অ্যাম্বুলেন্স পৌঁছানোয় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

সম্প্রতি রাজ্যে আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। সেবার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটেছিল। আলিপুরদুয়ার জেলার হাসিমারায় ৩১ নম্বর জাতীয় সড়কের তোর্ষা সেতুতে সাতসকালে ঘটেছিল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। একটি কন্টেনার ট্রাক ও একটি টিপার ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরে হঠাৎ পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। সংঘর্ষের তীব্রতা  এতই বেশি ছিল যে, কন্টেনার ট্রাকটি শেষে নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে  নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় কন্টেনার ট্রাকের চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয় । এদিকে ওই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় থানা পুলিশ এবং উদ্ধারকারী দল। যদিও ততক্ষণে সব শেষ। 

ভারী গাড়ির পাশাপাশি দুই চাকার গাড়ির জন্যও বারবার সতর্কবার্তা জারি করেছে পুলিশ। বেপরোয়া গতিতে যেনও গাড়ি না চালানো হয়, সেই পরামর্শ  বারবার দেওয়া হয় পুলিশের তরফে।  মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রুখতে এখনও আরও কড়া পুলিশ । তবে এদিনের এই দুর্ঘটনা প্রকৃত দোষী কে ছিল, , ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, প্রাণ হারাতে হল কেন ওই দুই মহিলাকে, তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে রাজ্যে সরকার বদলের পর ট্রাফিক রুল নিয়ে এখন আরও কড়া প্রশাসন।

Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
Advertisement

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget