এক্সপ্লোর

Arambag News: রাস্তায় বাস থেকে নামিয়ে খুনের হুমকি, প্রাণসংশয়ের আশঙ্কা জানিয়ে ফেসবুক পোস্ট অধ্যাপিকার

মহিলার দাবি, গাড়িচালকের সঙ্গে তাঁর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। অভিযোগ, গত মার্চ মাসে চালক তাঁর সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। এরপর গতকাল অধ্যাপিকাকে মারধরও করা হয়।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: বাঁকুড়া (Bankura) থেকে বর্ধমানে (Burdwan) ফেরার পথে, মাঝরাস্তায় বাস থেকে নামিয়ে খুনের হুমকি (Murder Threat) দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে। বাসে বসেই প্রাণসংশয়ের আশঙ্কা জানিয়ে নিজের গাড়িচালকের বিরুদ্ধে ফেসবুক পোস্ট (Facebook Post) করেন অধ্যাপিকা। গতকাল বর্ধমান (Burdwan)-আরামবাগ (Arambagh) রোডে একটি বেসরকারি বাস থেকে অধ্যাপিকাকে উদ্ধার করে পুলিশ। মহিলার অভিযোগের ভিত্তিতে বর্ধমান শহরের বড়নীলপুরের আনন্দপল্লীর বাসিন্দা সুরজিৎ দাস নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

মহিলার দাবি, গাড়িচালকের সঙ্গে তাঁর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। অভিযোগ, গত মার্চ মাসে চালক তাঁর সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। এর পর গতকাল অধ্যাপিকাকে মারধরও করা হয়। অধ্যাপিকার অভিযোগ, কর্মসূত্রে গতকাল বাঁকুড়া থেকে ফেরার পথে, গাড়িচালকের কাছ থেকে খুনের হুমকি পান। এর পরেই ফেসবুকে প্রাণসংশয়ের আশঙ্কা জানিয়ে পোস্ট করেন ওই অধ্যাপিকা। ফেসবুক পোস্ট দেখে বিষয়টি জানতে পেরে তত্পর হয় বর্ধমান থানার পুলিশ। 


Arambag News: রাস্তায় বাস থেকে নামিয়ে খুনের হুমকি, প্রাণসংশয়ের আশঙ্কা জানিয়ে ফেসবুক পোস্ট অধ্যাপিকার

মহিলার অভিযোগ, সুরজিৎ তার গাড়ির চালক হলেও তার সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। কিন্তু তার রাজনৈতিক প্রভাব আছে বলেও বারবার দাবি করত। গতকাল রাতে তাঁকে বাড়িতে আটকে রেখে মারধর করে বলে অভিযোগ। এমনকি মাঝেমধ্যেই খুনের ও বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিত। এমনকি তাঁকে নজরবন্দি করে রাখা হয় বলেও অভিযোগ তোলেন অধ্যাপিকা।

আজ কর্মসূত্রে বাঁকুড়ার সোনামুখী থেকে বাসে করে বাড়ি ফেরার পথে সুরজিৎ খুনের হুমকি দেয় বলে অভিযোগ। এমনকি তাকে মাঝ রাস্তায় নামিয়ে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় বলে মহিলার অভিযোগ। এরপরই প্রাণসংশয়ের  আশঙ্কা করে তিনি সামাজিক মাধ্যমে সাহায্য চেয়ে পোষ্ট করেন। 

পূর্ব মেদিনীপুরে ধুন্ধুমার: উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার সামনে শুভেন্দু অধিকারীর বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। দফায় দফায় গন্ডগোল। এদিন খেজুরি থেকে ভূপতিনগর থানার দিকে যাওয়ার সময় বিজেপি কর্মীদের গাড়ি আটকানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। এরপর শুভেন্দু অধিকারীর বক্তৃতা চলাকালীন নতুন করে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তাঁরা। ঘণ্টাদুয়েক ধরে চলে টানাপোড়েন। শুভেন্দু অধিকারীর কর্মসূচি শেষ হওয়ার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আরও পড়ুন: SSC Recruitment Scam: 'কার সঙ্গে ফোনে কথা, কবে চাকরিতে যোগ মেয়ের,' চার ঘণ্টা ধরে পরেশকে জেরা, অঙ্কিতা অন্তরালেই

বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো ও রাতে বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগে এদিন ভূপতিনগরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিজেপির দাবি, কর্মসূচি বানচাল করতেই তাদের কর্মীদের গাড়ি আটকে গন্ডগোল পাকানোর চেষ্টা করে তৃণমূল। শাসকদলের পাল্টা দাবি, নিজেরা গন্ডগোল তৈরি করে রাজনীতি টেনে আনার চেষ্টা করছে গেরুয়া শিবির। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG Supply News: আর সিলিন্ডার নয়, এবার পাইপলাইনেই রান্নাঘরে পৌঁছে যাবে গ্যাস! জোরকদমে চলছে কাজ
আর সিলিন্ডার নয়, এবার পাইপলাইনেই রান্নাঘরে পৌঁছে যাবে গ্যাস! জোরকদমে চলছে কাজ
Suvendu Adhikari: 'সিন্ডিকেট বা কাটমানির কথা জানতে পারলেই ভেঙে গুঁড়িয়ে দেব', বাঁকুড়া থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'সিন্ডিকেট বা কাটমানির কথা জানতে পারলেই ভেঙে গুঁড়িয়ে দেব', বাঁকুড়া থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Trinamool: কালীঘাট নাকি ঋতব্রত শিবির, আসল তৃণমূল কে? প্রশ্নের উত্তরে কী বললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
কালীঘাট নাকি ঋতব্রত শিবির, আসল তৃণমূল কে? প্রশ্নের উত্তরে কী বললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
West Bengal LIVE News:অভিষেকের সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, একাধিক নার্সিংহোম থেকে বাজেয়াপ্ত X-RAY-USG মেশিন
অভিষেকের সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, একাধিক নার্সিংহোম থেকে বাজেয়াপ্ত X-RAY-USG মেশিন

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget